১৬৬ তাফসীরে তাবারী শরীফ খাদ্য পরিবেশন করে তাদেরকে নৈশভোজ করালেন। খানা শেষে তিনি তাদের হাত নিজ হাতে ধোয়ালেন এবং নিজের বস্ত্র দিয়ে তাদের হাত মুছে দিলেন। এ কাজ তাদের কাছে অস্বস্তিকর মনে হল । এ দেখে তিনি বললেন, শোন! আজ রাতে কেউ আমার কাজে বাধা প্রদান করলে তার সাথে আমার কোন সম্পর্ক থাকবে না। একথা শুনে শিষ্যগণ তাকে বাধা প্রদান করা হতে বিরত থাকলেন । শিষ্য ও সহচরদের সেবা শেষ করে তিনি বললেন, আজ রাতে আমি নিজে তোমাদের খাদ্য পরিবেশন করে এবং তোমাদের হাত ধৌত করে দিয়ে যে খিদমত আঞ্জাম দিয়েছি, তা যেন তোমাদের জন্য আদর্শ হয়ে থাকে । তোমরা আমাকে তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি বলে বিবেচনা করে থাকো । তাই তোমাদের কেউ যেন অপরের নিকট শ্রেষ্ঠত্রে দন্ত প্রকাশ না করে। বরং তোমাদের একজন অপরজনের সেবায় নিজেকে যেনো তদ্রপ এখন শোন আমার প্রয়োজনের কথা, যে ব্যাপারে আমি তোমাদের থেকে সহযোগিতা নিতে চাচ্ছি। তা হল এই যে, তোমরা খুব কাকুতি মিনতি করে আল্লাহ্র কাছে দু'আ করবে, যেন তিনি আমার মৃত্যুকে বিলম্বিত করে দেন। শিষ্যগণ কাতর প্রার্থনার জন্য প্রস্তুত হলে নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে ফেলে । ফলে তারা আর প্রার্থনা করতে পারল না। তারপর “ঈসা (আ.) তাদেরকে জাগাতে জাগাতে বললেন: সুবাহান্নালাহ্! তোমরা আমার সাহায্যের জন্য একটি রাত্রও ধের্য ধারণ করতে পারলেনা? তারা বললেন, আল্লাহ্র কসম! আমাদের কি হয়েছে, আমরা তা বুঝতে পারছিনা । আমাদের রাত্রি জাগরণ করার অভ্যাস রয়েছে । আমরা রাত্রি জাগরণ অনেকেই করে থাকি । আজ যেনো কেন জেগে থাকতে পারছিনা । আমাদের মধ্যেও আপনার জন্য দু'আ করার মধ্যে অন্তরায় ও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গিয়েছে। ইচ্ছা থাকা সেও আমরা দু'আ করতে পারছিনা । তখন “ঈসা (আ.) বললেন, রাখাল চলে যাবে আর ছাগল পাল ছত্রভঙ্গ হয়ে যাবে । এমনিভাবে তিনি আরো কথা বললেন । এর দ্বারা তিনি নিজের প্রস্থানের প্রতি ইজিত করছিলেন । অতঃপর তিনি বললেন, শোন! আমি সত্যকথা বলছি। আজ ভোরে মোরগ ডাকার পূর্বে তোমাদের মধ্য হতে এক ব্যক্তি তিনবার আমার সাথে তার সম্পর্ককে অস্বীকার করবে । আর তোমাদের থেকে এক ব্যক্তি স্বল্প কয়েক দিরহামের বিনিময়ে আমাকে বিক্রয় করে আমার বিক্রয়মূল্য ভক্ষণ করবে । একথা শুনে তার সহচরবৃন্দ তথা থেকে বের হয়ে বিভিন্ন দিক চলে গেল। এদিকে ইয়াহুদীরা তাকে খোঁজাখুঁজি করছিল। পরে তারা "শামর্ডন' নামক জনৈক হাওয়ারীকে গ্রেফতার করে বলল, সে তার সহচরদের একজন । কিন্তু সে তা অস্বীকার করল এবং বলল, আমি তার শিষ্য নই । এতে য়াহুদীরা তাকে ছেড়ে দিল । তারপর অন্য একদল তাকে ধরল । এবারও সে অনুরূপ ভাবে অস্বীকার করল । এরপর *শামর্ডন” মোরগের ডাক শুনল এবং চিস্তাবিত হয়ে কাদতে আরন্ত করল। প্রভাতে জনৈক হাওয়ারী যাহুদীদের নিকট এসে বলল, আমি “ঈসা মসীহ-এর সন্ধান দিতে পারলে তোমরা আমাকে কি পুরক্কার দিবে? তারা তাকে ত্রিশ দিরহাম প্রদান করল। সে এ দিরহামগ্ডলো গ্রহণ করতঃ তাদেরকে “ঈসা (আ.)-এর সন্ধান জানিয়ে দিল। নিশ্চয়তামূলক স্বীকৃতি নিল। এরপর তারা তাকে রজ্জুবদ্ধ করতঃ চৈড়িয়ে নিয়ে যেতে লাগল এবং উপহাস করে বলছিল, তুমি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে, জ্বিন তাড়াতে এবং পাগল ব্যক্তিকে সুস্থ করতে; আজ কেন নিজেকে এ রজ্জু হতে মুক্তি দিতে পারছ না? তারা তার প্রতি থুথু ও কঙ্কর মারছিল । আর তার প্রতি কাটা ছুঁড়ে মারছিল। এমনি করে তারা তাকে এ কাষ্ঠের নিকট নিয়ে আসল, যেখানে তারা তাকে গুলিবিদ্ধ করার মনস্ত করেছিল। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।