৬৬ তাফসীরে তাবারী শরীফ ইসরাঈলকে ধ্বংস করার জন্যে কখনও আল্লাহ্ তা “আলার কাছে প্রার্থনা করব না।” এরপর তিনি বনী ইসরাঈলের রাজার কাছে গেলেন ও তাঁর নিকট আল্লাহ্ তা'আলা যা ওহী প্রেরণ করেছেন, রাজাকে তা জানালেন। তাতে রাজা খুশী হলেন ও এটিকে একটি শুত সংবাদ হিসাবে গ্রহণ করলেন এবং বললেন, 'যদি আল্লাহ্ তা'আলা আমাদেরকে শান্তি দেন, তাহলে তা হবে আমাদের বহু পাপের প্রায়শ্চিত্তের কারণে যা আমরা আমাদের জন্যে ইতিমধ্যে অর্জন করেছি। আর যদি তিনি আমাদেরকে ক্ষমা করেন তাহলে তিনি তা স্বীয় ক্ষমতার বলে তা করবেন। এ ওহী নাধিল হবার পর তারা তিন বছর যাবত নেককার বান্দারূপে পৃথিবীতে অবস্থান করল। এরপর তারা আবার অধিক মাত্রায় পাপ কাজ শুরু করে দিল। আর একের পর একটি খারাপ কাজে তারা মন্ত হতে লাগল। তাদের ধ্বংসের দিন ঘনিয়ে আসতে লাগল। ওহী নাধিলও খুবই কম হয়ে গেল। তার! এখন আর আখিরাতকে স্মরণ করছে না। যখন তাদের দুনিয়া ও দুনিয়ার ক্ষণস্থায়ী শান-শওকত গ্রাস করে নিল, তখন ওহী একেবারে বন্ধ হয়ে গেল। তাদের রাজা তখন তাদেরকে বলল, হে বনী ইসরাঈল । তোমাদের কাছে আল্লাহ্র আযাব আসবার পূর্বে এবং তোমাদের প্রতি এমন শাসনকর্তা প্রেরণের পূর্বে যারা তোমাদের উপর মোটেই দয়া করবে না, তোমরা যে সব পাপের কাজ করছ, তা থেকে বিরত থাক। তোমাদের আল্লাহ্ অতি সহসা তোমাদের তাওবা কবুলকারী। দয়া প্রদর্শনের জন্য তাঁর কুদরতী দু'হাত সর্বদাই প্রসারিত। যে তার কাছে তাওবা করে তার প্রতি তিনি খুবই দয়ালু। কিন্তু রাজার এরূপ হৃদয়স্পশী আবেদন-নিবেদনের পরও তাঁরা যে সব অপকর্মে লিপ্ত ছিল, তা থেকে বিরত হতে তারা অস্বীকার করল। তাই আল্লাহ্ তা“আলা বুখ্তনাসারা ইবৃন নাবু যারাওয়ানের (১1১১১$২) অন্তরে ইচ্ছার সঞ্চার করেন যে, তাকে বায়তৃল মুকান্দাস আক্রমণ করতে হবে এবং তার দাদা সান্হারীব যা করতে চেয়েছিলেন তাকে সেখানে তা করতে হবে। তারপর সে ছয় লক্ষ সৈন্য নিয়ে বায়তুল মুকান্দাস অভিমুখে রওয়ানা হয়। রওয়ানা হবার পর বনী ইসরাঈলের রাজার কাছে সংবাদ এলো যে, বৃখৃতনাসারা এক বিশাল বাহিনী নিয়ে তাদের পানে ধাবিত হচ্ছে। তখন তিনি আরমিয়া (আ.)-এর কাছে লোক প্রেরণ করে তাঁকে ডাকলেন। তিনি দরবারে আসলে রাজা বলেন, হে আরমিয়া (আ.), আপনি আমাদের বলেছিলেন যে, আমাদের প্রতিপালক আপনার কাছে ওহী প্রেরণ করেছেন যে, তিনি বায়তুল মুকাদ্দাসের অধিবাসীদেরকে আপনার তরফ থেকে কোন প্রকার অনুরোধ না পেয়ে ধ্বংস করবেন না। কিন্তু তা কোথায়, কেন এরূপ হলো? আরমিয়া (আ.) রাজাকে বললেন, «আমার প্রতিপালক কখনও অঙ্গীকার তরঙ্গ করেন না। আর এ ব্যাপারে আমি খুবই দৃঢপ্রতিজ্ঞ।» যখন নিদিষ্ট সময় অতি নিকটবর্তী হলো, তাদের রাজত্ব ধ্বংস হবার উপক্রম হলো এবং আল্লাহ্ তাআলা তাদের ধ্বংস করে দেবার মনস্থ করলেন, তখন তিনি আরমিয়া (আ.)-এর নিকট একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতাকে বললেন, তৃমি আরমিয়া (আ.)-এর নিকট যাও এবং একটি ফতোয়া জিজ্ঞেস কর। আর কি ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করবে তাও বলে দিলেন। ফেরেশতা আরমিয়া (আ.)-এর নিকট গমন করলেন এবং বনী ইসরাঈলের একজন মানুষের আকৃতিতে তিনি তথায় উপস্থিত হলেন। লোকটিকে আরমিয়া (আ.) জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি উত্তরে বললেন, আমি বনী ইসরাঈলের একজন লোক। আমার একটি বিষয়ে আপনার কাছে আমি ফতোয়া জিজ্ঞেস করতে চাই। তিনি তাঁকে অনুমতি দিলেন। ফেরেশতা বললেন, হে আল্লাহ্ পাকের নবী ! আমি আপনার কাছে আমার আত্মীয়-স্বজনের ব্যাপারে একটি ফতোয়া জিজ্ঞেস করার জন্যে এসেছি। আমি তাদের সাথে আল্লাহ্ ॥1॥11.011100117.001
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।