তাফসীরে তাবারী শরীফ /5 2 ৩ পিন তিনি তে নিত থে টি ০৯৮19 মি 55৮5-868 58675 (তোমরা আমাদের জন্যে একটু থাম, যাতে তোমাদের জ্যোতির কিছু আমরা গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও, ও আলো সন্ধান কর; তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, সেটির অভ্যন্তরে থাকবে রহমত এবং বহির্ভাগে থাকবে শাস্তি! মুনাফিকরা মু'মিনদেরকে ডেকে জিজ্ঞেস করবে__“আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে হী, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ। সূরা হাদীদ ৪ ১৩, ১৪)। হযরত হাসান (র.) বলেন, এ হচ্ছে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাদের প্রতারণার উত্তর। 1১: ৮৮8 1-০৮৪. ১৬০41 ]1155151919 ১.1৫11 ১, যেখন তারা সালাতে দীড়ায় তখন শৈথিল্যের সাথে দীড়ায় কেবল লোক দেখানোর জন্যে) আয়াতাংশের অর্থ, এই যে, মু'মিনগণের প্রতি আল্লাহ্ তাআলা যে সকল কাজ ফরয করেছেন মুনাফিকগণ এ সকল কাজ আদায় করে বটে, তবে মহান আল্লাহ্র নৈকট্য ও সত্তৃষ্টি লাভের উদ্দেশ্যে নয়। তারাতো পুনরুথান, ছাওয়াব ও শান্তিতে বিশ্বাস করে না। প্রকাশ্য কাজগ্ডলো তারা করে শুধু নিজেদেরকে রক্ষা করার জন্যে ৷ তারা মু'মিন নয় প্রমাণিত হলে মুমিনগণ তাদেরকে হত্যা করবে কিংবা ধন সম্পদ নিয়ে যাবে এ আশংকায় । তাই প্রকাশ্যে ফরয সালাত আদায়ে তারা যখন দাঁড়ায়, তখন অলসতা ও শৈথিল্যের সাথে দাড়ায় । মু'মিনগণকে দেখানোর জন্যে, যাতে মু'মিনগণ মনে করে যে, তারা মু'মিনগণের দলভুক্ত, অথচ তারা মু'মিনগণের দলভুক্ত নয়। কারণ, সালাতের ফরয হওয়া ও বাধ্যবাধকতা তো তারা বিশ্বাস করে না, তাই সালাতে দাড়ায় শৈথিল্যের সাথে, অলসভাবে। ১০৭২৪. হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত । (৪10... € 19515 5 ৯৬11) ০1 1১০15 1319 আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, মহান আল্লাহ্র শপথ, লোকজন না থাকলে মুনাফিকগণ সালাত আদায় করত না । তারা সালাত আদায় করে শুধু লোক দেখানো লোকদেরকে শুনানোর জন্যে । ১০৭২৫. ইব্ন যায়দ (র.) থেকে বর্ণিত। আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় তিনি বলেন, তারা মুনাফিক, লোক দেখানোর ব্যাপার না হলে তারা সালাত আদায় করত-ই-না। 92154124111 09)8$5%5 (এবং আল্লাহ্কে তারা স্বল্পই স্মরণ করে) প্রসংগে যদি কেউ বলেন, মহান আল্লাহ্র যিকর কখনও স্বল্প হতে পারে কি? জওয়াবে বলা হবে যে, আয়াতের অর্থ আপনি যা মনে করেছেন, তা নয়। বরং এর অর্থ, তারা মহান আল্লাহ্র যিক্র করে শুধুমাত্র লোক দেখানোর জন্যে । নিজেদেরকে হত্যা ও বন্দী হওয়া থেকে রক্ষা করার জন্যে । নিজেদের সম্পদ নিরাপদ রাখার জন্যে । মহান আন্মাহ্র একতৃবাদে বিশ্বাসী হয়ে এককভাবে তাকে রাবব ও প্রভু স্বীকার করে তারা তার যিক্র করে না। এজন্যে তাদের যিক্রকে আন্মাহ্ তা'আলা 43 (স্বল্প) বলে আখ্যায়িত করেছেন। এঁ যিক্র তো আন্মাহ্কে পাওয়ার জন্যে নয়, তার নৈকট্য অর্জনের জন্যেও নয় এবং মহান আল্লাহ্র নি'মত ও ছওয়াব লাভের উদ্দেশ্যেও নয় । তাই যিক্রকারী ও আমলকারীর আমলের দিক থেকে তা প্রচুর হলেও প্রকৃত পক্ষে তা মরুভূমির মরীচিকা সদৃশ, যা পানির ন্যায় বটে, কিন্তু পানি নয়। তাফসীরকারগণও আমাদের ন্যায় বলেছেন । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।