Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ তাফসীরে তাবারী শরীফ ৫৯০৭. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, (৮১১০০/০%৪৩০ -এর অর্থ হচ্ছে ধ্বংস। ৫৯০৮. রবী" (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা হযরত উযায়র (আ.) বায়তুল মুকাদ্দাসের টি 08 এবং এ ঘরকে নৃপতি বুখ্তনাসারা যে ধ্বংস করে দিয়ে গেছে, তার নমুনা তিনি লক্ষ্য করেন। ৫৯০৯, সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশ (২৮০০৪%১০ - এর অর্থ সম্বন্ধে বলেন, এর অর্থ হচ্ছে ০০৬০ অর্থাৎ ছাদ ধসে পড়েছে। বিবি (31521 4১১45106 _এর ব্যাখ্যা $ ( অর্থ $ সে বলল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ্‌ একে জীবিত করবেন? এরপর আল্লাহ্‌ একশ' বছর মৃত রাখলেন )। | ইমাম আবূ জা“ফর তাবারী (র.) বলেন, আল্লাহ্‌ তা“আলা এখানে ঘোষণা করেন যে, একথাটি যিনি বলেছিলেন, তিনি যখন বায়তুল মুকাদ্দাসে গমন করেন কিংবা এমন একটি স্থানে গমন করেন, যে স্থানটি ংস হয়ে যাবার পর একে 'পুনরায় আবাদ করার ওয়াদা করা হয়েছে, তখন তিনি বিশ্মিত হয়ে বলেন, মৃত্যুর পর একে আল্লাহ্‌ তা “আলা কিরূপে জীবিত করবেন? কোন কোন তাফসীরকার বলেছেন, জীবিত করার এঁশী শক্তি স্বন্ধে সন্দেহ পোষণ করেই তিনি .একথাটি বলেছিলেন। তাই আল্লাহ্‌ তা'আলা তাকে দিয়েই একটি উদাহরণ তৈরি করে তাঁকে আল্লাহ্‌ তা“আলার কুদরত সম্পর্কে অবগত করালেন। এভাবে তিনি এ স্থানটিকে পূর্বের চেয়ে অধিক আবাদযোগ্য করে স্থীয় ক্ষমতার নিদর্শন তাঁকে দেখালেন, যেহেতু তিনি এ কুদরতকে পূর্বে এতটুকু বুঝতে পারেন নি। হযরত উযায়র (আ.) এ ধ্বংসযজ্ঞের পূর্বে সেই এলাকায় স্ত্রী-পুত্র নিয়ে সুখে বসবাস করেছিলেন। এরপর তিনি বায়তুল মুকাদ্দাসকে ধ্বংসপ্রাপ্ত দেখলেন। অধিকন্তু তিনি দেখলেন যে, তাঁর পরিবারের সদস্যগণ নিঃশেষ হয়ে গিয়েছে- কেউ হয়ত নিহত হয়েছে, আবার কেউ হয়ত কয়েদী হিসাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে। মোট কথা, পরিবারের কেউ সেখানে বেঁচে নেই, ঘরবাড়ীগুলো ধ্বংস হয়ে গিয়েছে, এগুলোর চিহ্ন শুধু দেখতে পাওয়া যায়। তাঁকে এগুলো .পুরোপুরিভাবে পূর্বাবস্থায়- ফিরিয়ে দেবার_ অঙ্গীকারের পর যখন তিনি এরূপ হত্যাযজ্ঞের বিভীষিকাময় দৃশ্য দেখলেন, তখন তিনি বিশ্মিত হয়ে বলে উঠলেন, “কেমন করে আল্লাহ্‌ তা“আলা এগুলো ধ্বংসের পর জীবিত করবেন? এরপর আল্লাহ্‌ তা“আলা তাকে জীবিত করার বিষয়টি প্রত্যক্ষ করালেন। তাও আবার তাঁর পানীয় ও খাদ্যদ্রব্য অক্ষয় রেখে তাঁকে ধ্বংস করে জীবিত করার মাধ্যমে। তাঁকে এবং অন্যকেও যে আল্লাহ্‌ তাআলা জীবিত করতে পারেন, সে শক্তি প্রত্যক্ষ করার সুযোগ দিলেন। তিনি নিজের চোখে আল্লাহ্‌ তা “আলার কুদরত অবলোকন করতে পারলেন। যখন তিনি তা দেখলেন, তখন ব্বীকার করে বললেন, "আমি এখন জানি যে, আল্লাহ্‌ তা “আলা নিঃসন্দেহে সর্ব বিষয়ে সর্বশক্তিমান। ৫৯১০. ওয়াহ্‌ব ইব্‌ন মুনারিহ্‌ আল-ইয়ামানী (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে বলেন, আল্লাহ্‌ তাআলা যখন আরমিয়া (আ.)-কে বনী ইসরাঈলের কাছে নবী রূপে প্রেরণ ॥1॥11.011100117.00

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।