Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ তাফসীরে তাবারী শরীফ তাকে হত্যা করা হয়। বস্তুতঃ হযরত ঈসা (আ)-এ মর্মে তার সহচরদেরকে জিজ্ঞেস করেছিলেন যে. তোমাদের মাঝে কে আছে, যে আমার আকৃতি গ্রহণ করতঃ আমার স্থলে নিহত হতে প্রস্তুত আছে? যে এ কাজের জন্য প্রস্তুত থাকবে, সে জান্নাত লাভে ধন্য হবে । তখন জনৈক সহচর বললেন, আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। ১০৭৮৩. সুদ্দী (র.) থেকে বর্ণিত । তিনি বলেন; বনী ইসরাঈলের লোকেরা “ঈসা (আ.) সহ তার উনিশজন সহচরকে কোন এক গৃহে অবরোধ করে রাখল । তখন তিনি তার সহচরবৃন্দকে বললেন, তোমাদের মধ্যে কে আমার আকৃতি গ্রহণ করে নিহত হতে প্রস্তুত আছ ? যে এ কুরবানীর জন্য প্রস্তুত থাকবে, সে এর বিনিময়ে জান্নাত পাবে । তাদের থেকে এক ব্যক্তি এর জন্য রাজী হল । এবং সে তার সম আকৃতিবিশিষ্ট হয়ে গেল। এদিকে 'ঈসা (আ.)-কে আকাশে উঠিয়ে নেয়া হল। অতঃপর হাওয়ারীগণ এ গৃহ থেকে বের হলে ইসরাঈলী লোকেরা তাদেরকে উনিশ জন দেখতে পেল । হাঁওয়ারীগণ তাদেরকে জানালেন যে, “ঈসা (আ)-কে আকাশে উঠিয়ে নেয়া হয়েছে। তখন তারা তাদেরকে গণনা করে দেখাল যে, নির্ধারিত সংখ্যা থেকে তাদের লোক একজন কম। কিন্তু তাদের মাঝে একজনকে তারা “ঈসা (আ)-এর আকৃতি বিশিষ্ট দেখতে পেয়ে সন্দিহান হয়ে পড়ল । উপরোক্ত সন্দেহের ভিত্তিতে তারা তাকে ঈসা মনে করে হত্যা করল এবং শূলীবিদ্ধ করল । আল্লাহ্‌র বাণী ৬-/9 ৯৯1০৮৩৯৯1২৯ (০3 152551558811587 নিক $1 ৬ -এ আল্লাহ্‌ তা'আলা এদিকেই ইংগিত করেছেন। ১০৭৮৪. কাসিম ইব্‌ন আবু বাযযা (র.) থেকে বর্ণিত। একদা মারয়াম তনয় ঈসা (আ) বললেন, তোমাদের মাঝে কে আমার আকৃতি গ্রহণ করতঃ আমার স্থলে নিহত হতে প্রস্তুত আছে? তখন তার সহচরদের মধ্য হতে জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি প্রস্তুত আছি। তারপর তাকে ঈসা (আ)-এর সম আকৃতিবিশিষ্ট করে দেয়ার পর ইযাহুদীরা তাকে হত্যা করে । আল্লাহ্‌র বাণী ১51 « ৪ 55 ১515৮5155৮9 এর মাঝে একথাই বলা হয়েছে। ১০৭৮৫. ইব্‌ন ইসহাক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, বনী ইসরাঈল গোত্রের যে রাজা হযরত “ঈসা (আ.) কে হত্যা করার জন্য তার নিকট একজন লোক পাঠিয়েছিল, তার নাম ছিল দাউদ । ইয়াহ্দীরা তাকে হত্যা করার জন্য একব্রিত হলো । মৃত্যু ভয়ে তিনি এতই ভীত ও অস্থির হয়ে পড়লেন যে, পৃথিবীতে কোন মানুষ ইতিপূর্বে মৃত্যু ভয়ে এরূপ ভীত ও অস্থির কখনো হয়নি। তিনি মৃত্যুকে অপসারণ করার জন্য আল্লাহ্‌র নিকট এরূপ কাকুতি মিনতির সাথে দু'আ করলেন যে, কোন মানুষ ইতিপূর্বে এ বিষয়ে এমন কাকুতি মিনতির সাথে কখনো দু'আ করেনি। বর্ণিত আছে যে, তিনি বলেছিলেন, হে আল্লাহ্‌! তোমার সৃষ্টির মধ্য হতে মাত্র একটি প্রাণীর সম্মুখ হতেও যদি তুমি মৃত্যুর পেয়ালাকে অপসারণ কর তবে আমার সম্মুখ হতে উহাকে অপসারণ করে নাও । এমনকি মৃত্যু ভয়ে তার শরীর হতে ঘাম নির্গত হতে লাগল । ইয়াহুদী তাকে ও তার সহচরবৃন্দকে হত্যা করার জন্য যে স্থান হতে গ্রেফতার করার সিদ্ধান্ত নিয়েছিল, সে স্থানে আসলে তখন “ঈসা (আ.)-এর সাথে তার তের জন সহচর ছিল । যখন নিশ্চিত ভাবে হযরত ঈসা (আ) বুঝতে পারলেন যে, তারা তাকে ধরার জন্য আসবেই । তখন তিনি তার সাথীদেরকে বললেন। এ ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।