Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৩৭৬ তাফসীরে তাবারী শরীফ ৭০০২. সুদ্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যাকারিয়া (আ.) যখন ফেরেশতাগণের নিকট ইয়াহ্ইয়া (আ.)-এর সুসংবাদ পেলেন, তখন শয়তান তাঁর নিকট এসে বলল, হে যাকারিয়া (আ.)! আপনি যে দেববাণী শুনেছেন, তা আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে নয়, বরং এটা শুধু আপনাকে উপহাসের পাত্র হিসাবে প্রমাণ করার জন্যে শয়তানের তরফ থেকে উচ্চারণ করা হয়েছে। কেননা, তা যদি আল্লাহ্‌ তা“আলার তরফ থেকে হতো, তাহলে আপনার কাছে অন্যান্য ওহীর ন্যায় নিয়মানুযায়ী ওহী নাযিল করা হতো। সুতরাং এটা শয়তানের উচ্চারিত বাণী। এতে যাকারিয়া (আ ) সন্দেহে উপনীত হদেন ও আল্লাহ্‌ তা'আলার কাছে আরয করলেন, তত 1 আমি বৃদ্ধ ও আমার স্ত্রী বন্ধ্যা? ৭০০৩. ইকরামা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যাকারিয়া (আ.) ওহী পাওয়ার পর শয়তান তাঁর কাছে আগমন করল এবং আল্লাহ্‌ তা'আলার প্রদত্ত নিয়ামতকে কলুষিত করার ইচ্ছা করল। তাই সে বলল, আপনি কি জানেন, আপনাকে কে এই বাণী শুনিয়েছে? তিনি বললেন, হ্যা, আমার প্রতিপালকের ফেরেশতাগণ আমাকে সম্বোধন করেছেন। শয়তান বলল, না, এটা ছিল শয়তানের বাণী। যদি তা আল্লাহ্‌ তা“আলার বাণী হতো তাহলে তা আপনাকে গোপনে বলা হতো; যেমন আপনি তাঁকে গোপনে আহ্বান করেছেন। এজন্যেই যাকারিয়া (আ.) বললেন, ২/91৯1০০ ( অর্থাৎ হে আমার প্রতিপালক! আমাকে একটি নিদর্শন দিন )। উপরোক্ত দু'টি হাদীসে বর্ণিত শয়তানী প্রতারণার প্রেক্ষিতে যাকারিয়া (আ.) আল্লাহ্‌ তা'আলার কাছে যা বলার তা বললেন এবং প্রশ্নের প্রতি উত্তর দিলেন। যেমন বললেন, 7১-১৩1১5:০ ( অর্থাৎ কেমন করে আমার পুত্র সন্তান জন্ম নিবে?) তার অন্তরে শয়তানী প্রতারণা অনুপ্রবেশ করায় কিংবা মিশ্রিত হওয়ায় তিনি ধারণা করতে লাগলেন যে, তিনি যে বাণী শুনেছেন, তা ফেরেশতাদের ব্যতীত অন্য কারোর পক্ষ থেকেও হতে পারে। তাই তিনি বললেন, আমার কেমন করে পুত্র সন্তান জন্ম নেবে? আর পুত্র সন্তান হবার সম্ভাবনা এবং ফেরেশতা কতৃক প্রদত্ত সুসংবাদকে জোরদার করার জন্যে তিনি বললেন, হে আমার প্রতিপালক! আমাকে নিদর্শন দেখান। উপরোক্ত প্রশ্নকারীর প্রশ্নের উত্তর এভাবেও দেয়া যায় যে, যাকারিয়া (আ.) জানার জন্যে আল্লাহ্‌ তা“আলাকে প্রশ্ন করেছিলেন যে, তাঁকে যে পুত্র সন্তানের সুসংবাদ দেয়া হয়েছে তা কি তার বর্তমান স্ত্রীর মাধ্যমে হবে? অথচ সে বন্ধ্যা, না অন্য কোন স্ত্রীলোকের মারফতে হবেঃ এরূপ উত্তর দেয়া হলে উপরোক্ত দু'জন উত্তর প্রদানকারী যেমন ইকরামা (র.) ও সুদী (র.) বা তাদের ন্যায় অন্য কোন উত্তর রদানকারীদের থেকে সম্পৃ আলাদা হবে তৃতীয উতর পরবর্তী আয়াতাংশ 221-4-5::01403 -তে আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করেন, যে বৃদ্ধলোক সন্তান উৎপাদনী ক্ষমতা থেকে নিরাশ হয়েছে এবং বন্ধ্যার ন্যায় যে স্ত্রীলোক থেকে সন্তানের আশা করা যায় না, তাদের থেকে সন্তান সৃষ্টি করা আল্লাহ্‌ তা“আলার কাছে এরূপ সহজ ব্যাপার, হে যাকারিয়া (আ.)1 যেরূপে তোমার সন্তান ইয়াহ্‌ইয়া (আ.) ও তোমাকে আল্লাহ্‌ তা“আলা পয়দা করেছেন। কেননা, ভিনিরভিহাতারুটি কনা িরাদনো বারা রেডি ভাবি ভারে বারণ করার মত কেউ নেই। আর তাঁর কুদরত ও ক্ষমতা এতই প্রবল যে, তার কোন নযীর নেই। এ প্রসঙ্গে নিন্নবর্ণিত হাদীসটি প্রণিধানযোগ্য। ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।