সুরা আলে-ইমরান ৪ ৫২ ৪১১ মারইয়াম (আ.) হযরত ঈসা (আ.)-কে এ ব্যাপারে অবহিত করলেন। ঈসা (আ) বললেন, আম্মি! আমি যদি তা করি তো এতে অকল্যাণ হবে। মাতা বললেন, না, তা হয় না, দেখছ না লোকটি আমাদেরকে কেমন আন্তরিকতার সাথে সাহায্য-সহযোগ্িতা করে যাচ্ছে? ঈসা (আ.) বললেন, ঠিক আছে, তাকে বলুন নিদিষ্ট সময়ের পূর্বক্ষণে কড়াই, পাতিল ও মদের পাত্রে যেন পানি ভরে রাখে, তারপর আমাকে সংবাদ দেয়। লোকটি সবগুলো পাত্র পানিতে ভর্তি করার পর হযরত ঈসা (আ.)-কে সংবাদ দিল। তিনি আল্লাহ্র দরবারে দু“আ করলেন তো কড়াই, পাতিলের পানি গোশত-করুটি ও ঝোলে পরিণত হলো এবং মদ-পাত্রের পানি মদে পরিণত হলো। গোশত, রুটি ও মদ এমন উন্নতমানের যা কেউ কখনো দেখেনি। রাজা এলেন খাবার খেলেন, মদ পান করলেন। তারপর জিজ্ঞেস করলেন, এ মদ কোথাকার আমদানী? লোকটি বলল, অমৃক দেশ হতে এনেছি। রাজা বললেন, আমার মদও তো সে দেশ হতে আসে। স্ববিরোধী বক্তব্যের প্রেক্ষিতে রাজা ক্ুদ্ধ হয়ে তাকে সত্য বলতে চাপ দিলেন। সে বলল, আমার বাড়ীতে একটি বালক আছে। সে আল্লাহ্র নিকট যা চায় তা আল্লাহ্ তা'আলা দেন এবং সে আল্লাহ্র দরবারে দু'আ করেছিল। আল্লাহ্ তা“আলা পানিকে মদে পরিণত করে দিয়েছেন। রাজার খুব আদরের একটি ছেলে ছিল। রাজার ইচ্ছা ছিল তাকে সিংহাসনের উত্তরাধিকারী বানাবেন কিন্তু কিছু দিন পূর্বে ছেলেটি মারা গেল। রাজা মনে মনে বললেন, যে লোক দু'আ করলে আল্লাহ্ তা'আলা পানিকে মদে পরিণত করেন, সে দু'আ করলে অবশ্যই আল্লাহ্ তা'আলা আমার পুত্রকে জীবিত করে দিবেন। হযরত ঈসা (আ.)-কে রাজা তলব করলেন, এবং তাঁর পুত্রকে জীবিত করার জন্যে আল্লাহ্র নিকট দু'আ করার অনুরোধ জানালেন। হযরত ঈসা (আ.) বললেন, অমন করো না, কারণ সে জীবিত হলে পরে তার জীবনে সে অত্যন্ত মন্দ লোক হবে। রাজা বললেন, তাতে আমার কোন চিন্তা নেই। আমি তো তাকে আগে দেখেছি, তার চরিত্র সম্পর্কে জানি, যা হোক আপনি আমার ছেলেকে জীবিত করার ব্যবস্থা করুন। ঈসা (আ.) বললেন, ঠিক আছে যদি আমি আপনার ছেলেকে জীবিত করে দিই, তাহলে কিন্তু আমাকে ও আমার আম্মাকে যেখানে ইচ্ছা সেখানে যাবার অনুমতি দিতে হবে। রাজা এতে রাষী হলেন। ঈসা (আ.) আল্লাহ্র দরবারে দু'আকরলেন, ছেলেটি পুনঃ জীবন লাভ করল। এ ছেলেকে জীবিত দেখে রাজ্যের প্রজাগণ অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে এলো। তারা বলল, এরাজা আজীবন আমাদেরকে শোযণ করেছে, আত্মস্যাৎ করেছে আমাদের ধনসম্পদ। এখন তার মৃত্যু সন্নিকট। সে সিদ্ধান্ত নিয়েছে তার পুত্রকে উত্তরাধিকারী বানাবার। তাহলে যে ছেলেও আমাদেরকে খাবে যে ভাবে তার পিতা আমাদেরকে খেয়েছে। অনন্তর তারা আক্রমণ শুরু করল। হযরত ঈসা (আ.) ও তাঁর মাতা সে দেশ ত্যাগ করলেন। এক ইয়াহুদী তাঁদের সাথী হলো। ইয়াহুদীর সাথে ছিল দুটো রুটি আর ঈসা (আ.) -এর সাথে ছিল একটি। এক সাথে আহার করার জন্যে ঈসা (আ.) লোকটিকে অনুরোধ করলেন। লোকটি ইতিবাচক উত্তর দিল। তবে যখন সে দেখল যে, ঈসা (আ.) -এর নিকট একটি মাত্র রুটি। তখন সে আপন কর্মে অনুতপ্ত হলো। উভয়ে নিদ্রামগ্ন হবার পর লোকটি তার একটি রুটি খেয়ে ফেলার সিদ্ধান্ত নিল। কিন্তু যখনি এক টুকরা মুখে পুরে তখনই ঈসা (আ.) বলে উঠেন এই! তুমি কর কি? মুখে দেয়া টুকরা ফেলে দিয়ে সে উত্তর দেয় কই না তো, কিছুই করছি না। এতাবে সে পুরো রুটিটি শেষ করে দিল। ॥1॥11.011100119.001
— পৃষ্ঠা ৪২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।