Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান £ ৪১ ৩৭৭ ৭০০৪. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "এরূপে আল্লাহ্‌ তা'আলা যা ইচ্ছা তা করেন এবং আল্লাহ্‌তা “আলা বলেন, হে যাকারিয়া! এর পূর্বে আমি তোমাকে সৃষ্টি করেছিলাম অথচ তুমি তখন কোন কিছুই ছিলে না।” পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন £ ৪১. সে বলল, হে আমার প্রতিপালক! আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে, তিন দিন তুমি ইংগিত ব্যতীত কথা বলতে পারবে না। আর তোমার প্রতিপালককে অধিক ম্মরণ করবে এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে। আল্লাহ্‌ পাকের বাণী £ £1১1৬-১/:১৪" -এর ব্যাখ্যা £ অত্র আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা যাকারিয়া (আ.)-এর উক্তি সম্বন্ধে ইরশাদ করেন যে, যাকারিয়া (আ.) বলেন, হে আমার প্রতিপালক! আমাকে আহ্বান করা হয়েছে এবং আমি যে আওয়ায শুনেছি, ত৷ যদি তোমার ফেরেশতাদের আওয়ায হয়ে থাকে, আর তা তোমার পক্ষ থেকে আমার জন্যে সুসংবাদ হয়ে থাকে, তাহলে আমাকে একটি নিদর্শন দিন। এ নিদর্শন বলে দেবে যে, আপনার ফেরেশতার মাধ্যমে যে সুসংবাদ দেয়া হয়েছে, তা বাস্তবে পরিণত হবে। তাহলে শয়তান আমার কাছে যে প্রতারণা উত্থাপন করেছে, তা দূরীভূত হয়ে যাবে। কেননা, শয়তান আমার অন্তরে একথাটি অনুপ্রবেশ করিয়ে দিয়েছে যে, এটা ফেরেশতা ব্যতীত অন্য কারোর বাণী এবং অন্য কারো থেকে প্রদত্ত সুসংবাদ। এ প্রসঙ্গে নিন্নবর্ণিত হাদীসটি প্রণিধানযোগ্য। ৭০০৫, সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, হযরত যাকারিয়া (আ.) বলেছিলেন, হে প্রতিপালক! এ শব্দ যদি আপনার পক্ষ থেকেই হয়ে থাকে, তবে আমার জন্যে একটি নিদর্শন দিন। আমরা ইতিপূর্বেই বলেছি যে, এক্ষেত্রে আয়াত অর্থ চিহু, পুনরায় এর পুনরুল্লেখ নিস্পুয়োজন। আরবী ব্যাকরণবিদগণ আয়াত শব্দের পঠন-রীতি সম্পর্কে একাধিক মত পোযণ করেন। এখানে হামযাটি বাদ দেয়া হলো। কেননা এটি ছিল কারো কারো মতে মূলত 21; কিন্তু তাশদীদ সহকারে পাঠ করা কঠিন হওয়ার কারণে তাকে আলিফ করা হলো, যাতে করে তাশদীদের পূর্বে যর থাকে। যেমন আরবী ভাষাবিদগণ বলেন, 01453045511 এখানে 124 শব্দ (অর্থে ব্যবহৃত হয়েছে। অন্যরা বলেন, | শব্দটি মুলে ছিল 4 _এর কাঠামোতে, তাদেরকে জিজ্ঞাসা করা হোল, তাহলে এর তাস্গীর (১১৯১) %:%1না হয়ে 21 হবে কেন? উত্তরে তারা বলেন, ৭৮ -এর তাসগীর ষেমন ২৯৮৪ বলা হয় এখানেও তাই। এর উত্তরে বলা হবে যে, কোন পুরুষ কিংবা মহিলার নাম হলে তখনই কেবল ০ -এর তাসগীর ২৪ হয়, অন্য ক্ষেত্রে নয়। আর অন্যরা বলেন, এটি ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।