Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে-ইমরান ৪ ৩৭ ৩৫৫ এবং এটা সিদ্ধান্ত নেয়ার জন্যে যে, কে তাঁর অভিভাবক হবেন তারা তাদের তাওরাত লিখার কলমণ্ডলো পানিতে নিক্ষেপ করলেন এ শর্তে যে, যার কলম দন্ডায়মান থাকবে, ভেসে যাবে না, সে-ই হযরত মারইয়াম (রা.)-এর লালন, পালনের দায়িত্ব নেবেন। তারপর সকলের কলম ভেসে গেল, কিন্তু হযরত যাকারিয়া (র.)-এর কলম স্থির ছিল, যেন এটা কীদার মধ্যে দাঁড়িয়ে ছিল। কাজেই তিনি হযরত মারইয়াম (রা.)-এর দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহ্‌ তাআলা ১5১৫ -এর মধ্যে একথাই বর্ণনা করেছেন। তারপর হযরত যাকরিয়া (আ.) তাঁকে ঘরে নিয়ে গেলেন। আর তা ছিল মিহরাব বা মসজিদের মধ্যে উচু জায়গা। ৬৯০৫. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি €5৫51484৫) -এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো, তিনি তাঁকে নিজের পরিবারতুক্ত করে নিলেন। ৬৯০৬. মুজাহিদ (র.) থেকে অন্য সৃত্রেও বর্ণিত। তিনি ৫)548৫+ -এর ব্যাখ্যায় বলেন, এর অর্থ হলো তিনি তাদের সাথে কলমের লটারীতে জিতলেন। ৬৯০৭. মুজাহিদ (র.) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে। ৬৯০৮ কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি&১১4: -এর ব্যাখ্যায় বলেন, মারয়াম (র.) তাদের সর্দার ও ইমামের কন্যা। কাজেই তথাকার আলিমগণ তার তত্্রাবধায়ক নির্ধারণে একাধিক মত প্রকাশ করেন এবং লটারীর মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরীক্ষা করেন যে, কে তীর দায়িত্বভার লাভে ভাগ্যবান হতে পারেন। হযরত কাতাদা (র.) আরো বলেন, হযরত যাকারিয়া (আ.) ছিলেন হযরত মারইয়াম (র.)-এর মায়ের ভগ্নিপতি। তাই তিনি তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। হযরত মারইয়াম (র.) তাঁর কাছে ছিলেন এবং তিনি তাঁকে লালন-পালন করেন। ৬৯০৯. ইকরামা (র.) থেকে বর্ণিত। তিনি হযরত মারয়াম (র.)-এর ঘটনা বর্ণনা করেন যে, তারপর হযরত মারয়াম মাতা হযরত মারয়াম (র.)-কে একটি কাপড়ের টুকরায় আবৃত করে মূসা ইব্‌ন ইমরানের ভাই হারূনের ছেলে কাহিনের বংশধরদের নিকটে নিয়ে গেলেন। তারা কা“বা শরীফের খিদমত আর্জাম দানকারীদের ন্যায় বায়তুল মুকাদ্দাসের খিদমত আজ্লীম দিতেন। তিনি তাদেরকে বললেন, তোমরা এই মানতটি গ্রহণ কর, আমি তাকে বায়তুল মুকাদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করে দিয়েছি। এটা আমার কন্যা। অথচ কোন মেয়েলোক হায়েয অবস্থায় বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারে না। এমতাবস্থায় আমিও তাকে আমার বাড়ী ফেরত নিচ্ছি না। তখন তারা বললেন, তিনি আমাদের ইমামের কন্যা। ইমরান তাদের সালাতে (নামাযে) ইমামতি করতেন এবং তাদের কুরবানীর পথ প্রদর্শন ছিলেন। হযরত যাকারিয়া (আ.) বললেন, তোমরা সকলে তাকে আমার নিকট রেখে দাও। অর্থাৎ তার লালন-পালনের দায়িত্ব আমাকে বহন করতে দাও। কেননা, তার খালা আমার স্ত্রী! তারা বললেন, যেহেতু তিনি আমাদের ইমামের কন্যা, তাই তাক রেখে যেতে আমাদের অন্তরে আমরা শান্তি পাই না। তবে তা লটারীর মাধ্যমে হতে পারে। তখন তারা যে কলম দিয়ে তাওরাত শরীফ লিখতেন, সেগুলোর সাহায্যে লটারীতে অংশগ্রহণ করেন। কিন্তু হযরত যাকারিয়া (আ.) লটারীতে জয়লাভ করেন এবং হযরত মায়ইয়াম (র.)-এর লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেন। ॥1॥11.011100119.00

— পৃষ্ঠা ৩৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।