Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ৪ ১৫৯ ৰ . ১৭৯ সাধারণ মুসলমানের হুকুমের অনুরূপই হবে । কেননা যে লোক হযরত “ঈসা (আ.)-এর উপর ঈমান এনে মারা গেল সে মুহাম্মদ (সা.)-এবং সমস্ত নবী রাসূলদেরও সমর্থক । যেমনি ভাবে মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমান আনয়নকারী ব্যক্তি হযরত “ঈসা (আ.) এবং অন্যান্য নবী রাসূলগণের প্রতিও ঈমান আনয়নকারী । সুতরাং যে ব্যক্তি “ঈসা (আ.)-এর প্রতি ঈমান রাখে সে মুহাম্মদ সো.)-কে মিথ্যা প্রতিপন্ন করবে, একথা আদৌ হতে পারে না। কোন ব্যক্তি যদি এ কথা মনে করে যে, 2২০১1 1 ৮১৫|। 1 ১ 019 ₹০১-,0+-5 4 -আয়াতে বর্ণিত ইয়াহুদীদের “ঈসা (আ.)-এর প্রতি ঈমান আনয়ন করার মানে হল, এ কথার স্বীকৃতি প্রদান করা যে, “তিনি আল্লাহ্‌র প্রেরিত পয়গম্বর” “তার আনীত আদর্শকে আল্লাহ্‌র পক্ষ হতে আগত আদর্শ হিসাবে মেনে নেয়া নয়।” তবে তার এরূপ ধারণা পোষণ করা হবে ভ্রান্ত । কেননা স্বীকার করে একথা বলা যায় না। বরং বলা যায়, তারা কোন নবীর নবুয়্যাতের প্রতি আদৌ বিশ্বাসী নয়। কারণ নবীগণ উম্মতের নিকট পূর্ববর্তী নবী রাসূলগণের সমর্থক হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। সুতরাং কোন নবীর আনীত আদর্শকে মিথ্যা প্রতিপন্ন করার মানে হল, নবীগণ আল্লাহ্র দীনের দিকে আল্লাহ্‌র বান্দাদেরকে যে আহ্বান করছেন, এ ব্যাপারে তাদের সুকলকে মিথ্যাবাদী প্রতিপন্ন করা । এতে একথাই প্রতিভাত হচ্ছে যে, সমস্ত মুসলমান এ ব্যাপারে একমত যে, যদি কোন কিতাবী ব্যক্তি মুহাম্মদ (সা.)-এর প্রতি স্বীকৃতি দেয়ার পূর্বে মৃত্যু বরণ করে তবে সে তার জীবদ্দশায় যে ধর্মের উপর ছিল, তার উপর সে ধর্মেরই হুকুম দেয়া হবে। মৃত্যুর পর তার জান,মাল, এবং তার ছোট-বড় সন্তানদের ক্ষেত্রে তার হুরুম অপরিবর্তিত থাকবে। এতে বুঝা যাচ্ছে যে, ৮5 0৮৬21 এটি 15৩ -এর অর্থ হল, হযরত 'ঈসা (আ.)-এর মৃত্যুর পূর্বে প্রত্যেক কিতাবী ব্যক্তিই তীর প্রতি ঈমান আনয়ন করবে । এ বিষয়টি কিতাবীদের জন্য খাস। এবং তৎকালীন কিতাবীদের জন্যই খাস। পরবতীকালের কিতাবীদের ক্ষেত্রে এ বিষয়টি প্রযোজ্য নয়। বস্তুতঃ পরবর্তীতে “ঈসা (আ.)-এর অবতরণের পর তাই হবে, যা নিম্নের বর্ণনায় বিবৃত হয়েছে। ১০৮৩০. হযরত আবু হুরায়রা (র.) থেকে বর্ণিত। হযরত নবী করীম (সা.) বলেন, নবীগণ একই পিতার ওরসজাত বিভিন্ন সন্তানের ন্যায় । তাদের মাতা বিভিন্ন হলেও দীন এক । আর নবীগণের মধ্য হতে আমি হযরত ঈসা (আ.)-এর অধিক নিকটবর্তী । কেননা, আমার ও তীর মধ্যবর্তী সময়ে কোন নবী আগমন করেন নি। নিশ্চয়ই তিনি অবতীর্ণ হবেন । তাকে দেখে তোমরা চিনে নিবে । তার দেহ নাতিদীর্ঘ কৃশ হবে। তার গাত্র গৌরবর্ণ হবে। তার মাথার কেশ সোজা হবে । তার মাথা বারিসিক্ত না হলেও মনে হবে তা হতে বিন্দু বিন্দু পানি ঝরে পড়ছে। তার পরিধানে দু'খানা গেরুয়া বন্ত্র থাকবে । তিনি শুলীর চিহ্গুলো ধ্বংস করবেন, শুকর বধ করবেন, জিযিয়াকর রহিত করবেন । প্রচুর মাল ব্যয় করবেন। তিনি ইসলামের পক্ষে জিহাদ করবেন। ফলে আল্লাহ্‌ পাক তীর যুগে ইসলাম ব্যতীত সমস্ত ধর্ম ধ্বংস করে দিবেন এবং তার যুগে আল্লাহ্‌ পাক পথত্রষ্টকারী মিথ্যুক দাজ্জালকেও ধ্বংস করে দিবেন তার সময়কালে পৃথিবীতে পূর্ণ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। ফলে সর্প ও উষ্ট, চিতাবাঘ ও গরু একসাথে এবং ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।