১৭০ তাফসীরে তাবারী শরীফ বস্তুতঃ সে ছিল “ঈসা (আ) -এর সহচরদের একজন। কোন কোন খুষ্টানের মতে ইউতাকেই “ঈসা (আ.)-এর আকৃতিবিশিশ্ট বানিয়ে দেয়া হয়েছিল। তাই ইয়াহুদীরা তাকে শৃলীবিদ্ধ করল। অথচ সে বলছিল, আমি তোমাদের সঙ্গী নই; বরং আমি-ই-তো তোমাদেরকে 'ঈসার সন্ধান দিয়েছিলাম । প্রকৃত ব্যাপার আল্লাহ তা'আলাই ভাল জানেন। ১০৭৮৬. ইব্ন জুরায়জ রে.) থেকে বর্ণিত। তিনি বলেন, “ঈসা (আ.) তার সহচরদেরকে বললেন, তোমাদের কে আমার আকৃতি গ্রহণ করতঃ নিহত হতে প্রস্তুত আছে? তার সহচরদের একজন বললেন, হে আল্লাহ্র নবী! আমি প্রস্তুত আছি। তারপর তাকে “ঈসা (আ)-এর আকৃতি প্রদান করা হল। ফলে লোকেরা তাকে হত্যা করল । এদিকে আল্লাহ্ পাক তার নবীকে নিজের কাছে তুলে নিলেন। ১০৭৮৭. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি . ৫1 -এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, “ঈসা নয় এমন এক ব্যক্তিকে 'ঈসা মনে করে তারা তাকে শৃলীবিদ্ধ করল । ১০৭৮৮. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি 4 ৫১513 এর ব্যাখ্যায় অনুরূপ মত ব্যক্ত করেছেন। ১০৭৮৯. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যে লোকটিকে “ঈসা (আ.)-এর আকৃতি সম্পন্ন করে দেয়া হয়েছিল, ইয়াহুদীরা তাকে “ঈসা মনে করে শুলীবিদ্ধ করল । অথচ “ঈসা (আ.)-কে আল্লাহ্ তা'আলা জীবিত অবস্থায় তার কাছে তুলে নিয়েছিলেন । ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, উপরোক্ত মতামত সমূহের মাঝে ওয়াহাব ইব্ন মুনাব্বিহ (র.)-এর দু"টি মতের একটি মত হল সবচেয়ে বিশুদ্ধতম । তা হল এই যে, ইয়াহুদীরা 'ঈসা (আ.) এবং তার সহচরবৃন্দকে যে গৃহে অবরোধ করেছিল, সে গৃহে যারা “ঈসা (আ.) -এর সাথে ছিল, তাদের সকলকে ঈসা (আ.)-এর আকৃতিবিশিষ্ট করে দেয়া হয়েছিল । এ সম্বন্ধে ঈসা (আ.) তাদের কাউকে কোন রূপ প্রশ্ন করেন নি। এতে আল্লাহ্র উদ্দেশ্য ছিল, ইয়াহুদীদেরকে লাঞ্কিত ও অপদস্থ করা । ইয়াহুদীরা আল্লাহ্র নবীকে হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল, এর থেকে তাকে নিষ্কৃতি দেয়া এবং 'ঈসা (আ.) ও তার সম্বন্ধে আগত সত্য সংবাদের ক্ষেত্রে অহেতুক কথা কারা বলে এ বিষয়ে লোকদেরকে পরীক্ষা করা । অথবা উপরোক্ত আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ওয়াহাব ইব্ন মুনাব্বিহ থেকে 'আবদুস সামাদ (র.) যা বর্ণনা করেছেন তাই হল বিশুদ্ধতম ব্যাখ্যা । এতদোভয় মতের মাঝে একটি মতকে বিশুদ্ধতম বলার কারণ হল এই যে, হাওয়ারীদের থেকে যারা “ঈসা (আ.)-কে পেয়েছেন, তারা যদি “ঈসা (আ.)-এর উঠিয়ে নেয়া অবস্থায় এবং এ ঘরে যারা উপস্থিত ছিলেন, তাদেরকে “ঈসা (আ.)-এর সম আকৃতি বিশিষ্ট করে দেয়া অবস্থায় সেখানে থাকতেন তবে তারা তাকে দেখতেন এবং যাদের-কে ঈসা (আ.)-এর সম আকৃতি সম্পন্ন করে দেয়া হয়েছিল তাদেরকেও দেখতেন, তাহলে "ঈসা (আ.) এবং আকৃতি পরিবর্তিত লোকদের বিষয়টি তাদের কাছে অস্পষ্ট থাকত না । আর এ বিষয়ে তাদের বিভ্রান্তিও হত না । যদিও তাদের শত্রু ইয়াহুদীরা এ ব্যাপারে বিভ্রান্তিতে পতিত হয়েছিল যে, নিহত ও শৃলীবিদ্ধ লোকটি “ঈসা নয়। এবং “ঈসা (আ.)-কে জীবিত অবস্থায় তাদের মধ্য হতে উঠিয়ে নেয়া হয়েছে। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।