Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৪২ তাফসীরে তাবারী শরীফ ৫৮৩০. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি ১+:115851031% আয়াতাংশের তাফসীর সম্পর্কে বলেন, আরবদের কোন উল্লেখযোগ্য ধর্ম ছিল না। এজন্য তাদের উপর ধর্ম গ্রহণ করার জন্যে অস্ত্রের মাধ্যমে জোরজবরদত্তি চালানো হয়েছে। কিন্তু ইয়াহুদ, খৃষ্টান ও অগ্নিপূজকদেরকে ইসলাম গ্রহণ করার জন্যে জবরদস্তি করা হয়নি। এশর্তে তারা রীতিমত জিযিয়া আদায় করে থাকে। ৫৮৩১. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি তার এক বৃষ্টান গোলাম জারীরকে বললেন, “হে জারীর! তুমি মুসলমান হয়ে যাও।” এরপর তিনি তাকে এসব কথা বললেন যা অন্য খৃষ্টানদের বলা হয়ে থাকে। ৫৮৩২. আবদুর্লাহ্‌ ইব্‌ন আরাস (রা.) থেকে বর্ণিত। তিনি (2:5910558০354015850419) আলোচ্য আয়াতাংশের তাফসীর সম্পর্কে বলেন, এ বিধান তখনকার, যখন মক্কা ও মদীনার জনসাধারণ ইসলামে প্রবেশ করেন এবং কিতাবীরা জিযিয়া আদায় করে। ইমাম আবূ জা“ফর তাবারী (র.) বলেন আলোচ্য আয়াতের তাফসীর সম্বন্ধে আবার কেউ কেউ বলেন যে, এ আয়াতের হুকুম বা কার্যকারিতা রহিত হয়ে গেছে। যুদ্ধ ফরয হওয়ার আয়াত নাধিল হবার পূর্বে এ আয়াতটি নাধিল হয়েছিল। যারা এ মত পোষণ করেনঃ ৫৮৩৩, ইয়াকুব ইবূন আবদুর রহমান যুহরী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন,১:১//৮১৪/৫1 আয়াতাংশের তাফসীর সম্পর্কে যায়িদ ইব্ন আসলাম (রা.)-কে প্রশ্ন করায় তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ্‌(সা.) মন্ধা মুকাররামায় দশ বছর অতিবাহিত করেন। এর মধ্যে কাউকে ইসলাম গ্রহণ করার জন্য জোরজবরদত্তি করেননি। এরপর মুশরিকরা যুদ্ধ ব্যতীত অন্য কিছুতে রাধী হলো না, তাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা.)-কে অনুমতি দেন! উপরোক্ত অভিমতগুলোর মধ্যে উত্তম অভিমত হলো, যেখানে বলা হয়েছে যে, এ আয়াত বিশিষ্ট কিছু লোকের ক্ষেত্রে নাষিন হয়েছে আর বলা হয়েছে যে, আহলি কিতাব, অগ্নিপূজক এবং সত্য ধর্মের পরিবর্তে অন্য কোন ধর্মাবলহ্বী যদি নিজের ধর্ম বিশ্বাসের কথা ঘোষণা করে, তাদের থেকে জিযিয়া আদায় করা হয়, তাদের ক্ষেত্রে কোন জোরজবরদস্তি করা হবে না। আর এ অভিমতে আরো বলা হয় যে, এ আয়াতের কোন প্রকার হুকুম বা কার্যকারিতা রহিত হয়নি। রি উপরোক্ত অতিমতগুলোর মধ্যে শুধুমাত্র এ অভিমতকে উত্তম বলার যাবতীয় কারণসমূহ আমি আমার লিখিত কিতাব *২১14১-1০০০১০-১|/০৭-১০51২05$-এ বর্ণনা করেছি। তার মধ্যে .উন্লিখিত কারণসমূহের মধ্যে একটি কারণ হলো, নাসিখ বা হুকুম কিংবা কার্যকারিতা রহিতকারী। রহিতকারী আয়াত তখনই রহিতকারী আয়াত হিসাবে স্বীকৃত হবে, যখন তা রহিত আয়াতের হুকুম বা কার্যকারিতাকে সম্পূর্ণরূপে বাতিল করতে সক্ষম হবে। কাজেই, এ দুটোর অর্থাৎ নাসিখ ও মানসূখের হুকুম একত্র হতে পারে না। কিন্তু কোন আয়াত বা নাসিখের প্রকাশ্য অর্থ যদি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়, | অর্থাৎ সর্বসাধারণের জন্য যদি হুকুম বা আদেশ কিংবা নিষেধ প্রযোজ্য হয়, আর বাতিন বা অপ্রকাশ্য অর্থ: যদি ১.০ বা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে এখানে নাসিখ-মানসূখ গ্রহণীয় হতে পারে না। এ. নিয়মটির বৈধতার কথা বিবেচনা করে আমরা বলতে পারি যে, নিত্রোক্ত মন্তব্যটি অসম্ভব নয়, যেমন ॥1॥11.0111100117.001

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।