৪০ তাফসীরে তাবারী শরীফ হযরত রাসূলুল্লাহ্ (সা.) যখন ইয়াহুদীদেরকে মদীনা শহর ত্যাগের নির্দেশ দেন, তখন আউস গোত্রে যারা দুধ পান করেছিল, তারা বলল, "আমরা ইয়াহুদীদের সাথে চলে যাব এবং তাদের ধর্মে দীক্ষিত হবো। তখন তাদের পরিবারবর্গ তাদেরকে বারণ করে এবং তাদের ইসলাম ধর্মে অটল থাকার জন্যে জোরজবরদস্তি করতে থাকে। তখন তাদের সম্পর্কে এ আয়াতটি 9১1184০41% নাধিল হয়। অর্থাৎ দীনে কোন প্রকার জোরজবরদস্তি নেই।” ৫৮২১. মুজাহিদ (র.) থেকে বর্ণিত। তিনি ৮:১/০/০31% এ আয়াতাংশের শানে নুযুল সন্ধে বলেন, আনসারদের কিছু সং খ্যক লোক বনু কুরায়যা গোত্রের কিছু সংখ্যক লোককে তাদের সন্তানদের দুধ পান করাবার জন্যে নিযুক্ত করেছিলেন। বনু কুরায়যাকে হযরত রাসূলুল্লাহ্ (সা) দেশত্যাগ করার নির্দেশ দেয়ার পর আনসারগণ বনু কুরায়যার কিছু সংখ্যক লোককে ইসলাম গ্রহণ করার জন্যে জোর জবরদস্তি করতে মনস্থ করেন। তখন আল্লাহ্ তা'আলা এ আয়াত নাখিল করেন ১২/0555055115551418 ১1125 অর্থ ঃ দীনে কোন প্রকার জোরজবরদস্তি নেই, সত্য পথ মিথ্যা পথ থেকে সুস্পষ্ট হয়ে উঠেছে। ৫৮২২. হযরত ইব্ন জুরাইজ (র.) থেকে বর্ণিত। হযরত মুজাহিদ (র.) বলেছেন, বনু কুরায়যা ছিল ইয়াহুদী গোত্র। তাদের কিছু সংখ্যক লোক আনসারদের কিছু সংখ্যক লোককে দুধ পান করিয়েছিল। এরপর আল-কাসিম (র.) মুহাম্মাদ ইব্ন আমর (র.)-এর হাদীসের ন্যায় বর্ণনা করেন। তবে ইব্ন জুরাইজ(র.) বলেন, তাঁর কাছে আবদুল করীম (র.) বর্ণনা করেছেন যে, মুজাহিদ (র.) বলেছেন, আউস সম্প্রদায়ের কিছু সংখ্যক লোক বনু নযীরের ধর্মে দীক্ষিত হয়েছিল।” ৫৮২৩. হযরত শাবী (র.) থেকে বর্ণিত! আনসারগণের মধ্য থেকে একজন স্ত্রীলোক মানত করেছিল যে, যদি তার ছেলে জীবিত থাকে, অর্থাৎ বাল্যকালে মারা না যায়, তাহলে সে তাকে ইয়াহুদীদের অন্তর্তক্ত করে দেবে। যখন ইসলামের আবির্তাব হয়, তখন আনসারগণ হযরত রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবারে হাযির হয়ে আরয করেন, ইয়া রাসূলাল্লাহ! আমাদের সন্তান যারা ইয়াহুদীদের ঘরে লালিত-পালিত হয়েছে এবং এখনও তাদের মধ্যে রয়েছে, তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হবার জন্যে কি আমরা জোরজবরদত্তির আশ্রয় নিতে পারবো? আমরাই তাদেরকে কোন-এক সময় ইয়াহুদী ধর্মে _ দীক্ষিত হবার জন্যে অনুপ্রাণিত করেছিলাম। আর তখন আমাদের ধারণা মতে ইয়াহুদী ধর্মই ছিল উত্তম ধর্ম। তারপর আল্লাহ্ তা'আলা আমাদেরকে তাঁর মনোনীত ধর্ম ইসলাফ দান করেছেন। আমরা কি এখন তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্যে জোরজবরদস্তি করতে পারবো? আল্লাহ্ তা'আলা তখন এ আয়াত নাধিল করেন, “দীনে কোন প্রকার জোরজবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। ৫৮২৪. হযরত শা'“বী (র.) থেকে অনুরূপ আরেকটি বর্ণনা রয়েছে। অবশ্য তিনি আরেকটু বাড়িয়ে বলেছেন, তা হলো, বনু নযীরকে দেশ ত্যাগ করার নির্দেশ ছিল, যারা ইসলাম গ্রহণ করবে এবং যারা ইয়াহুদীদের সাথে চলে যাবে, তাদের মধ্যে তা ছিল পার্থক্যকারী বিষয়। বস্তুত যারা বনু নযীরের সাথে বের হয়ে চলে যায়, তারা তাদের মধ্যে গণ্য হয়ে যায় এবং যারা তাদেরকে প্রত্যাখ্যান করেন, তারা ইসলাম গ্রহণ করেন। ॥1॥11.0111100117.00
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।