Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ তাফসীরে তাবারী শরীফ কাছে প্রবেশ করত, সে তাদেরকে জিজ্ঞেস করত, “তোমাদের প্রতিপালক কে?” উত্তরে তারা বলত ঃ *আপনি”। সে তখন তার অনুচরদের বলত, “তাদেরকে উত্তম খাদ্যদ্রব্য প্রদান কর। এমনকি ইব্রাহীম (আ.)-ও তার কাছে দুবার গমন করেছিলেন। সে ইব্রাহীম (আ.)-কে জিজ্ঞেস করল, “তোমার প্রতিপালক কে?” তিনি জবাব দিলেন, "আমার প্রতিপালক জীবন দান করেন ও মৃত্যু ঘটান।” সে বলল, আমিও জীবন দান করি এবং মারতে পারি। যদি আমি চাই তোমাকে হত্যা করতে, তাহলে আমি তোমাকে মেরে ফেলতে পারি, আর যদি চাই তোমাকে বাঁচিয়ে রাখতে, তাহলে আমি তোমাকে জীবন দান করতে পারি। তখন ইবরাহীম (আ.) বললেন, "আল্লাহ্‌ তা“আলা পূর্বদিক থেকে সূর্য উদয় করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে উদয় করো | এরপর যে কুফরী করেছিল, সে হতবুদ্ধি হয়ে গেল। আর আল্লাহ্‌ তা“আলা জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।” (২ £ ২৫৮)। তখন নমরূদ তার অনুচরদের বলল, "ইব্রাহীমকে আমার কাছ থেকে বের করে দাও, আর তাকে কোন প্রকার খাদ্যদ্রব্য দিও না।” তারপর সব লোকই যার যার রেশন নিয়ে সেখান থেকে প্রস্থান করল। কিন্তু ইবরাহীম (আ.)_কে দুটো খালি বস্তা নিয়ে নিজ বাড়ী ফিরতে হলো। তিনি যখন তাঁর দু” পূত্র ইসমাঈল (আ.) ও ইসহাক (আ.)-এর পবিত্র ও মাসুম চেহারা শ্বরণ করলেন, তখন তাঁকে অধিকতর পীড়া দিতে লাগল। তাই তিনি মনে মনে তাবলেন, নাকি আমি আমার এ দু'টি বস্তা বাতহা (৮৮৮) নামক পাহাড়ের মাটি দিয়ে ভর্তি করে বাড়ী ফিরব এবং নয়নের মণি দুটো সন্তানের কাছে তা নিয়ে যাব। আর যখন রাত ঘনিয়ে আসবে, তখনই তা বাইরে নিয়ে ঢেলে দেব। সত্যি সত্যি তিনি তার দুটো বস্তাই মাটিতে পরিপূর্ণ করলেন এবং এগুলোর মুখ ভাল করে সেলাই করে নিলেন। এরপর তিনি এগুলোকে বাড়ী নিয়ে এলেন। মাটিপূর্ণ দু'টি বস্তা দেখে খাদ্যে পরিপূর্ণ মনে করে দুটো সন্তানই অত্যধিক আনন্দিত হলেন। ইবরাহীম (আ.) নিজ স্ত্রী সারা (আ.)-এর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। প্রায় ঘন্টা পর সারা (আ.) মনে মনে ভাবতে লাগলেন, "ইবরাহীম (আ.) পরিশ্রান্ত হয়ে বাড়ী ফিরছেন, কাজেই তাঁকে জাগানো ঠিক হবে না, বরং আমি উঠে যাই এবং তাঁর জন্য খাবার তৈরি করে আনি, এ বলে তিনি একটি বালিশ তাঁর জায়গায় রেখে নিজে ধীরে বের হয়ে আসলেন যেন ইব্রাহীম (আ.) জেগে না যান। এরপর তিনি দু'টি বস্তার মধ্যে একটি খুললেন। এতে তিনি পরিষ্কার ও উত্তম গম দেখতে পেলেন। এরূপ পরিষ্কার ও উত্তম গম তিনি ইতিপূর্বে তৈরি করলেন। এরপর খাবার নিয়ে ইব্রাহীম। (আ.)- -এর কাছে আসলেন। তখন তিনি জেগে উঠেছেন এবং জিজ্ঞেস করলেন, «এ খাবার কোথা থেকে এলো?” তিনি উত্তরে বললেন, "আপনার আনীত বস্তা থেকে গম নিয়ে এ খাবার তৈরি করেছি, এ ছাড়া আমাদের আর কোন খাবার নেই।” ইব্রাহীম (আ.) প্রথম বস্তাটির ন্যায় দিতীয় বস্তাটির প্রতি একবার তাকালেন এবং এটাকেও প্রথমটির ন্যায় খাবারে পরিপূর্ণ দেখতে পান। তখন তিনি বুঝতে পারলেন খাবার কোথা থেকে এলো। ৫৮৭৭. রবী" (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "যখন আল্লাহ্‌ তা“আলা সম্পর্কে নমরূদের প্রশ্নের উত্তরে ইবরাহীম (আ.) বললেন, “আমার প্রতিপালক যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, তখন নমরূদ বলল, লি মারতে পারি।, এরপর সে দু'জন কয়েদীকে ডাকল। একজনকে হত্যা না করে জীবন দান করল এবং অন্যজনকে হত্যা করে তার মৃত্যু ঘটাল। তারপর বলতে লাগল, "দেখ, আমি জীবন দান করি ও মৃত্যু ঘটাই। যাকে আমি চাই জীবন দান করি। * তখন ইবরাহীম ॥1॥11.011100119.00

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।