Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ তাফসীরে তাবারী শরীফ চক্ষুদ্ধয়ে রূহ ফুঁকে দিলেন। তারপর হযরত উযায়র (আ.) চক্ষুদ্বয়ের সাহায্যে বিগলিত বস্তৃগুলোর দিকে পুরোপুরি দৃষ্টিপাত করলেন এবং তাঁর গাধাটির দিকেও দৃষ্টিপাত করলেন। যখন আল্লাহ্‌ তাআলা গাধাটিকে জীবিত করছিলেন। আবার কেউ কেউ বলেন, আল্লাহ্‌ তা“আলা হযরত উযায়র (আ.)-এর মাথায় ও চোখে রূহ দান করেন, অথচ তাঁর শরীর ছিল মৃত। তখন তিনি গাধাকে এমন অবয়বে দীঁড়াতে দেখলেন যেমন সেখানে গাধাটিকে বাঁধার দিন ধারণ করছিল। আর তাঁর খাদ্য সামগ্রী ও পানীয়কে এমন টাটকা অবস্থায় পেলেন যেমনটি ছিল এঁ ভূমিতে প্রবেশ করার দিন। তারপর আল্লাহ্‌ তাআলা তাঁকে বলেন, তুমি তোমার নিজ অস্থিগুলোর প্রতি দৃষ্টিপাত কর এবং দেখে নাও আমি কেমন করে এগুলোকে একটির সাথে অপরটি মিলিত করে দিচ্ছি। ধারা এমত পোষণ করেন ঃ ৫৯৩৮. ওয়াহ্‌ব ইব্‌ন মুনাৰ্বিহ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা আরমিয়া (আ.)-এর চোখে রূহ ফিরিয়ে দেন এবং তখনও শরীরের অন্যান্য অঙ্গ গুলোকে মৃত অবস্থায় রাখেন। তিনি স্বীয় খাদ্য সামগ্রী ও পানীয়ের প্রতি দৃষ্টিপাত করে দেখেন, এগুলো তখনও বিকৃত হয়নি। তারপর তাঁর গাধাটির প্রতি দৃষ্টিপাত করে দেখেন এটি বাঁধার দিনের ন্যায় দাঁড়িয়ে আছে, এখনও খাবার ও পানীয় খেয়ে শেষ করেনি। আর গাধাটির গলাবন্ধটিকে দেখেন এখনও তা নতুন রয়েছে অর্থাৎ তার নতুনত্ব এখনও বিবর্ণ হয়নি। ৫৯৩৯. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশ (34525৮40406) -এর তাফসীর প্রসঙ্গে বলেন, এরপর তিনি তাঁর গাধার দিকে দৃষ্টিপাত করলেন ও দেখতে পেলেন যে, এটি তখনও দন্ডায়মান অথচ তা একশত বছর মৃত অবস্থায় ছিল। আর তাঁর খাদ্য সামগ্রীর দিকে দৃষ্টিপাত করে, দেখতে পান যে, এখনও তা ত অথচ তার উপর একশত বছর অতিক্রান্ত হয়ে গেছে। এরপর তিনি অত্র আয়াতাংশ (০১ 0-৫75 ২১-১১-5৫11 | 0 এর তাফসীর প্রসঙ্গে বলেন, প্রথম যে বস্তুটি আল্লাহ্‌ তা“আলা পুনজীঁবিত করেন, তা ছিল হযরত উযায়র (আ.)-এর মাথা। তারপর ৫৯৪০. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি +&৮.%11450 -এর তাফসীর প্রসঙ্গে বলেন, তারপর হযরত উযায়র (আ.) স্বীয় গাধাটির দিকে দৃষ্টিপাত করে তাকে দন্ডায়মান দেখতে পান এবং তাঁর খাদ্য সামগ্রী ও পানীয়ের দিকে দৃষ্টিপাত করে এগুলোকে অবিকৃত পান। হযরত উযায়র (আ.)-এর সর্বপ্রথম যে বস্তুটি পুনজীবিত করা হয়েছিল, তা ছিল তার মাথা। তারপর তিনি তাঁর দেহের প্রতিটি €গের সৃষ্টির প্রতি লক্ষ্য করছিলেন এবং একটি অন্যটির সাথে মিলিত হবার বিষয়টিও লক্ষ্য করছিলেন। যখন তীঁর কাছে আল্লাহ্‌ তাআলার কুদরত ও ক্ষমতা প্রকাশ পেয়ে যায়, তখন তিনি স্বতঃহ্র্তভাবে উঠেন, আমি জানি, নিশ্চয়ই আল্লাহ্‌ তা'আলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। ৫৯৪১. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি 4745০401450 এর তাফসীর প্রসঙ্গে বলেন, আমাদের কাছে এরূপ বর্ণনা পৌছেছে, হযরত উযায়র (আ.)-এর সবপ্রথম যে অংগটি সৃষ্টি করা ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।