৬২ তাফসীরে তাবারী শরীফ ৫৮৯৯. হযরত ওয়াহ্্ব ইব্ন মুনারিহ্ (র.) থেকে-বর্ণিত। তিনি বলেন, এ আয়াতে উল্লিখিত নগরটির নাম বায়তুল মুকাদ্দাস। ৫৯০০. ইব্ন ইসহাক ও ওয়াহ্ব ইব্ন মুনারিহ্ (র.)-কে অনুরূপ বলতে শুনেছেন। ৫৯০১. হযরত কাতাদা (র.) থেকে বর্ণিত | তিনি বলেন, “আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে, লতা | বাবেলের বৃখ্ত্নাসারা বাদশাহ এ নগরটি ধ্বংস করার পর হযরত উযায়র (আ.)-সেখানে গমন করেছিলেন ও এ মন্তব্য করেছিলেন।” ৫৯০২. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি আয়াতাংশ /০/১25$5:58 ০/০০5৫3) 4১০০ -এর তাফসীর প্রসঙ্গে বলেন, "তিনি ( হযরত উযায়র (আ.) বায়তুল মুকাদ্দাস নামক শহরে গমন করেছিলেন।” ৫৯০৩. ইকরামা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, এ আয়াতাংশ ৯০০০এএি৪এ উল্লিখিত 34১8 -এর দারা বায়তুল মুকাদ্দাসকে বুঝানো হয়েছে। এ নগরটিকে নৃপতি বুখ্ত্নাসারা ধ্বংস করার পর হযরত উযায়র (আ.) সেখানে গমন করেছিলেন।” ৫৯০৪. রবী" (র.) থেকে বর্ণিত। তিনি -২:১৪/০:3৫১1 আয়াতাংশের পটভূমি সহন্ধে বলেন, *বুখৃত্নাসারা বাদশাহ আয়াতে উল্লিঘিত নগরটি ধ্বংস করার পর হযরত উযায়র (আ.) তথায় গমন করেছিলেন। আর সেই নগরটি হচ্ছে বায়তুল মুকাদ্দাস। কেউ কেউ বলেন, আয়াতে উল্লিখিত 34১৪ শব্দটি ছারা এমন একটি আবাসভূমিকে বুঝানো হয়েছে, যেখান থেকে তার অধিবাসিগণ মৃত্যুর ভয়ে বের হয়ে পড়েছিল এবং তারা সংখ্যায় ছিল কয়েক হাযার। তখন আল্লাহ্ তা“আলা তাদেরকে লক্ষ্য করে আদেশ করলেন 1২ (অর্থাৎ তোমরা সবাই মৃত্যমুখে পতিত হও )। এ্রমতের সমর্থনে বক্তব্য ঃ ,৫৯০৫. ইব্ন যায়িদ (রা.) থেকে বর্ণিত। তিনি অত্র আয়াতাংশ ৮১১৬০1৯০৯১০ -81৯$-এর তাফসীর সম্বন্ধে বলেন, "অত্র আয়াতে উল্লিখিত নগরটি ছিল এমন একটি নগর, যেখানে তাউন বা গলাফুলা রোগের প্রাদুর্ভাব হয়েছিল।” এরপর ইব্ন যায়িদ (রা.) তাদের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন। ইব্ন জারীর (র.) বলেন, আমি এ আয়াতের তাফসীরে যথাস্থানে তাদের ঘটনার পূর্ণ বিবরণ দিয়েছি। 7755৬ ৮ সেখানেই তাদের মৃত্যু সংঘটিত হবার জন্যে আল্লাহ্ তা“আলা আদেশ দিলেন। তাই সেখানেই তারা মৃত্যবরণ করল। এরপর আল্লাহ্ তা“আলা তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ্ তা “আলা মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। তারপর সেখানে একব্যক্তি গমন করলেন এবং দণ্ডায়মান হয়ে নগরটিকে ধ্বংসস্তূপে অবলোকন করলেন ও বিস্ময়ে বলে উঠলেন? শ্মৃত্যুর পর কিরূপে আল্লাহ্ তা'আলা এটিকে জীবিত করবেন? তৎপর আল্লাহ্ তা“আলা তাকে একশত বছর পর্যন্ত মৃতাবস্থায় রাখলেন এবং পরে তাঁকে জীবিত করলেন।” ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।