২৮ তাফসীরে তাবারী শরীফ ইমাম আবূ জা“ফর তাবারী (র.) বলেন, "মহান আল্লাহ্ তা'আলা 2৯ 5২555 আয়াতাংশে ইরশাদ করছেন যে, আল্লাহ্ তা"আলাকে কোন প্রকার বাধা বিপত্তি ও আপদ-বিপদ স্পর্শ করে না। পক্ষান্তরে তন্দ্রা ও নিদ্রা হচ্ছে শরীরের দু'টি অবস্থার নাম, যা ধীশক্তিসম্পনন লোকের ধীশক্তি ঢেকে ফেলে, অবচেতন করে দেয় এবং এ দুটো অবস্থা যাকে স্পর্শ করে, তার মধ্যে পূর্বাবস্থা থেকে সম্পূর্ণ বিপরীত ও পরিবর্তিত অবস্থার জন্ম দেয়৷ এখন আমাদের ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আয়াতটির অর্থ হলো £ আল্লাহ্ তা'আলা এমন এক সত্তার নাম , যিনি ব্যতীত অন্য কেউ উপাস্য নেই। যিনি জীবিত, তাঁর কোন মৃত্যু নেই, তিনি ব্যতীত অন্য সকলের যিনি রক্ষণাবেক্ষণ করেন, রিযিক দান করেন এবং এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়া ও যাবতীয় কাজ কারবার সম্পাদন করার সকলকে তাওফীক দান করেন। তাঁকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। কোন বস্তু অন্যের মধ্যে যেরূপ পরিবর্তন সাধন করে, তাঁর মধ্যে এরূপ পরিবর্তন সাধন করে না। রাত-দিন, যুগ-যুগান্তর ও বিভিন্ন পরিবর্তনশীল অবস্থাদির পরিপ্রেক্ষিতে অন্যান্য বস্তুতে যেরূপ অহরহ পরিবর্তন সাধিত হতে থাকে, তীর মধ্যে এরূপ, পরিবর্তন সাধিত হয় না। বরং তিনি পরিবর্তনহীন একই অবস্থায় সর্বকালে বিরাজমান এবং তিনি সমগ্র মাখলুকের রক্ষণাবেক্ষণে সদা সর্বদা সচেতন ও সুযত্ববান। কাজেই যদি তাঁকে নিদ্রা স্পর্শ করত, তাহলে তিনি প্রভাবিত হয়ে পড়তেন, কেননা নিদ্রা নিদ্রায় মগ্ন ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে থাকে। যদি তিনি, তন্দ্াভিভূত হয়ে পড়তেন, তাহলে আসমান, যমীন ও উভয়ের মধ্যে যা কিছু বিদ্যমান, তা ধ্বংস হয়ে যেত। কেননা, এসবের রক্ষণাবেক্ষণ তাঁরই তদবীর ও কুদরতের মাধ্যমে সুসম্পন্ন হয়ে থাকে। অথচ নিদ্রা রক্ষণাবেক্ষ ণকারীকে তার রক্ষণাবেক্ষণ কর্ম পরিচালনা থেকে বিরত রাখে। অনুরূপভাবে তন্দ্রাও তন্দ্রাচ্ছম ব্যক্তিকে তাঁর কর্তব্য কাজ যথাযথ আক্জাম দিতে দেয় না। খারা এ মত পোষণ করেন ঃ ৫৭৭৯. হযরত ইবৃন আবাস (রা)-এর, আযাদকৃত গোলাম ইকরামা (রা.) থেকে বর্ণিত। তিনি কালামে এলাহীর অত্র আয়াতাংশ কি টি "একদা হযরত মূসা (আ.) ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহ্ তা'আলা কি নিদ্রা যান? তখন আল্লাহ্ তা'আলা ফেরেশতাদের প্রতি ওহী নাধিল করেন এবং আদেশ দিলেন তারা যেন মূসা (আ.)-কে তিন রাত ঘুম থেকে বিরত রাখেন অর্থাৎ নিদ্রা যাবার সুযোগ না দেন। তাঁরা আল্লাহ্ তাআলার আদেশ মান্য করলেন। এরপর তীরা তীকে দু'টি বোতল প্রদান করেন ও এগুলোকে মযবুত করে ধরে রাখার জন্যে তাঁকে নির্দেশ দেন। এরপর তীরা হযরত মূসা (আ.) থেকে বিদায় নেন এবং সাবধান করে যান যেন তিনি এদুটো বোতলকে ভেঙ্গে না ফেলেন। মুসা (আ.) ন্দাচ্ছন্ন হয়ে পড়েন অথচ বোতল দৃ”টি তীর হাতে। এরপর তিনি জেগে উঠেন, আবার তন্দ্াচ্ছন্ন হয়ে পড়েন এবং জেগে উঠেন। এরূপে কয়েকবার তন্দ্রাচ্ছন্ন হবার পরও জেগে উঠার পর একবার এমনভাবে তন্দ্রাতিভূত হয়ে পড়েন যে, অচৈতন্যের ফলে একটি বোতল অপরটির সাথে সংঘর্ষ লেগে যাবার কারণে দু*টি বোতলই ভেঙ্গে চুরমার হয়ে যায়। বর্ণনা সুত্রের একজন বর্ণনাকারী মামার (র.) বলেন, "এটা একটা উপমা, আল্লাহ্ তা'আলা আমাদের জন্যে তা বর্ণনা করেছেন।” তিনি আরো বলেন, “বোতলের ন্যায় আসমান ও যমীন আল্লাহ্ তাআলার কুদরতের হাতে অবস্থান করে রয়েছে। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।