Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৪১২ তাফসীরে তাবারী শরীফ ভোরে উঠে ঈসা (আ.) তাকে খাবার নিয়ে আসতে বললেন, সে একটি রুটি নিয়ে আসল। ঈসা (আ.) বললেন, অপরটি কই? সে বলল, আমার নিকট তো একটি মাত্র রুটি ছিল। ঈসা (আ.) নীরব থাকলেন। তাঁরা যাত্রা করলেন। পথিমধ্যে দেখা হলো এক বকরী পালকের সাথে! ঈসা (আ.) ডাক দিয়ে বললেন, হে বকরীওয়ালা। তোমার বকরীপাল হতে একটি বকরী আমাদেরকে দিবে কি? বকরী পালক বলল, হ্যা আপনার সাথীকে পাঠান একটি নিয়ে যাবে। তিনি লোকটিকে পাঠালেন, সে বকরী নিয়ে আসল। তারা তা যবাই করে কাবাব করলেন। তিনি ইয়াহুদীকে বললেন, এস খাও, তবে হাড় গুলো আস্ত রেখে দিবে কিন্তু। উভয়ে খেয়ে নিল। তৃপ্ত হবার পর ঈসা (আ.) হাড়গুলো চামড়ায় রেখে তাঁর লাঠি দিয়ে আঘাত করলেন এবং বললেন, আল্লাহ্‌র নির্দেশ দাঁড়িয়ে যাও। ম্যা ম্যা শব্দ করে বকরীটি দাঁড়িয়ে গেল। ববরীটি নিয়ে যাবার জন্যে ঈসা (আ.) মালিককে নির্দেশ দিলেন। বকরী পালক বলল, আপনি কে? আমি মারইয়াম ইব্ন ঈসা তিনি উত্তর দিলেন। 'আপনি জাদুকর” বলেই সে ভো দৌড় দিয়ে পালাল। ইয়াহুদীর উদ্দেশ্যে ঈসা (আ.) বললেন, আমরা খেয়ে ফেলার পর যে পবিত্র সত্ত্বা এ বকরীটিকে জীবিত করলেন, তাঁর শপথ দিয়ে বলছি, তোমার নিকট কয়টি রুটি ছিল? ইয়াহুদী শপথ যোগে বলল, আমার নিকট একটি মাত্র রুটি ছিল। তাঁরা আবার যাত্রা করলেন। পথে দেখা এক গরুওয়ালার সাথে। তোমার গরু-পাল হতে আমাদেরকে একটি বাচ্চা দাও, আমরা যবাই করে খাব হে রাখাল! ঈসা (আ.) ডেকে বললেন। গরুওয়ালা বলল, আপনার সা'ীকে পাঠান একটি নিয়ে যাবে। যাও তো, একটি নিয়ে এসো ইয়াহুদীকে তিনি নির্দেশ দিলেন ইয়াহুদী গিয়ে একটি বাছুর নিয়ে এলো তা যবাই করে, কাবাব করে নিলেন। লোকটি সব দেখছিল। ইয়াহুদীকে ডেকে ঈসা (আ.) বললেন, খাও তবে হাড়গুলো ভেঙ্গো না। সব হাড় আস্ত রেখে দিবে। আহার সমাপনের পর তিনি হাড়গুলো চামড়ায় রেখে লাঠি দিয়ে আঘাত করে বললেন, আল্লাহ্র অনুমতিতে দাঁড়িয়ে যাও।” হাধ। হান্া রবে গরুটি দড়িয়ে গেল। গরুওয়ালাকে বললেন নাও, তোমার গোবাছুর নিয়ে যাও। আপনি কে? গরুওয়ালা বলল। আমি ঈসা, তিনি উত্তর দিলেন। “আপিন একজন বড় জাদুকর।” বলে সে পালিয়ে গেল। ইয়াহুদীকে লক্ষ্য করে হযরত ঈসা (আ.) বললেন, ধিনি আমাদের তক্ষণের পর বকরীটিকে জীবিত করলেন, যিনি গরুটিকে জীবিত করলেন তাঁর শপথ দিয়ে বলছি, তোমার নিকট কয়টি রুটি ছিল। "মাত্র একটি রুটি ছিল* সে শপথ সহকারে বলল। তাঁরা পুনরায় যাত্রা করলেন। তাঁরা পৌঁছলেন এক গ্রামে। ইয়াহুদী মেহমান হলো গ্রামের একপ্রান্তে আর হযরত ঈসা (আ.) মেহমান হলেন অপর প্রান্তে, উচু দিকটাতে। হযরত ঈসা (আ.)-এর লাঠির ন্যায় একটি লাঠি নিয়ে ইয়াহুদী বলল, এবার আমি মৃতকে জীবিত ক্ব। সেদেশের রাজা দুরারোগ্য ব্যাধিতে ভূগছিলেন। ইয়াহুদী ডেকে ডেকে ঘোষণা দিচ্ছিল কারো চিকিৎসার প্রয়োজন আছে কি? অবশেষে সে উক্ত রাজার নিকট এলো। রাজার অসুস্থতা সম্পর্কে অবগত হয়ে সে বলল, তাঁকে আমার নিকট নিয়ে এসো, আমি তাঁকে সুস্থ করে দেব। যদি গিয়ে দেখ যে, তিনি মারা গেছেন তবৃও আমার নিকট নিয়ে আসবে, আমি তাঁকে জীবিত করে দেব। তাঁকে জানানো হয়েছিল যে, ইতিপূর্বে বহু ডাক্তার তাঁকে আরোগ্য করতে গিয়ে ব্যর্থ হয়েছে। ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৪২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।