Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান £ ৩৭ ৩৫৯ প্রবেশ করতেন, তখন তাঁর কাছে তার খরচ বাবত যেসব খাদ্য, খাবার প্রেরণ করা হতো তার থেকে অতিরিক্ত খাবার তিনি দেখতে পেতেন। তখন তিনি এ অতিরিক্ত খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করতেন। ধারা এমত পোষণ করেন ঃ ৬৯৩৬. মুহাম্মাদ ইব্ন ইসহাক (র.)থেকে বর্ণিত। তিনি বলেন, যাকারিয়া (আ.) মারয়াম (র.)-কে তীর মাতার মৃত্যুর পর লালন-পালন করেন। তিনি তাঁকে তাঁর খালা উন্মে ইয়াহইয়া (র)- এর তত্বাবধানে রাখেন। তারপর মারইয়াম (র.) বয়োপ্রাপ্তা হলে তাঁরা তাঁকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে আসেন। কেননা, তাঁর মাতা বায়তুল মুকান্দাসের জন্যে তাঁকে নির্ধারণ করে গিয়েছিলেন। তনি বড় হতে লাগলেন ও প্রতিপালিত হতে লাগলেন। বর্ণনাকারী বলেন, তারপর বনী ইসরাঈলে দুর্তিক্ষ আপতিত হয়। আর এ দুর্ভিক্ষের সময়ে মারইয়াম (র.)-কে লালন-পালন করা যাকারিয়া! (আ.)-এর পক্ষে কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। ভি তোমরা কি জান, আল্লাহ্‌ তা'আলার শপথ, আমি সুনিশ্চিত যে ইমরান (র.)--এর কন্যাকে লালন-পালন করা আমার পক্ষে কষ্টকর ব্যাপার হয়ে দীঁড়িয়েছে। তারা তখন বললেন, আমরাও এ দুর্ভিক্ষে বিপদগ্রস্ত হয়ে রয়েছি, যেমন আপনি বিপদগ্রস্ত হয়ে রয়েছেন। কাজেই আমাদের পক্ষেও তা কতদুর সম্ভব? এরূপে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। তাঁদের কেউই সোজাসুজি রাষী হলেন না বিধায় তাঁরা কলমের সাহায্যে লটারীর আশ্রয় নিলেন। তাতে বনী ইসরাঈলের একজন মিস্ত্রীর নামে তার লালন-পালনের ভার সম্পর্কিত লটারী আসে। এ ব্যক্তির নাম ছিল জুরাইজ। বর্ণনাকারী আরো বলেন, মারইয়াম (র.)জুরাইজের পক্ষে খরচ বহন করার কষ্ট ও ক্লেশ লক্ষ্য করে বলতে লাগলেন, হে জুরাইজ ! আল্লাহ্‌র প্রতি তোমার ধারণাকে আরো স্বচ্ছ কর। অর্থাৎ আল্লাহ্‌র প্রতি তোমার ভরসা আরো জোরদার করা কেনন, আল্লাহ্‌ তা “আলা আমাদেরকে অতি শীঘ্র উত্তম রিযূক দান করবেন। জুরাইজ মারয়াম (র.)-এর কাছে খাবার পৌছিয়ে দিতেন। প্রতিদিন তাঁর পরিশ্রম থেকে যে পরিমাণ খাদ্য তাঁর জন্যে যোগ্য তা পাঠিয়ে দিতেন।. যখন বায়তুল মুকাদ্দাসে মারইয়াম (র.)-এর কাছে জুরাইজ খাদ্য পাঠাতেন, তখন আল্লাহ্‌ তা'আলা তা বাড়িয়ে দিতেন। যাকারিয়া (আ.) মারইয়াম (র.)-এর কাছে যখন প্রবেশ করতেন, তখন তাঁর কাছে অতিরিক্ত খাদ্য দেখতে পেতেন। জুরাইজ যা পাঠাতেন তার চেয়ে অধিক খাবার দেখে মারয়াম (র.)-কে তিনি জিজ্ঞেসা করতেন, এ খাবার তোমার কাছে কোথা থেকে আসে? তিনি বলতেন, এগুলো আল্লাহ্‌ তা“আলার তরফ থেকে আসে। নিশ্চয়ই আল্লাহ্‌ তা “আলা যাকে চান অপরিমিত জীবনোপকরণ দান করেন। মিহ্রাবের তাহকীক সবন্ধে ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, প্রত্যেক মজলিস কিৎবা সালাত আদায় করার জায়গার অগ্রবর্তী স্থানকে মিহরাব বলা হয়। এটা মজলিসের প্রধান, সম্মানিত ও উত্তম স্থানকেই বুঝায়। অনুরূপভাবে মসজিদের অগ্রবর্তী স্থানকেও মিহরাব বলা হয়। যেমন কবি আদী ইব্‌ন যায়দ বলেছেন ঃ & ৮7448 ৯প ১২০০ ০১ 091 ৫ ০৪৫১৫ ৬ ০৪৯০ ও ০ ৮৪৫ অর্থাৎ মিহরাবগুলোতে হাতীর দীতে খচিত ও অংকিত সুন্দর সুন্দর ছবিগুলোর ন্যায় অথবা বাগানগুলোর মধ্যে বিরাজমান ছোট ছোট চারাগাছগুলোর অংকুরগুলোর ন্যায় তার ফুলের কুঁড়ি আলো বিচ্ছুরত করছে। ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।