Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৪১৬ তাফসীরে তাবারী শরীফ কাপড় ধৌত করত। ধবধবে সাদা ও শ্বেতবর্ণকে আরবী ভাষায় হুর (১৬৯) বলা হয়। এজন্যেই সাদা খাদ্যকে হাওয়ারী (১!) নামে আখ্যায়িত করা হয় এবং এজন্যেই শ্বেতকায় চক্ষু কোটর বিশিষ্ট পুরুষকে আহ্ওয়ার (১৬৯1) -আর মহিলাকে 'হাওরা, (৮১৯) গোরাচোখী বলা হয়। হযরত ঈসা (আ.)-এর হাওয়ারীদেরকে এ নামে আখ্যায়িত করাটা তাদের কাপড় ধৌত করে সাদা করে দেয়ার কারণে এবং তারা রজক ছিল এ কারণে। ১1১৯ নামে অভিহিত হতে লাল। তারপর হযরত ঈসা (আ.)-এর সংগীরূপে থাকা এবং তাঁর বন্ধু ও সাহায্যকারী মনোনীত হওয়ায় তারা এ নামেই পরিচিত হলো, এরপর এটি তাঁদের নামে পরিণত হলো। অবশেষে প্রত্যেক অকৃত্রিম বন্ধু ও সাহায্যকারী ব্যক্তি নামে অভিহিত হতে লাগল। ৭১২৮. রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন। ১: 4১৯১2১৯4901 প্রত্যেক নবীর এক একজন হাওয়ারী থাকে, আমার হাওয়ারী হচ্ছে যুবায়র। অর্থাৎ তিনি রাসূলুল্লাহ্‌ (সা.)-এর অকৃত্রিম বন্ধু ও সাহায্যকারী। গ্রামে ও শহরে বসবাসকারী মহিলাদেরকে আরবরা হাওয়ারিয়াত (০৪১1১) নামে আখ্যায়িত করে থাকে। তাদের শ্বেত ও সাদা বর্ণের আধিক্যের কারণেই তাদেরকে এ নাম দেয়া হয়েছে। এতদ্‌ প্রসঙ্গে কবি আবূ জালদা আল-ইয়াশকারীর চরণটি প্রণিধানযোগ্য 8 ( ফর্সা ও রূপসী মহিলাদেরকে বলে দাও, তারা যেন আমাদেরকে নয়, অন্যকে কাঁদায়। শোকার্ত কুকুর ব্যতীত অন্য কিছু আমাদেরকে কাঁদাতে পারবে না। আল্লাহ্‌ তা'আলার বাণী- ০:1১ মানে উপরে আমরা যাদের কথা বললাম, তারা বলল, আমরা আল্লাহ্‌তে ঈমান এনেছি, আল্লাহ্‌কে সত্য বলে মেনে নিয়েছি, হে ঈসা (আ.)! আপনি সাক্ষী থাকুন যে, আমরা আত্মসমর্পণকারী মুসলমান। এটি হচ্ছে আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে বিজ্ঞপ্তি যে, হয়রত ঈসা (আ.) তথা সকল নবীগণকে দীন-ই-ইসলাম দিয়েই আল্লাহ্‌ তা'আলা প্রেরণ করেছেন, খুষ্টধর্ম কিংবা! ইয়াহ্‌দী ধর্ম দিয়ে নয়। হযরত ইব্রাহীম (আ.) যেভাবে ইসলাম ছাড়া সকল ধর্ম হতে নিজের অবযুক্তির ঘোষণা দিয়েছিলেন, সেভাবে হযরত ঈসা (আ.)-ও খৃষ্ধর্ম এবং খৃষ্টানদের সাথে সম্পর্কহীন ছিলেন। এর দ্বারা আল্লাহ্‌ তা“আলা তা ঘোষণা করলেন। অনুরূপভাবে নাজরান- প্রতিনিধিদলের বিরুদ্ধে হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-এর পক্ষে আয়াতটি আল্লাহ্‌ তাআলার নিকট হতে একটি দলীল! ৭১২৯. মুহাম্মাদ ইবৃন জা'ফর ইব্ন যুবায়র (র.) হতে বর্ণিত, আপন সম্প্রদায়ের পক্ষ হতে হযরত ঈসা (আ.) যখন অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা ও সীমা লংঘনের আলামত দেখতে পেলেন, তখন তিনি বললেন, আল্লাহ্র পথে আমার সাহায্যকারী কে আছে? হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহ্‌র সাহায্যকারী, ॥1॥11.011100117.00

— পৃষ্ঠা ৪২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।