Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে-ইমরান ৪ ৫২ ৪১৩ যে কেউ তাঁর চিকিত্না করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাকেই শুলিতে চড়িয়ে মেরে ফেলা হয়েছে। ইয়াহুদী জোর দিয়ে বলল, আমার নিকট নিয়ে আসুন, আমি অবশ্যই তাঁকে সুস্থ করে দেব। রাজাকে আনা হলে পরে সে লাঠি দিয়ে তার পায়ে আঘাত করতে লাগল, তাতে রাজা মারা গেলেন। মৃত অবস্থায়ই অনবরত লাঠি দিয়ে প্রহার করছিল আর বলছিল 419305( ( আল্লাহ্র অনুমতিতে জীবিত হয়ে উঠ )। কিন্তু কোনই লাত হলোনা । লোকজন তাকে ধরে নিয়ে শুলে চড়াতে প্রস্তুত। ইতিমধ্যে হযরত ঈসা (আ.)-এর নিকট সংবাদ পৌঁছল। তিনি আসলেন। তখন কিন্তু তাকে শূলের কাঠে উঠিয়ে নেয়া হয়েছিল। তিনি জনতাকে বললেন, আমি যদি তোমাদের রাজাকে জীবিত করে দিই, তোমরা কি আমার সাথীকে ছেড়ে দেবে? তারা বলল, হ অবশ্যই। হযরত ঈসা (আ.)-এর দু'আয় আল্লাহ্‌ তা“আলা রাজাকে জীবিত করে দিলেন, রাজা উঠে দাঁড়িয়ে গেল এবং ইয়াহুদীকে শূল হতে নামানো হলো। ইয়াহুদী বলল, হযরত ঈসা (আ.)1। আপনিই তো আমার প্রতি শ্রেষ্ঠ অনুগ্ৃহকারী। আল্লাহ্র শপথ দিয়ে বলছি, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। সুদ্দী (র.) হতে বর্ণিত। হযরত ঈসা (আ.) ইয়াহুদীকে ধললেন, যে মহান আল্লাহ্‌ আমাদের তক্ষণের পর বকরী ও গরু জীবিত করলেন, যিনি এ লোকটিকে তার মৃত্যুর পর জীবিত করলেন, শৃূলে দেবার উদ্দেশ্যে কাঠে উত্তোলনের পর যিনি তোমাকে নামিয়ে আনলেন, সেই মহান আল্লাহ্‌র শপথ, তোমার নিকট কয়টি রুটি ছিল? উল্লিখিত সব কিছুর শপথ দিয়ে ইয়াহুদী বলল, "আমার নিকট মাত্র একটি রুটি ছিল'। হযরত ঈসা (আ.) বললেন, “ঠিক আছে”। তাঁরা আবার যাত্রা শুরু করলেন। তাঁদের সামনে পড়ল গুপ্তধন। বন্য জন্তু নখে আঁচড়িয়ে মাটি সরিয়ে তা উন্মুক্ত করে রেখেছে। ইয়াহুদী জিজ্ঞেস করল হযরত ঈসা (আ.)-কে, এ সম্পদের মালিক কে? হযরত ঈসা (আ.) বললেন, ওসব কথা বাদ দাও, এমন কিছু লোক আছে যারা এ ধনের কারণে মারা যাবে। এদিকে ইয়াহুদীর মনে সম্পদের লোভ জাগছিল আবার হযরত ঈসা (আ.)-এর অবাধ্য হওয়াটাও সমীচীন মনে করছেনা। শেষ পর্যন্ত সে হযরত ঈসা (আ.)-এর সাথে চলে গেল। চার বন্ধু সেই গুপ্তধনের পাশ দিয়ে পথ অতিক্রম করছিল। গুপ্তধন দেখে ওরা একত্র হলো। দু'জন অপর দু'জনকে বলল, তোমরা যাও, আমাদের জন্যে খাদ্য ও পানীয় কিনে নিয়ে এসো এবং এ সম্পদ বহন করার জন্যে পশু কিনে নিয়ে এসো। দু'জন গিয়ে খাবার, পানীয় ও পশু কিনে নিয়ে এলো। তারপর ওদের একজন অপর জনকে বলল, এক কাজ করলে কেমন হয়? আমাদের অপর দুই সাথীর খাদ্যে আমরা বিষ মিশিয়ে দেই, তা খেয়ে ওরা মারা যাবে, আর আমরা দু'জনেই সব সম্পদ নিয়ে যাব। এতে আপনার কোন আপত্তি আছে কি? দ্বিতীয় জন এতে সায় দিল। ওরা তাই করল, খাদ্যে বিষ মিশিয়ে দিল। সম্পদের পাহারায় নিয়োজিত দু'জন বলল, ওরা যখন খাদ্য নিয়ে আসবে, তখন আমরা দু'জন উঠে ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৪২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।