Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol8
/ ৪৯২
📝 লেখা 📖 পিডিএফ

এডি তাফসীরে তাবারী শরীফ এরপর মহিলার শ্রীহীনতা, বার্ধক্য, চরিব্রহীনতা কিংবা দারিদ্র্যের কারণে স্বামী তার প্রতি বিরক্ত হয়ে পড়ে। মহিলাটি অবশ্য দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাতে সম্মত হয় না। এমন অবস্থায় মহিলাটি যদি স্বামীর নিকট প্রাপ্য মাহ্‌রের কিছু অংশ ছেড়ে দেয় তবে তা স্বামীর জন্যে বৈধ হবে আর মহিলাটি যদি তার প্রাপ্য রাত্রি যাপনের অধিকার কিছু অংশ-হাস করে দেয় তবে তাতে কোন দোষ নেই। ১০৫৭৬. খালিদ ইব্‌ন “আর“আরা (র.) থেকে অপর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আলোচ্য আয়াত সম্পর্কে হযরত “আলী (র.)-কে জিজ্ঞেস করা হয়েছিল । উত্তরে তিনি বললেন, বৃদ্ধা মহিলা কিংবা শ্রীহীনা মহিলা কিংবা এমন মহিলা, যার প্রতি স্বামীর ভালবাসা নেই, তারা দু'জনে পরস্পর আপোষ মীমাংসায় উপনীত হয়। ১০৫৭৭. 09759 ১০৫৭৮. 55577558457 (৪১75 08০৯9 (০ (4১০ 01 5০91 আয়াত সম্পর্কে এক ব্যক্তি হযরত 'আলী (র.)-কে জিজ্ঞেস করেছিল। উত্তরে তিনি বলেছিলেন, কোন কোন স্বামীর রূপ-লাবপ্যহীন স্ত্রী থাকে । পরে তার শ্রীহীনতা কিংবা বার্ধক্যের দরুণ তার প্রতি স্বামীর আকর্ষণ থাকে না। এমন প্রেক্ষাপটে আপোষ মীমাংসা স্বরূপ এই স্ত্রীর জন্যে বন্টনকৃত রাত্রিগুলোর কতেক যদি সে ছেড়ে দেয় কিংবা আর্থিক কোন দাবী ও অধিকার প্রত্যাহার করে নেয় তবে তা গ্রহণ করায় স্বামীর কোন দোষ নেই। ১০৫৭৯. ইব্‌ন সীরীন (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি হযরত “উমর (র.)-এর নিকট এসে একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। এতে তিনি অসন্তুষ্ট হলেন এবং চাবুক দিয়ে তাকে প্রহার করলেন । অপর এক ব্যক্তি এসে তার নিকট এ আলোচ্য আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তিনি বললেন, এ প্রকারের প্রশ্ন করবে । তারপর তিনি বললেন, আয়াতে বলা হয়েছে এমন নারী সম্পর্কে, যে তার স্বামীর বিবাহাধীন থাকে এবং বার্ধক্য দেখা দেয়। পরে সন্তান লাভের উদ্দেশ্যে তার স্বামী যুবতী মহিলা বিয়ে করে। এমন অবস্থায় স্বামী-স্ত্রী যদি কোন বিষয়ে আপোষ নিষ্পত্তি করে তবে তাতে কোন দোষ নেই । ১০৫৮০. হযরত ইব্‌ন 'আব্বাস (র.) থেকে বর্ণিত । 1১২১081৮2০৭ এও দে ০ ১০1 -এর ব্যাখ্যায় তিনি বলেন, আয়াতে এমন স্ত্রীর কথা বলা হয়েছে, যে স্বামীর ঘর করে বার্ধক্য পৌছে তার স্বামী বর্তমানে অন্য মহিলাকে বিয়ে করতে চায়। এমতাবস্থায় স্থামী-্ত্রী দু'জনে আপোষ মীমাংসায় উপনীত হয় যে, স্বামী তার সাথে একরাত্রি যাপন করবে আর নতুন স্ত্রীর সাথে দুই কিংবা তিন রাত্রি যাপন করবে। ১০৫৮১. হযরত ইব্‌ন 'আব্বাস (র.) থেকে অপর সনদে অনুরূপ বর্ণিত রয়েছে। তবে তাতে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, অবশেষে মহিলাটি সন্তান প্রসব করে, অথবা বার্ধক্যে পৌছে যায়। তিনি এও বলেছেন, যদি তারা সমঝোতায় উপনীত হয় যে, প্রথম স্ত্রীর জন্যে এক রাত্রি আর নতুন স্ত্রীর জন্যে দু'রাত্রি, তবে তাতে কোন দোষ নেই। ড/৬/৬/.৬/8%(0]81017811.00117

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।