: সরা বাকারা £ ২৫৯ টি »₹. €৮৯৬. আবদুল্লাহ্ ইব্ন ওবায়দ (র.) থেকেও অনুরূপ বর্ণিত হয়েছে। ৫৮৯৭. বকর ইব্ন মুযার (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, তাফসীরকারগণ বলেছেন, ( আল্লাহ্ - অধিক প্রজ্ঞাময়) "অত্র আয়াতে উল্লিখিত ব্যক্তি হচ্ছেন আরমিয়া (আ.)। ইমাম আবু জা“ফর মুহাম্মাদ ইব্ন জারীর (র.) বলেন, উপরোক্ত ব্যাখ্যাগুলোর মধ্যে আমার নিকট এটাই সবাধিক সঠিক ব্যাখ্যা। "আল্লাহ্ তা'আলা নবী (আ.)-এর বিশ্বিত হবার ঘটনা বর্ণনা প্রসঙ্গে ইরশাদ করেন, আল্লাহ্ পাকের একজন নবী (আ.) যখন ধ্বংসপ্রাপ্ত নগরকে দেখে আর্চযা্িত হয়ে বলেছিলেন, আল্লাহ্ পাক কিভাবে ধসের পর এই শহরটিকে নতুন জীবন দান করবেন? একথা জানা সত্ত্বেও যে, প্রথমে আল্লাহ্ পাকই কোন কিছুর সাহায্য ব্যতীত তা সৃষ্টি করেছেন। তবে কি আল্লাহ্ তা“আলার মহান কুদরতের ব্যাপারে তাঁর জ্ঞান যথেষ্ট ছিল না যে, তিনি একথা বললেন, কিভাবে আল্লাহ্ পাক ধ্বংসের পর শহরটিতে পুনজীবন দান করবেন? একথাটির বক্তার নাম সম্বন্ধে আমাদের হাতে কোনরূপ গ্রহণযোগ্য সাক্ষ্য-প্রমাণ নেই। কাজেই এ কথাটির প্রবক্তা উযায়র (আ.) হতে পারেন, অথবা তিনি আরমিয়া (আ.)-ও হতে পারেন। মূল কথা, বক্তার নাম সন্ধে জ্ঞান দান করা এ আয়াতের উদ্দেশ্য নয়। তাই নাম জানার বিশেষ প্রয়োজন এখানে নেই। বরং এখানে উদ্দেশ্য হলো সমস্ত আরব ও কুরায়শদের মধ্য থেকে যারা সৃষ্টি জীবের মৃত্যু ও ংস হয়ে যাবার পর পুনজীবনের ব্যাপারে আল্লাহ্ তা'আলার কুদরত ও ক্ষমতাকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ্ তা“আলার অসীম ক্ষমতা ও কুদরতের জ্ঞান দান করা এবং এটা প্রমাণ করে দেয়া যে, আল্লাহ্ তা“আলার হাতেই রয়েছে হায়াত ও মওত। অধিকন্তু বনী ইসরাঈলের যে সব ইয়াহুদী রাসূলুল্লাহ্ (সা.) ও সাহাবা কিরামের প্রতিবেশী হিসাবে বসবাস করত, তাদের কাছে প্রমাণ করে দেয়া যে, রাসূলুল্লাহ্ সা.)-এর নবুওয়াতের ক্ষেত্রে কোন সন্দেহের অবকাশ নেই এবং ইয়াহুদীদের ঈমান গ্রহণ সম্পর্কে কোন প্রকার ওযর-আপত্তি গ্রহণযোগ্য নয়। কেননা, রাসূলুল্লাহ্ (সা.) ও তাঁর সম্প্রদায় ছিলেন উদ্মী। আল্লাহ্ তা “আলা পূর্ববর্তী কিতাবসমূহে রাসূলুগ্নাহ্ (সা.) ও তাঁর কওম সন্ধে ওহীর মাধ্যমে বিস্তারিত সংবাদ প্রদান করেছিলেন, 62৮৮858 য় কির মৈর যামানার ইয়াহদীরা উপলবি করতে পারল যে, এ সব সংবাদ জ্ঞানের মাধ্যমে মুসলমানগণ অর্জন করেননি বরং আল্লাহ্ তা “আলার দেয়া ওহীর মাধ্যমেই তাঁরা অর্জন করেছেন। কাজেই ইয়াহুদীরা অস্বীকার করলে কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার কাছে পেশ করার মত তাদের কোন ওযর-আপত্তি কাজে আসবে না। অধিকন্তু এখানে আরো একটি উদ্দেশ্য হলো, যিনি এরূপ মন্তব্য করেছেন তাঁর বিস্যয়কে জনসমক্ষে উপস্থাপন করা৷ ও নিজ কুদরতের পরিব্যান্তি প্রকাশ করা। তবে তাফসীরকারগণ এঁ নগরটির নাম সঙ্বন্বেও মতভেদ করেছেন। কেউ কেউ বলেন, “এ নগর দ্বারা বায়তুল মুকাদ্দাসকে বুঝানো হয়েছে।” এরূপ মতামত অবলম্বনকারীদের নিম্নে বর্ণিত কতিপয় হাদীস প্রণিধানযোগ্যঃ €৮৯৮. ওয়াহ্ব ইব্ন মুনাব্বিহ্ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আরমিয়া (আ.) যখন বায়তুল মুকাদ্দাসকে একটি বড় পাহাড়ের ন্যায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া অবলোকন করেন, তখন বিশ্বিত হয়ে বলে ফেললেন, 'মৃত্যুর পর আল্লাহ্ তা'আলা এটাকে কিরূপ জীবিত করবেন?” ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।