৭০ তাফসীরে তাবারী শরীফ আশে-পাশের জায়গাগুলোকে পূর্বের চেয়ে অধিক হারে আবাদ করেন। একাজের জন্য ব্যবহৃত যাবতীয় যন্ত্রপাতি ও লোকজন সগ্রহ করার লক্ষ্যে রাজা তিন দিনের সময় চাইলেন। রাজাকে তিন দিনের সময় দেয়া হলো। রাজা তিনশত বীর পুরুষকে সংগ্রহ করলেন এবং প্রত্যেক বীর পুরুষের অধীনে এক হাযার কারিগর নিযুক্ত করলেন। আর তাদেরকে কাজ সম্পাদন করার প্রয়োজনীয় হাতিয়ার প্রদান করলেন। বীর পুরুষরা রওয়ানা হলেন এবং তাদের সাথে ছিল তিন লক্ষ দক্ষ কারিগর। যখন তারা এখানে পৌছে কাজ আরও করে দিলেন আল্লাহ্ তা“আলা হযরত আরমিয়া (আ.)-এর চোখে রূহ প্রদান করলেন, কিন্তু তার শরীর এখনও মৃত রয়ে গেল। তিনি বায়তুল মুকাদ্দাস এবং বায়তুল মুকাদ্দাসের আশে-পাশের গ্রাম, মসজিদ, নদী ও ক্ষেত-খামারের কর্মব্যস্ততা, উন্নয়নমূলক কর্মতৎপরতা ও নগরায়নের কাজ লক্ষ্য করতে লাগলেন। সবকিছুই পূর্বের আকার ধারণ করল এবং ত্রিশ বছর পেরিয়ে একশত বছরও পরিপূর্ণ হলো। আল্লাহ্ তা “আলা হযরত আরমিয়া ('আ.)-কে পুনরায় জীবনদান করলেন। তিনি তাঁর খাদ্য সামগ্রী ও পানীয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, এগুলো এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। তার গাধাটির দিকে তিনি দৃষ্টি নিক্ষেপ করে দেখেন এ যেন এ দিনের ন্যায় দভায়মান, যেদিন তিনি এটিকে রশি দিয়ে বেঁধেছিলেন এবং তখনও তিনি খাদ্য গ্রহণ করেননি ও পানীয় পান করেননি। তিনি গাধার গলায় পরিহিত গলাবস্তুটির দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, তা পূর্বের ন্যায় নতুন রয়েছে। তাতে কোনরূপ পরিবর্তন সংঘটিত হয়নি। অথচ তার মধ্যে একশত বছরের হাওয়া, গরম ও ঠান্ডা স্পর্শ করেছে, কিন্তু এগুলো তার মধ্যে কোন পরিবর্তন আনতে পারেনি। তার মধ্যে হ্রাস-বৃদ্ধি কিছুই সংঘটিত করতে পারেনি। তবে হযরত আরমিয়া (আ.)-এর শরীর কালের চক্রে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তারপর আল্লাহ্ তা “আলা তাঁর শরীরে নতৃন গোশত গজিয়ে তোলেন এবং তাঁ তাঁর হাড়ের সাথে যুক্ত হয়। তিনি সবকিছুই লক্ষ্য করছিলেন। তখন আল্লাহ্ তা'আলা তাঁকে আদেশ করলেন, তৃমি তোমার খাদ্যসামশ্রী ও পানীয়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ কর যা এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। আল্লাহ্ তা“আলা আরো বললেন, তুমি তোমার গাধার প্রতি নজর কর। কারণ, আমি তোমাকে মানব জাতির জন্যে নিদর্শন স্বরূপ করব। আর তৃমি অস্থিগুলির প্রতি দৃষ্টি নিক্ষেপ করে দেখ, কিভাবে আমি এগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই। যখন তাঁর কাছে সবকিছু প্রকাশ পেল, তখন তিনি (আরমিয়া আ.) বললেন, আমি জানি যে, আল্লাহ্ নিঃসন্দেহে প্রতিটি বিষয়ে সর্বশক্তিমান। নিরর্রারারারান ৫৯১২. ওয়াহ্ব ইব্ন মুনারিহ্ (র.) থেকে বর্ণিত। তিনি এ আয়াতাংশ এ::41১3১.:103$ 42১ এর তাফসীরে বলেন, যখন বায়তুল মুকাদ্দাস ধ্বংসপ্রাপ্ত হয় এবং তার যাবতীয় কিতাবপত্র পুড়িয়ে দেওয়া হয়, তখন একদিন হযরত আরমিয়া (আ.) ধ্বংসস্তূপে পরিণত পাহাড়ের একপাশে দীঁড়িয়ে বলে উঠেন, মৃত্যুর পর আল্লাহ্ পাক কিরূপে এটাকে জীবিত করবেন? তারপর আল্লাহ্ তা“আলা তকে একশত বছর মৃত অবস্থায় রাখলেন এবং সও্র বছরের মাথায় বনী ইসরাঈলের একজনকে পুনরায় জীবিত করলেন এবং তার দ্বারা ত্রিশ বছর যাবত বায়তুল মুকাদ্দাসকে পুনঞনির্মাণ করালেন। যখন একশত বছর পরিপূর্ণ হলো তখন আল্লাহ্ তা'আলা হযরত আরমিয়া (আ.)-কে জীবিত করলেন এবং ভিন ) অস্থিগুলোর দিকে লক্ষ্য করতে লাগলেন যে, কিভাবে এগুলো একে অপরের সাথে মিশে গেল। তারপর তিনি আরো লক্ষ্য করতে লাগলেন, কিভাবে অস্থিগুলোর উপর গোশত ও রগ দ্বারা ঢেকে দেয়া হলো। যখন তাঁর কাছে সবকিছুই ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।