Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

৬ | " তাফসীরে তাবারী শরীফ এরপর আল্লাহ্‌ তা“আলা ইরশাদ করেন, (24 ১ 15০5] 65551 | কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু । তোমরা আল্লাহ্‌ ও তার রাসূলে ঈমান এনেছ, তারা যে সকল দেব-দেবী ও প্রতিমা পূজা করে, তোমরা তা পরিত্যাগ করেছ এবং তারা যে বিভ্রান্তিতে আছে তার বিরোধিতা করছ। এজন্যে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তাদের শক্রতার কথা প্রকাশ করেছে। “সালাত সংক্ষেপ করণে কোন দোষ নেই” এ সম্পর্কে তাফসীরকারগণ একাধিক মত প্রকাশ করেছেন। তাদের কেউ কেউ বলেন, মুকীম তথা স্বগৃহে অবস্থানকালে সালাত চার রাক'আত আদায় করা যরূরী; সফর অবস্থায় তা সংক্ষিপ্ত করে দু'রাক'আত আদায়ের অনুমতি দেয়া হয়েছে। যারা এমত পোষণ করেন ঃ ১০৩১০. ইয়া“লা ইব্‌ন মুনিয়া (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলার বাণী - ১.1 48555 ১১১ ১15917711১5 1585 01 07১৯1লহ (তোমরা যখন দেশ-বিদেশে সফর করবে, তখন যদি তোমাদের আশংকা হয় যে, কাফিররা তোমাদের জন্যে ফিত্না সৃষ্টি করবে, তবে সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোন দোষ নেই ।) এ সম্পর্কে আমি হযরত উমার ইব্‌ন খাত্তাব (র.)-কে জিজ্ঞেস করলাম, এ-ও বললাম যে, এখন তো লোকজন শংকামুক্ত। উত্তরে তিনি বললেন “এর মর্ম সম্পর্কে আপনি যেমন অবাক হয়েছেন, আমিও সেরূপ অবাক হয়েছিলাম । তাই এ সম্পর্কে আমি মহানবী (সা.)-কে আরয করেছিলাম, মহানবী (আ.) বললেন, এ হচ্ছে আল্নাহ্‌ প্রদত্ত সাদকা বা অনুগ্রহ, তিনি তোমাদেরকে দান করেছেন, সুতরাং তোমরা তার এ দান গ্রহণ কর।” ১০৩১১. অপর সনদে হযরত “উমার (র.)-এর সূত্রে মহানবী (সা.) থেকে অনুরূপ একটি বর্ণনা রয়েছে। ১০৩১২. ইয়া'লা ইব্‌ন উমাইয়া (র.) থেকে অপর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি উমার ইব্‌ন খাত্তাব রে.)-কে উদ্দেশ্য করে বললাম, লোকজন এখন শংকামুক্ত; তবুও তারা সালাত কসর তথা সংক্ষিপ্তভাবে আদায় করছে, তাতে আমি অবাক হচ্ছি। কারণ আল্লাহ্‌ তা'আলা বলেছেন “কাফিরদের পক্ষ থেকে ফিত্নার আশংকা থাকলে তোমরা সালাত সংক্ষেপ করলে দোষ নেই ।” উত্তরে হযরত উমার (র.) বললেন, “যে জন্যে আপনি অবাক হচ্ছেন, একই কারণে আমিও অবাক হয়েছি । তারপর আমি বিষয়টি নিয়ে হযরত রাসূলুল্লাহ (সা.)-এর খিদমতে আরয করি। রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, “এ হচ্ছে অনুগ্রহ, আল্লাহ তোমাদের দিয়েছেন । তোমরা তার দান গ্রহণ কর ।” ১০৩১৩. আবু “আলিয়া রে.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি মক্কা শরীফ গিয়েছিলাম । আমি সালাত আদায় করছিলাম দু'রাক'আত করে । এ দেখে সেখানকার কিরা'আত বিশেষজ্ঞগণ আমাকে বললেন, আপনি এ কেমন নামায আদায় করছেন? আমি বললাম, দু'রাক“আত করে আদায় করছি। তারা পুনরায় জিজ্ঞেস করলেন, এটা কি হাদীস দ্বারা সমর্থিত, না কু'রআন দ্বারা? আমি বললাম, পবিত্র কুর'আন ও হাদীস দু'টো দ্বারাই অনুমোদিত । রাসূলুল্লাহ্‌ (সা.) নিজেই তো দু'রাক'আত করে আদায় ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।