Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ٤٣١
📝 نص 📖 PDF

আমাদের কথা কুরআনুল করীম আল্লাহ্‌ তা“আলার কালাম। ইসলামের প্রাথমিক যুগেই এর তাফসীর রচনার ইতিহাস সূচীত হয়। প্রাচীন তাফসীরশুলোর মধ্যে 'আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন" কিতাবখানি তাফসীরে তাবারী শরীফ নামে মশহুর। ইহা আল্লামা আবূ জাফর মুহা'মদ ইব্‌ন 'জারীর তাবারী (র.)-এর এক বিশেষ অবদান। কুরআন মজীদের ব্যাখ্যা জানা এবং উপলব্ধি করার জন্য এই কিতাবখানি অন্যতম প্রধান মৌলিক সুত্ররূপে বিবেচিত হয়ে আসছে। মুল কিতাবখানি ত্রিশ খন্ডে সমাপ্ত। আরবী ভাষায় রচিত এই পবিত্র গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনার জন্য ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ একটি প্রকল্প গ্রহণ করেছে। দেশের কয়েকজন প্রখ্যাত আলিম ও মুফাস্সির নিয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। এ পরিষদের তত্ত্বাবধানে বিশিষ্ট আলিমদের দ্বারা গ্রন্থখানি তরজমা করানো হচ্ছে এবং পরিষদ তা সম্পাদনা করে যাচ্ছেন। আমরা এই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিতাবখানির বাংলা তরজমার পঞ্চম খণ্ড প্রকাশ করতে পারায় আল্লাহ্‌ রারুল আলামীনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আশা করি, একে একে সকল খন্ডের বাংলা তরজমা বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরতে পারবো, ইনশাআল্লাহ্‌। আমরা আরো আশা করি, বাংলাভাষায় কুরআন মজীদ চর্চা ও ইসলামী জীবন দর্শনের বিভিন্ন শাখায় গবেষণা কর্মে এই তাফসীরখানি মূল্যবান অবদান রাখবে। আমি এর অনুবাদকবৃন্দ, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর অনুবাদ ও সংকলন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ এর প্রকাশনায় সামান্যতম অবদানও -যীদের আছে, তাদের সকলকে মুবারকবাদ জানাই। আল্লাহ্‌ আমাদের সবাইকে কুরআনী যিন্দেগী নির্বাহের তাওফীক দিন। আমীন! ইয়া রারাল আলামীন! দাউদ-উজ্‌ জীমান চৌধুরী মহাপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ ॥1॥11.011100117.001

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.