৪০২ তাফসীরে তাবারী শরীফ আল্লাহ্ তা'আলার বাণী +534 ৩5 2255 00558 0143 এ] ০৬ ৬০ ৭ (এবং আল্লাহ্র হুকুমে মৃতকে জীবন্ত করব, তোমরা তোমাদের গৃহে যা আহার কর ও মওজুদ কর তা তোমাদেরকে বলে দিব ), এর ব্যাখ্যা ঃ ইমাম আবূ জা“ফর তাবারী (র.) বলেন, মহান আল্লাহ্র দরবারে দু'আ করে হযরত ঈসা (আ.) মৃতকে যিন্দাহ্ করতেন। ৭০৯৮. ওয়াহ্ব ইবৃন মুনাবৃবিহ্ (র.) বলতেন, হযরত ঈসা (আ.)-এর বয়স যখন ১২ বছর, তখন আল্লাহ্ তা'আলা তাঁর মাতা হযরত মারইয়াম (আ.)-এর নিকট সংবাদ পাঠালেন, তিনি তখন মিসরে অবস্থান করছিলেন। সন্তান প্রসবকালে তিনি আপন সম্প্রদায়কে ছেড়ে মিসর চলে গিয়েছিলেন। আল্লাহ্ তা“আলা তাঁকে জানিয়ে দিলেন যে, তুমি তোমার ছেলে নিয়ে সিরিয়া চলে যাও। তিনি আদেশ পালন করলেন। হযরত ঈসা (আ.) ত্রিশ বছর বয়স পর্যন্ত সিরিয়াতেই ছিলেন। নবৃওয়াত প্রকাশের তিন বছর পর পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। তারপর আল্লাহ তা'আলা তাকে আকাশে তুলে নিলেন। বর্ণনাকারী ওয়াহ্ব (র.) মন্তব্য করেছেন যে, কখনও কখনও হযরত ঈসা (আ.)-এর নিকট এক একদলে পঞ্চাশ হায়ার করে রোগী আগমন করত। যারা তাঁর নিকট পৌঁছতে পারত পৌ'ছিত। আর যারা তাঁর নিকট পৌছতে পারত না, তিনি নিজে তাদের নিকট যেতেন। মহান আল্লাহ্র দরবারে দু'আ করার মাধ্যমে তিনি তাদের চিকিৎসা করতেন। 3১45114%9 ( তোমরা যা খাও তা তোমাদেরকে আমি বলে দিব ) মানে তোমরা যা খাও, আমি তোমাদের তা বলে দিতে পারব, কিন্তু আমি তা দেখিনা এবং আহারের সময় তথায় উপস্থিত ও থাকি না। ০১-5০ ( তোমরা যা মওজুদ কর ) অথাৎ যা তোমরা উঠিয়ে রাখ ও লুকিয়ে রাখ, খাও না। এর দ্বারা আল্লাহ্ তাআলা জানিয়ে দিলেন যে, হযরত ঈসা (আ.)-এর নবুওয়াতের প্রমাণাদির মধ্যে তাও একটি। ইতিপূর্বে বর্ণিত মু'জিযাসমূহ তথা মাটি হতে পাখি বানানো, অন্ধ ও কুষ্ঠরোগীকে আরোগ্য করা ও মৃতকে জীবিত করা তো আছেই। এগুলো এমন সব ব্যাপার, যা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্য তাদের ব্যাপার ভিন্ন সত্যতার জন্যে, বক্তব্যের সত্যায়নের জন্যে যে সকল নবী, রাসূল, ও প্রিয় বান্দাদেরকে আল্লাহ্ তা“আলা এ ক্ষমতা দান করেন এবং অদৃশ্যের ব্যাপারে অবহিত করেন। যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। . ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, আল্লাহ্ তা'আলার বাণী ০43৮১১১০৩১০ 5% আর যা তোমরা তোমাদের গৃহে আহার কর আর যা বাড়ীতে মওজুদ রাখ, তা তোমাদেরকে বলে দেব। ) আলোচ্য আয়াত সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে এতে হযরত ঈসা (আ.)-এরনবৃওয়াতের প্রমাণ কোথায়? কেননা, অনেক জ্যোতিষী ও গণককেও এ জাতীয় খবর দিতে দেখা যায়, আর ক্ষেত্র বিশেষে ঘটনা চক্রে সত্যও হয়ে যায়। উত্তরে বলা হবে, ওয়াকিফহাল ব্যক্তি মাত্রই জানেন যে, জ্যোতিষী ও গণক ব্যক্তিরা এতদ্ সম্পর্কে সংবাদ দিয়ে থাকে। পক্ষান্তরে হযরত ঈসা (আ.) তথা নবী-রাসূলগণের ব্যাপার কিন্তু তেমন নয় ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৪১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।