১০ তাফসীরে তাবারী শরীফ ১০৩২২. মুজাহিদ রে.) থেকে অপর সূত্রে বর্ণিত। আল্লাহ্ তা'আলার বাণী- ₹1- 18 ১$12-11 ৬০1১০5101৮৯ প্রসঙ্গে তিনি বলেন, নবী করীম (সা.) ও সাহাবা-ই-কিরাম (র.) অবস্থান করছিলেন “উসফান' নামক স্থানে, তখন মুশরিকরা অবস্থান করছিল 'দাজনান' স্থানে । কিছুক্ষণের জন্যে তারা যুদ্ধে বিরতি দেন। রাসূলুল্লাহ্ (সা.) সাহাবীদেরকে নিয়ে যোহরের দু'রাক'আত সালাত আদায় করেন, সবাই একসাথে রুকু-সাজদা করেন। এ সুযোগে মুশরিকরা মুসলমানদের মালপত্র সাজ-সরঞ্জাম লুটে নেয়ার ইচ্ছে করেছিল । এ সময় আল্লাহ্ তা'আলা নাধিল করেন__ 0122 ২4246 8 51৮68 513 (তাদের একদল যেন আপনার সাথে দীড়ায়) এরপর রাসূলুল্লাহ্ (সা.) এভাবে আসরের সালাত আদায় করেন যে, সাহাবীদেরকে (র.) দু'দলে বিভক্ত করলেন। সকলকে নিয়ে তিনি তাকবীরে তাহরীমা বললেন । তিনি যখন সাজদায় গেলেন তখন প্রথম দল তার সাথে সাজদা করল আর দ্বিতীয় দল সাজদায় না গিয়ে দাড়িয়ে থাকল । তারপর রাসূলুল্লাহ (সা.) তাকবীর বলে দ্বিতীয় রুকৃতে গেলেন, সবাই তার সাথে রুকুতে গেল । এরপর দ্বিতীয় দল অগ্রসর হল, প্রথম দল পিছু সরে এল । তারপর দ্বিতীয় দল সাজদা করল । এরপর প্রথম দল সাজপা করল, যেমনটি পূর্বে করেছিল । আসরের সালাত দু'রাক'আতে সংক্ষিপ্ত করা হল। ১০৩২৩. আবূ আইয়্যাশ যুরুকী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'উসফান' নামক স্থানে হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে ছিলাম । মুশরিকদের সেনাপতি ছিল খালিদ ইব্ন ওয়ালীদ। আমরা সবাই যোহরের সালাত আদায় করলাম । মুশরিকরা বলাবলি করছিল যে, এ মুহুর্তে মুসলমানগণ এমন একটা অবস্থায় ছিল যে, আমরা ইচ্ছা করলে তাদের মালপত্র লুট করতে পারতাম | তাদের অসচেতনার সুযোগ গ্রহণ করতে পারতাম ৷ যোহরের সালাতের পর আসরের পূর্বেই আল্লাহ্ তা'আলা সালাতে কছর করার বিধান নাযিল করলেন । আছরের সালাত আদায়কালে সাহাবীগণ অস্ত্রে সঙ্জিত হয়ে রাসূলুল্লাহ্ (সা.)-এর পেছনে সারিবদ্ধ হলেন। তারা ছিলেন কিবলামুখী আর মুশরিকরা ছিল তাদের মুখোমুখি । রাসূলুল্লাহ্ (সো.) তাকবীর-ই-তাহরীমা বললেন, সবাই-তাকবীর সহকারে সালাতে দাখিল হলেন। রাসূলুল্লাহ্ (সা.) রুকু“ করলেন, সবাই রুকু“ করলেন। তিনি রুকু' থেকে দাড়ালেন, সবাই দাড়ালেন । তার পর তিনি সাজদায় গেলেন, তার সাথে সাজদায় গেলেন প্রথম সারি । দ্বিতীয় সারি প্রহরারত দাঁড়িয়ে রইল । প্রথম সারি সাজদা শেষে দীড়ানোর পর দ্বিতীয় সারি সাজদা করে নিল। তারপর প্রথম সারি পেছনে সরে যায় এবং দ্বিতীয় সারি এগিয়ে এসে তাদের স্থানে দীড়ায়। এরপর রাসূলুল্লাহ্ (সা.) দ্বিতীয় রুকৃ' করেন, সবাই তার সাথে রুকু“ করেন। তিনি রুকু“ থেকে দীড়ান, সবাই দীড়ান। তারপর তিনি সাজদা করেন, তার সাথে সাজদা করেন এখনকার প্রথম সারি; আর দ্বিতীয় সারি প্রহরারত দাড়িয়ে থাকেন। প্রথম সারি সাজদা শেৰ করলে দ্বিতীয় সারি সাজদা করেন। এরপর সবাই তার সাথে বসে পড়েন। পরে তিনি সবাইকে নিয়ে সালাম করে নামায শেষ করেন। বানু সুলাইম দিবসে উসফান' নামক স্থানে রাসূলুল্লাহ্ (সা.) এ ভাবে সালাত আদায় করেন । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।