Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা £ ১৫৭ ১৬৯ সময় তার সহচরবৃন্দের সংখ্যা ছিল বার জন; তাদের নাম (১) ফারতুস, (২) ইয়া'কুব ইব্ন যাবাদী (৩) ইয়াকুবের ভ্রাতা ওয়ায়খাস (8) উন্দুরাইয়াস (৫) ফীলিবস (৬) আব্র ছালমা (৭) মাত্তা (৮) তুমাস (৯) ইয়াকুব ইব্‌ন হুলফাযা (১০) তাদাওসীম (১১) কানানিয়্যা (১২) ইউদস যাকারিয়্যা । ইব্‌ন ইউতা ইবৃন ইসহাক বলেন যে, তাদের মাঝে সারজিস নামক এক ব্যক্তি ছিল। “ঈসা (আ) ব্যতীত তাদের সংখ্যা ছিল তের। অবশ্য থৃশ্টানরা কারো হযরত “ঈসা (আ)-এর সম আকৃতি বিশিষ্ট হওয়ার ঘটনাকে অস্বীকার করে এবং ইয়াহুদীদের ন্যায় বলে থাকে, এ-কে আমরা জানিনা, শূলীবিদ্ধ ব্যক্তিটি কি বারজনের একজন, না তের জনের একজন? পক্ষান্তরে তারা ইয়াহুদীদের নিকট ঈসা (আ) -এর শুলীবিদ্ধ হওয়ার ঘটনাকে স্বীকার করতে গিয়ে তাকে অস্বীকার করে এবং “ঈসা (আ) সম্বন্ধে রাসূল (সা.) আল্লাহ্‌র পক্ষ হতে যে সত্য সংবাদ নিয়ে এসেছেন, তারা তাও অশ্বীকার করে । গ্রেফতারের স্থানে তারা যদি তের জন থাকে তবে ঈসা (আ) সহ হবে চৌদ্দ জন। আর যদি বার জন থাকে তবে “ঈসা (আ) সহ হবে তের জন। ইব্‌ন ইসহাক (র.) থেকে এ-ও বর্ণিত আছে যে, তিনি বলেন, আমার নিকট জনৈক খৃষ্টান নও মুসলিম বর্ণনা করেছেন, আল্লাহ্‌র পক্ষ হতে হযরত ঈসা (আ.)-এর নিকট যখন এ মর্মে সংবাদ পৌছল যে, “নিশ্যয়ই আমি তোমাকে আমার নিজের কাছে উঠিয়ে নিব।” তখন তিনি বললেন, হে হাওয়ারীগণ তোমাদের কে আমার আকৃতি গ্রহণ করতঃ আমার স্থলে নিহত হতে প্রস্তুত আছে? যে ব্যক্তি এ কাজে প্রস্তুত থাকবে, সে জান্নাতে আমার সঙ্গী হবে । তখন সারজিস বললেন, হে রহল্সাহ্‌! আমি প্রস্তুত আছি। “ঈসা (আ) বললেন, তাহলে আপনি আমার স্থানে উপবেশন করুন। তারপর তিনি তার স্থানে বসলেন। এদিকে হযরতঈসা (আ)-কে উঠিয়ে নেয়া হল। এরপর তারা গৃহে প্রবেশ করে সারজিসকে ধরে নিয়ে গেল এবং তাকে শুলীবিদ্ধ করাল । যাকে তারা শুলীবিদ্ধ করেছিল তাকে হযরত “ঈসা (আ.) সম আকৃতি' বিশিষ্ট বানিয়ে দেয়া হয়েছিল৷ হাওয়ারীগণ সহ হযরত "ঈসা যখন সংশ্রুষ্ট গৃহে প্রবেশ করেন তখন ইয়াহুদীরা তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে গুণে রাখে । তাই তাদের সংখ্যা কত ছিল, তা ইয়াহুদীদের জানা ছিল। কিন্তু “ঈসা (আ)-কে ধরার জন্য ঘরে প্রবেশ করে তারা বাহ্যতঃ ঈসা (আ) ও তার সহচরদেরকে পেল বটে; তবে একজন কম পেল । এ কারণে তাদের মাঝে মতভেদ দেখা দেয়। তারা “ঈসা (আ)-কে চিনতনা; তাই তারা ইউদস যাকরিয়্যা ইউতা-কে উৎকোচ হিসাবে ত্রিশ দিরহাম প্রদান করে, যেন সে তাদেরকে “ঈসা (আ)-এর সন্ধান জানিয়ে দেয় এবং তাকে চিনিয়ে দেয়। সে ইয়াহুদীদেরকে বলে রেখেছিল যে, তোমরা ঘরে প্রবেশ করার পর আমি তাকে চুম্বন করব । আমি যাকে চুম্বন করব, তোমরা তাকেই ধরে নিয়ে আসবে । তাদের গৃহে প্রবেশ করার পূর্বেই 'ঈসা (আ.)-কে আসমানে তুলে নেয়া হয়েছিল। তাই তারা ঘরে প্রবেশ করে “ঈসা (আ)-এর আকৃতিতে সারজিসকে দেখতে পেল। সে যে 'ঈসা" এ ব্যাপারে তার মনে কোন সন্দেহের উদ্রেক হল না। তাই সে তার চরণ তলে লুটে পড়ে তার পদচুম্বন করল । সুতরাং ইয়াহুদীরা তাকে ধরে নিয়ে শৃলীবিদ্ধ করল। তারপর ইউদস যাকারিয়্যা ইউতা তার কৃতকর্মের উপর লঙ্জিত হল এবং গলায় রশি দিয়ে আত্মহত্যা করল। খৃষ্টানদের মাঝে সে অভিশপ্ত । তাফসীরে তাবারী - ২২ ড/৬/৬/.৬/8%(0]81017811.0017

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।