Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ তাফসীরে তাবারী শরীফ মত্ত দেখলাম, যে কাজে আল্লাহ্‌ তা“আলা খুবই অসন্তুষ্ট হন। যদি তারা পূর্বে যে কাজে মত্ত ছিল আজও একাজে মত্ত হতো আমার রাগ এত চরমে উঠত না, আমি ধৈর্য ধরতাম এবং তাদের সংশোধন হবার আশা পোষণ করতাম। কিন্তু আজ আমি আল্লাহ্‌ ও আপনার সন্তুষ্টি লাভের আশায় তাদের উপর অত্যন্ত রাগাবিত হয়েছি। এজন্য আমি এব্যাপারে সংবাদ দেবার জন্যে আপনার কাছে আগমন করেছি এবং এ আল্লাহ্‌ তা'আলার শপথ করে আপনাকে অনুরোধ করছি, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। আপনি কি তাদের জন্য বদ দু'আ করবেন না এবং তাদেরকে ধ্বংস রুরে দেয়ার জন্য আল্লাহ্‌র কাছে দু'আ করবেন না? তখন আল্লাহ্‌র নবী (আ.) বললেন, হে আকাশমন্ডল ও পৃথিবীর মালিক! যদি তারা সত্য ও সঠিক পথে থাকে তাদেরকে এ জগতে বাঁচতে দিন, আর যদি তারা আপনাকে অসন্তুষ্ট করে থাকে এবং এমন কাজ করে যা আপনি পসন্দ করেন না, তাদেরকে ধ্বংস করে দিন। আরমিয়া (আ.) নবীর মুখ থেকে যখন এবাক্যটি বের হলো, আল্লাহ্‌ তা'আলা আকাশ থেকে বায়তুল মুকাদ্দাসে একটি বস্তু নিক্ষেপ করেন, তাতে জনগণের পাপমুক্তির জন্যে উৎসর্গ করার জায়গাটিতে আগুন ধরে যায় এবং বায়তুল মুকান্দাসের সাতটি দ্বার ভূগর্তে বিলীন হয়ে যায়। যখন আল্লাহূর নবী আরমিয়া (আ.) তা দেখলেন, তখনকার সাধারণ প্রথা অনুযায়ী তিনি চিৎকার দিয়ে উঠলেন, নিজের জামা-কাপড় ছিঁড়ে ফেললেন এবং স্বীয় মাথায় ছাই নিক্ষেপ করেন। এরপর বললেন, হে আকাশের মালিক এবং হে দাতাদের মধ্যে সবচেয়ে অধিক. দাতা। আমার সাথে কৃত ওয়াদা আপনি কেন পূরণ করলেন না? আরমিয়া (আ.)-কে জানানো হলো, বনী ইসরাঈলৈর উপর যে মুসীবত নাধিল করা হয়েছে তা তোমার ফতোয়ার কারণেই। তুমি আমার দূতকে এরূপ ফতোয়া দিয়েছিলে। তখন নবী (আ.) দৃঢ়তার সাথে বুঝতে পারলেন যে, তিনি তিনবার লোকটির প্রশ্নের উত্তরে ফতোয়া দিয়েছিলেন। আর লোকটি ছিল তার প্রতিপালকের দূত। তখন আরমিয়া (আ.) পাহাড়ের জীবজন্তুর মাঝে হারিয়ে গেলেন। আর এদিক দিয়ে বুখ্ত্‌ নাসারা তার সৈন্য সামন্ত নিয়ে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে সিরিয়াকে পদদলিত করে দেয়। বনী ইসরাঈলকে নির্বিবাদে হত্যা করে এবং বায়তুল মুকাদ্দীসকে ধ্বংস করে দেয়। এরপর সে তার সৈন্য সামন্তদেরকে আদেশ দেয়, প্রত্যেকে যেন একটি চাল মাটি পূর্ণ করে সে মাটি বায়তুল মুকাদ্দাসে ফেলে যায়। তারা আদেশ মুতাবিক: মাটি ফেলে দেয় এবং বায়তুল মুকাদ্দাস একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ধ্বংসকান্ড পরিচালনার পর বুখৃত্‌ নাসারা বাবেল দেশে চলে যায় এবং বনী ইসরাঈলের কয়েদীদেরকে সাথে নিষে যায়। সে বায়তুল মুকাদ্দাস এলাকার বনী ইসরাঈলের ছোট-বড় সমস্ত বাসিন্দাকে তার সামনে সমবেত হবার আদেশ দেয়।-তারা_ হাযির হলে তাদের থেকে নর্‌ই হাজার শিশুকে সে বেছে নিল। তার সৈন্যরা যখন গনীমতের মাল একত্র করণ এবং সে তাদের মধ্যে বন্টন করার মনস্থ করল, তখন তার সাথে যে সব শাসনকর্তা এসেছিল, তাঁরা বলল, হে সম্রাট ! আপনাকে আমাদের অংশের সমস্ত গনীমতের সম্পদ দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনি বনী ইসরাঈল থেকে যে সব শিশুকে আপনার জন্যে বাছাই করেছেন, সেগুলো আমাদের মধ্যে বন্টন করে দিন। সে তা করল, তাতে প্রত্যেকে নিজ অংশে চারজন গোলাম পেল। আর এ সব গোলামের মধ্যে ছিলেন দানিয়াল, আযারিয়া, মীশাইল এবং হানানিয়া। বনী ইসরাঈলকে বুখ্ত নাসারা তিনটি দলে বিতক্ত করে, এক-তৃতীয়াংশকে সিরিয়ায় থাকতে দেয়, আরেক ভূতীয়াংশকে কয়েদী করে নিয়ে যায় এবং অন্য তৃতীয়াংশকে হত্যা করে। সে বায়তুল মুকাদ্দাসের সমস্ত কয়েদী ও শিশু কয়েদীদেরকে বাবেলে নিয়ে যায়। এটাই ছিল প্রথম ঘটনা যার সব্বন্ধে এবং ঘটনায় জড়িত লোকদের অত্যাচার-অবিচার সম্বন্ধে আল্লাহ্‌ তা “আলা তার নবী (আ.)-কে অবহিত করেছিলেন। ॥1॥11.011100119.00

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।