Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুরা নিসা ঃ ১২৮ চা প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে তবে যেভাবে হোক স্বামী তাকে সন্তুষ্ট করবে । অথবা তার প্রাপ্য অধিকার পূর্ণভাবে তাকে প্রদান করবে । অথবা তাকে তালাক দিবে । ১০৫৯৫. ইব্রাহীম (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, এ স্ত্রী যদি সমঝোতা মেনে চলে তবে তাই হবে । আর যদি সমঝোতা চুক্তি ভ্গ করতঃ তা প্রত্যাখ্যান করে তবে সে অধিকার তার রয়েছে। এ ক্ষেত্রে স্বামী ইচ্ছা করলে তাকে তালাক দিবে, নতুবা যথাযথ পাওনা আদায় করে বিবাহ অটুট রাখবে! ১০৫৯৬. ইব্রাহীম (র.) থেকে অপর সুত্রে বর্ণিত । 10515518155 ৬০ 305 0 0৮১৯ 951:5151 গা আয়াত প্রসংগে তিনি বলেন, দীর্ঘদিন স্বামীর ঘর করার পর কোন স্ত্রী আশংকা করে যে, তার স্বামী তাকে তালাক দিতে পারে। অতঃপর তারা উভয়ে পারস্পরিক মতামতের ভিত্তিতে একটি সমঝোতায় পৌছতে পারে যে, নতুন স্ত্রীর নিকট স্বামী অমুক অমুক তারিখে রাত্রি যাপন করবে এবং পুরাতন স্ত্রীর নিকট অমুক অমুক তারিখে যাপন করবে । চুক্তিতে এ-ও থাকতে পারে যে, ইতিপূর্বে সে যে পরিমাণ খোরপোশ পেয়ে এসেছে, এখন তার চেয়ে কম পাবে । পুরাতন স্ত্রী স্বামীর সাথে যে বিষয়ে চুক্তিবদ্ধ হয়, তা গ্রহণ করা স্বামীর জন্যে জায়েষ। ১০৫৯৭. হিকাম (র.) থেকে বর্ণিত । 15151911755 % (30255 ৯2 গ। 01 আয়াত সম্পর্কে তিনি বলেন, আয়াতে আলোচন! রয়েছে এমন মহিলা সম্পর্কে, যে আপন স্বামীর ঘর ংসার করে । অতঃপর স্বামী তাকে তালাক দিতে চায়। স্ত্রী যখন তালাক প্রাপ্তির আশংকা করে তখন তারা উভয়ে পরস্পর মতামতের ভিত্তিতে কোন সমঝোতায় পৌছলে তাতে কোন দোষ নেই। সমঝোতার বিষয়বস্তু এ-ও হতে পারে যে, স্বামী যদি নতুন কোন স্ত্রী গ্রহণ করে, তবে প্রথমা স্ত্রী তার রাত্রি যাপনের অধিকার পরিত্যাগ করবে । ১০৫৯৮. হযরত ইব্‌ন “আব্বাস (র.) থেকে অপর সূত্রে বর্ণিত । আলোচ্য আয়াত প্রসঙ্গে তিনি বলেন, আয়াতে এমন স্বামীর কথা বলা হয়েছে, যার বিবাহাধীনে কোন পা রমণী থাকে ৷ অতঃপর সে যুবতী স্ত্রী গ্রহণ করে। কিন্তু তার সন্তানের মাতা, তাকে সন্তান উপহার দাত্রী এ স্ত্রীকে পরিত্যাগ করতেও সে কুষ্ঠাবোধ করে, তাই কোন আর্থিক সুবিধা কিংবা ব্যক্তিগত অন্য কোন সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে প্রথমা স্ত্রীর সাথে আপোষ নিষ্পত্তি করে । এ প্রকারের আপোষ নিষ্পত্তি তার জন্যে বৈধ ও আইনসংগত । ১০৫৯৯. হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত । আলোচ্য আয়াত সম্পর্কে তিনি বলেন, আয়াতে এমন স্বামীর কথা বলা হয়েছে, যার বিবাহাধীনে কোন প্রৌঢ় স্ত্রী থাকে। স্ত্রীর কোন কোন আচরণ তার খারাপ লাগে । তখন সে স্ত্রীকে বলে, “ইতিপূর্বে তুমি আমার পক্ষ থেকে যা পেয়ে সন্তুষ্ট ছিলে (রাত্রি যাপনের অধিকার), তা ব্যতীত অন্যান্য আর্থিক ও দৈহিক যে কোন সুযোগ সুবিধা গ্রহণ করে সন্তুষ্ট থাকতে তুমি যদি রাজী হও তবে তাই হবে । নতুবা আমি তোমাকে তালাক প্রদান করব । যে কোন বিষয়ে সমঝোতায় উপনীত হয়ে তারা যদি আপোষ মীমাংসা করে তবে আল্লাহ্‌ তা'আলা এটি তাদের জন্যে বৈধ করে দিয়েছেন। আর স্ত্রী যদি রাজী না হয়, তবে পাওনার ক্ষেত্রে অবমূল্যায়ন করে মহিলাকে আবদ্ধ করে রাখা যাবেনা । ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।