Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ১৫৭ ১৬৫ হয়েছিল । যারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, তারা নিশ্চয়ই এ সম্বন্ধে সংশয়যুক্ত ছিল; এ সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাদের কোন জ্ঞানই ছিল না। এ কথা নিশ্চিত যে, তারা তাকে হত্যা করেনি। ব্যাখ্যা £ ইমাম আবু জা“ফর তাবারী (র.) এ আয়াতের ব্যাখ্যায় বলেন, “আমরা আল্লাহ্‌র রাসূল মারয়াম তনয় ঈসা মসীহ-কে হত্যা করেছি”-___-তাদের এ উক্তির জন্যও তারা লা'নতগ্রস্ত হয়েছিল । তারপর আল্লাহ্‌ তা'আলা তাদের এ উক্তিকে মিথ্যা সাব্যস্ত করে বলেন, ++] 4০13১১১1০০৩ ১৪৪৩ -তারা “ঈসা (আ.)-কে হত্যাও করেনি এবং ক্রুশবিদ্ধও করেনি; কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল। “ঈসা (আ.)-এর বিষয়ে ইয়াহুদীদের বিভ্রম কিরূপে হয়েছিল, এ ব্যাপারে ব্যাখ্যাকারীগণের মাঝে একাধিক মত রয়েছে। কেউ বলেন, ইয়াহুদীরা যখন “ঈসা (আ.) ও তার সঙ্গীদেরকে অবরোধ করল, তখন তারা নির্দিষ্টভাবে ঈসা আ.)-কে চিনতে পারছিলনা। কেননা তাদের সকলকে “ঈসা (আ.)-এর সদৃশ বানিয়ে দেয়া হয়েছিল। ফলে হত্যাকামী লোকেরা ঈসা (আঃ)-কে সনাক্ত করতে গিয়ে বিভ্রম হয়ে যায়। এ সময় ঈসা (আ.)-এর সহচরদের জনৈক ব্যক্তি গৃহ হতে বের হলে তাকেই তারা “ঈসা মনে করে হত্যা করে বসে। প্রমাণ স্বরূপ তারা নিম্নের বর্ণনাটি উল্লেখ করেন। ১০৭৭৯. ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ রো.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হযরত “ঈসা-(আ.)- তার সতের জন্য হাওয়ারী-সহচরসহ একটি ঘরে প্রবেশ করলে ইয়াহুদীগণ তাদেরকে ঘিরে ফেলল । তারপর যাহুদীরা তাদের নিকট পৌছলে আল্লাহ্‌ তা'আলা তার সকল শিষ্যকে তার সম আকৃতিবিশিষ্ট করে দেন। তখন ইয়াহুদীরা বলেন, তোমরা আমাদের উপর যাদু করেছ। হয় 'ঈসাকে বের করে আমাদের হাতে অর্পণ করবে, না হয় আমরা তোমাদের সকলকে হত্যা করব । “ঈসা (আ.) তার সহচরদেরকে বললেন, আজ তোমাদের মধ্য হতে কে জান্নাতের পরিবর্তে নিজেকে বিক্রয় করতে প্রস্তুত রয়েছো? তখন তার জনৈক সহচর বললেন, আমি প্রস্তুত আছি__এ বলে তিনি ইয়াহুদীদের নিকট এসে বললেন, আমিই প্রকৃত ঈসা! আল্লাহ্‌ তাআলা পূর্বেই তাকে 'ঈসা' (আ.)-এর আকৃতিবিশিষ্ট করে দিয়েছিলেন তারা তাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করল এবং ক্রুশবিদ্ধ করল। এ কারণেই তাদের বিভ্রম হয়েছিল । ফলে তারা মনে করল যে, তারা “ঈসা (আ.)-কে হত্যা করেছে। খুষ্টানরাও অনুরূপ ধারণা করল এবং ভাবল যে, ইয়াহুদীদের হাতে নিহত ব্যক্তি হযরত “ঈসা (আ.)- অথচ সেদিনই আল্লাহ্‌ তা'আলা তাকে আকাশে তুলে নেন। ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ রে.) থেকে এর বিপরীত বক্তব্যও বর্ণিত, তা নিম্নরূপ £ ১০৭৮০. তিনি বলেন, আল্লাহ্‌ তাআলা যখন হযরত ঈসা (আ.)-কে এ কথা জানিয়ে দিলেন যে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তখন তিনি মৃত্যু ভয়ে অস্থির হয়ে পড়লেন। তার নিকট এ সংবাদ দুঃসহ বোধ হল। তিনি তার সহচর হাওয়ারীদের-কে ভোজের দাওয়াত দিলেন এবং তাদের জন্য খাদ্য তৈরি করলেন । তারপর তাদেরকে জানিয়ে দিলেন যে, আজ রাতে তোমরা আমার নিকট উপস্থিত হবে । তোমাদের সাথে আমার বিশেষ প্রয়োজন রয়েছে । তারা রাত্রে তার নিকট সমবেত হলে তিনি নিজ হাতে ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।