Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৩২ তাফসীরে তাবারী শরীফ ( অর্থাৎ £ তারা আল্লাহ্‌ তাআলার যথোচিত সম্মান করে না। কিয়ামতের দিন সমস্ত পৃথিবী থাকবে তাঁর হাতের মুষ্টিতে এবং আকাশমন্ডলী থাকবে তীর করায়ত্ত। পবিত্র ও মহান তিনি, তারা তাঁর সাথে যাকে শরীক করে তিনি তার উর্ধে। ৩৯ £ ৬৭) ৫৭৯৪. ইব্‌ন যায়িদ (রা.) থেকে বর্ণিত। তিনি আয়াত ০১১%1 ০1১৮এ। ৫5 -এর তাফসীর প্রসঙ্গে বলেন, আমার পিতা আমাকে রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন, আল্লাহ্‌ ভা“আলার কুরসীর মধ্যে সাতটি আকাশমভলীর অবস্থানের উপমা হলো যেন একটি ঢালের মধ্যে সাতটি দিরহাম বা মুদ্রাকে ছড়িয়ে রাখা হয়েছে।” তিনি আবু যার (রা.)-এর উধৃতিও এ প্রসঙ্গে বর্ণনা করেন। বিশিষ্ট সাহাবী আবু যার (রা.) রাসূলুল্লাহ্‌ (সা.)-কে বলতে শুনেছেন, তিনি বলেছেন, 'আরশের মধ্যে আল্লাহ্‌ তা'আলার কুরসীর অবস্থানের উপমা হলো যেন একটি লোহার বেড় ভূ-পৃষ্ঠে ছড়িয়ে রাখা হয়েছে।” আবার অন্যান্য তাফসীরকারগণ বলেন, কুরসী মানে স্বয়ং আল্লাহ্‌ তা'আলার আরশ মুবারক। তাদের দলীল রূপে উপস্থাপিত নিম্নের হাদীসটি প্রণিধানযোগ্য ঃ ৫৭৯৫. দাহ্হাক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "ইমাম আল-হাসান বসরী রে.) বলতেন, কুরসীই আল্লাহ্‌ তা'আলার আরশ। ইমাম আবূ জা“ফর মুহাম্মাদ ইব্ন জারীর তাবারী (র.) বলেন, "উপরোক্ত প্রত্যেকটি মতামত উপস্থাপিত হবার পিছনে এক একটি কারণ এবং মাযহাব রয়েছে। তবে আয়াতের তাফসীর প্রসঙ্গে সর্বোৎকৃষ্ট গ্রহণীয় ব্যাখ্যা হচ্ছে যা নিম্নবর্ণিত হাদীসের মধ্যে বর্ণিত হয়েছে ঃ ৫৭৯৬. আবদুল্লাহ্‌ ইব্ন খালীফা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার একজন স্ত্রীলোক রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে হাযির হয়ে আরয করেন, "ইয়া রাসূলাল্লাহ্‌ (সা.) ! আপনি মেহেরবানী করে আল্লাহ্‌ তা'আলার কাছে দু'আ করুন, তিনি যেন আমাকে বেহেশতে প্রবেশ করান। এতে রাসূলুরাহ্‌ (সা.) মহান আল্লাহ্‌ তাআলার প্রশংসা করেন ও বলেন, আল্লাহ্‌ তা“আলার ৫.১ ( কুরসী ) আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্। আল্লাহ্‌ তা'জালা যখন এটাতে আসন গ্রহণ করবেন চার অঙ্গুলি পরিমাণ স্থানও এতে আর অবশিষ্ট থাকবে না। এরপর তিনি অঙ্গুলিগুলোর দিকে ইর্থগত করেন এবং এগুলোকে একত্র করেন ও বলেন, "একটি নতুন পালান তার আরোহীর ভারে যেমন শব্দ করতে থাকে, ভতগ কুরসীটিও মহান আল্লাহ্‌ তা'আলার কুদরতী ভারে শব্দ করতে থাকবে।” উর ৫৭৯৭. হযরত উমর (রা.) রাসূলুল্লাহ্‌ (সা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন! ৫৭৯৮. আবদুল্লাহ্‌ ইব্‌ন খালীফা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, "একদিন একজন স্ত্রীলোক রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে বলেন --**** | এরপর উপরোক্ত হাদীসের ন্যায় তিনি সবিস্তারে বর্ণনা করেছেন। ইমাম আবু জা“ফর মুহাম্মাদ ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, "উপরোক্ত অভিমতগুলোর মধ্যে যে অভিমতটির সমর্থন কুরআনুল কারীমের প্রকাশ্য আয়াতে পাওয়া যায় তা হচ্ছে, আবদুল্লাহ্‌ ইব্ন আরাস (রা.)-এর অভিমত অর্থাৎ কুরসী মানে আল্লাহ্‌ তাআলার ইল্ম বা জ্ঞান। জাফর ইবৃন আবিল মুগীরা (র.) সাঈদ ইব্‌ন জুবাইর (র.) থেকে এবং তিনি আবদুল্লাহ্‌ ইবৃন আরাস (রা.) থেকে বর্ণনা করেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন আরাস (রা.) বলেন, "কুরসীর মানে হচ্ছে তীর জ্ঞান।” ॥1॥11.011100117.00

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।