২১৮ | তাফসীরে তাবারী শরীফ যারা এমত পোষণ করেন ঃ ১০৯০৯. হযরত “আবদুল্লাহ্ ইব্ন 'উবায়দা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, “উকুদ পাচ প্রকার । (১) ঈমানী বিষয়ে অঙ্গীকার, €২) বিবাহ-সংক্রান্ত অঙীকার (৩) চুক্তি সংক্রান্ত অঙ্গীকার (৪) বেচা-কেনা সংক্রান্ত চুক্তি (৫) এবং সাহায্য ও সহযোগিতা সংক্রান্ত চুক্তি। ১০৯১০. অপর এক সনদে হযরত “আবদুল্লাহ্ ইব্ন “উবায়দা (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। ১০৯১১. হযরত ইব্ন যায়দ রে) থেকে বর্ণিত। তিনি ১৮৪ 1121555119-51 ০2 ১11025 -এর ব্যাখ্যায় বলেন, “উকুদ কয়েক প্রকার। যথা মানুষের সাথে চুক্তি, শপথ সংক্রান্ত অঙ্গীকার, সাহায্য-সহযোগিতা সংক্রান্ত চুক্তি, অংশীদারী সংক্রান্ত চুক্তি ও বিবাহ সংক্রান্ত অঙ্গীকার । সর্বমোট হল পীচ প্রকারের অঙ্গীকার । ১০৯১২. হযরত যায়দ ইব্ন আসলাম (র) থেকে বর্ণিত। তিনি 19551 (৩৮০ ০৫ ১1105 ১৬৪1) -এর ব্যাখ্যায় বলেন, 'উকুদ' পাচ প্রকার । বিবাহ সংক্রান্ত চুক্তি, অংশীদারী সংক্রান্ত চুক্তি, শপথ সংক্রান্ত অঙ্গীকার, মানুষের সাথে চুক্তি এবং সাহায্য সহ-যোগিতা সম্পর্কিত চুক্তি। অন্যান্য তাফসীরকারগণ তাওরাত ও ইন্জীলে হযরত মুহাম্মদ (সা) এবং তার আনীত আদর্শের উপর আমল করার ব্যাপারে আল্লাহ্ তা'আলা কিতাবীদের থেকে যে অঙ্গীকার গ্রহণ করেছেন, এ আয়াতে আল্লাহ্ তা'আলা সে অঙ্গীকার পুরা করার জন্য কিতাবী লোকদেরকে নির্দেশ দিয়েছেন। বারা এমত পোষণ করেন ঃ ১০৯১৩. হযরত ইবৃন জুরায়জ (র) থেকে বর্ণিত। তিনি ১১$:1194521 -এর ব্যাখ্যায় বলেন, এ হল এ অঙ্গীকার, যা আল্লাহ্ তা'আলা কিতাবীদের থেকে গ্রহণ করেছেন, তদনুযায়ী তাদের “আমল করার জন্য। ১০৯১৪. মুহাম্মদ ইব্ন মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, 'আমর ইব্ন হায্ম রে)-কে নাজরানে প্রেরণ করার সময় হযরত রাসূলুল্লাহ্ সো) তাকে যে চিঠি দিয়েছিলেন, সে চিঠিটি আমি পড়েছি। চিঠিটি আবু বক্র ইব্ন হায্ম (র)-এর নিকট সংরক্ষিত ছিল। এতে আল্লাহ্ ও রাসূলের পক্ষ হতে নির্দেশ রয়েছে, “হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।”... নিশ্চয়ই আন্রাহ্ সত্তর হিসাব গ্রহণ ইমাম আবু জা“ফর তাবারী রে) বলেন, এ সমস্ত মতামতের মাঝে আমার নিকট হযরত ইব্ন “আব্বাস (র)-এর মতটিই সর্বাধিক অগ্রগণ্য ৷ তা হল এই যে, হে মুমিন লোকেরা! যে সব অঙ্গীকার আন্মাহ্ তা'আলা তোমাদের জন্য অবশ্য পালনীয় বলে সাব্যস্ত করেছেন এবং তিনি যে সব-বিষয়কে হালাল-হারাম এবং তোমাদের উপর ফরয করেছেন এবং আল্ কুর“আনে যেসব সীমারেখা তোমাদের জন্য তিনি পরিষ্কারভাবে নিরূপণ করেছেন, তা তোমরা পালন কর। অপরাপর মতামতের তুলনায় এ মতটিকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করার কারণ হল এই যে, এ বাক্যের পরই আন্মাহ্ তাআলা হালাল-হারাম এবং ফরয সম্পর্কিত বিধি বিধান বর্ণনা করেছেন । এতে বুঝা ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।