২১০ তাফসীরে তাবারী শরীফ ইতি রড জানা তের হিরা এরর চিত আয়াতটি নাধিল হল, ২1941 85271 48 এ ২৯০৪০ ৷ রাসূল (সা.) তা হযরত হুযায়ফা (র.)-কে শিক্ষা দিলেন । আর হযরত হুযায়ফা (র.) উহা হযরত “উমর (র.)-কে শিক্ষা দিলেন। এ ঘটনার পর একদিন হযরত “উমর (র.) হযরত হুযায়ফা (র.)-কে উক্ত আয়াত সম্বন্ধে প্রশ্ন করলেন । হযরত হুযায়ফা (র.) তাকে বললেন, আমি দেখছি, আপনি তো এক অবুজ ব্যক্তি। রাসূলুল্লাহ্ (সা.) যেভাবে তা আমাকে শিখিয়েছেন, আমিও আপনাকে ঠিক সেভাবেই শিখিয়েছি। আল্লাহ্র শপথ! আমি কখনো এর অতিরিক্ত কিছু আপনাকে বলতে পারব না। হযরত “উমর (র.) বলতেন, আয় আন্মাহ্! বিষয়টি আপনি পরিষ্কার রূপে আমাদের নিকট বর্ণনা করলেও তা আমার নিকট পরিস্কার ও স্পষ্ট হয় নি। “কালালা' এর ব্যাখ্যা সম্বন্ধে হযরত “উমর (র.) থেকে একাধিক মত বর্ণিত আছে। হযরত “উমর (র.) থেকে তার অন্তিমকালে “কালালার' ব্যাখ্যায় বর্ণিত আছে যে, “কালালা' হল এ ব্যক্তি, যে নিঃসন্তান এবং মাতা-পিতাহীন। এ সুরার শুরুতে মীরাছের আয়াতের ব্যাখ্যায় হযরত “উমর (র.)-এর রিওয়াত আমি উল্লেখ করেছি। অবশ্য ইন্তিকালের পূর্বে তিনি “কালালা'-এর ব্যাখ্যায় বলতেন, “কালালা” হল পিতৃহীন ব্যক্তি। যারা এমত পোষণ করেন ঃ ১০৮৭৭. হযরত “উমর (র.) বলেন, রাসূলুল্লাহ্ (সা.) কখনো আমার সাথে রূঢ় আচরণ করেন নি। অথবা তিনি বলেছেন, “কালালা” সম্বন্ধে আমি রাসূলুল্সাহ্ (সা.)-এর সাথে যত তর্ক অর্থাৎ যত জিজ্ঞাসা করেছি, অন্য কোন ব্যাপারে তাকে ততবার কখনো জিজ্ঞাসা করিনি । একবার তাকে আমি এ সম্বন্ধে প্রশ্ন করলে তিনি আমার বুকে খোঁচা মেরে বললেন, গ্রীষ্মকালে অবতীর্ণ সূরা নিসার আখিরী আয়াতই তোমার জন্য যথেষ্ট । তা হল, ২19.411 5 ৪:₹%45111 255 84-5 | অধিকভ্তু এ সম্বন্ধে আমি এমন ফয়সালা পেশ করব, যা পড়ুয়া-অপডুয়া সমস্ত মানুষই জানতে পারবে । তা হল এই যে, কালালা হল, পিতৃহীন ব্যক্তি । শাবাবা বলেন, রিওয়ায়াতের মাঝে সন্দেহ শু“বার পক্ষ হতে হয়েছে। হযরত “উমর রে.) সম্বন্ধে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, 'কালালা' সম্বন্ধে হযরত আবু বক্র সিদ্দীক রে.)-এর মতের বিরোধিতা করতে আমার লজ্জাবোধ হয়। হযরত আবু বক্র (র.) বলতেন, 'কালালা' হল নিঃসন্তান মাতৃ-পিতৃহীন ব্যক্তি। এতদসম্পর্কিত তার বর্ণনা সূরার প্রান্তে আমি উল্লেখ করেছি। | হযরত “উমর (র.) থেকে বর্ণিত আছে, তিনি তার অন্তিমকালে বলেছেন, “কালালা” সম্বন্ধে একটি লিপি আমি লিপিবদ্ধ করে তৎসম্বন্ধে আমি আল্লাহ্র নিকট ইস্তিখারা করছিলাম । পরে দেখলাম, এ বিষয়ে তোমরা যে অবস্থায় আছ, এ অবস্থায়ই তোমাদেরকে রেখে দেয়া সমীচীন । অবশ্য তার মনে গভীর আগ্রহ বিদ্যমান ছিল । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।