Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

৩৪৮ তাফসীরে তাবারী শরীফ পারে না। মসজিদে সর্বদা অবস্থান করা ও ঝাড়ু দেয়ার ন্যায় খিদমত করা তাদের বিতিন্ন অসুবিধার কারণে সম্ভব হয়ে উঠে না৷ ৬৮৮২. হযরত সুন্দী (র.) থেকে বর্ণিত। তিনি বিবি মারইয়াম (র.)-এর জন্ম-বৃত্তান্ত প্রসঙ্গে বলেন, ইমরান (র.)-এর স্ত্রী মনে করেছিলেন যে, তাঁর গর্ভে ছেলে সন্তান রয়েছে। তাই তিনি তা আল্লাহ্‌ তা“আলার সন্তুষ্টির জন্যে উত্সর্গ করেন, যখন তিনি কন্যা সন্তান প্রসব করেন। তখন আল্লাহ্‌ তা “আলার কাছে অনুতপ্ত হয়ে নিবেদন করলেন যে, হে আমার প্রতিপালক ! আমিতো কন্যা সন্তান প্রসব করেছি। আর ছেলে তো মেয়ের মত নয়৷ তিনি আরো বলেন, ছেলেদেরকেই শুধু উৎসর্গ করা হয়। আল্লাহ্‌ তা “আলা তখন ইরশাদ করেন, আল্লাহ্‌ তাআলা জানেন যা সে প্রসব করেছে। তখন বিবি হান্নাহ্‌ (র.) বলেন, আমি তার নাম মারইয়াম রাখলাম। ৬৮৮৩, হযরত ইকরামা (র) থেকে বণিত। তিনি ০৫48301১৩৫৪ (১০৩0 ০১:4১৫914$ -এর ব্যাখ্যায় বলেন, বিবি হান্নাহ্‌ (র.) যখন মানত প্রসব করেন, তখন বলেন, হে আমার প্রতিপালক ! আমি কন্যা সন্তান প্রসব করেছি। আর ছেলে তো হায়েয, নিফাস ইত্যাদিতে মেয়ের মত অপারগ নয় এবং কোন মেয়েলোকের পক্ষে পুরুষদের সাথে সহ-অবস্থান করা সঙ্গত নয়। আল্লাহ্‌ পাকের বাণী ঃ 7১810012০48 ০5 ( নিশচয়ই আমি তাকে ও তার সন্তানদেরকে অভিশপ্ত শয়তানের হাত থেকে আপনার আশয়ে দিতেছি। ) ইমাম. আবূ জাফর, মুহাম্মাদ ইব্ন জারীর তাবারী (র.) বলেন, অত্র আয়াতাংশ +3০19010৯ নারী -এর মাধ্যমে আল্লাহ্‌ তা“আলা সংবাদ দিচ্ছেন যে, হান্নাহ (র.) কন্যা সন্তান প্রসব করার পর বলেন, হে আমার প্রতিপালক! অভিশপ্ত শয়তান থেকে তার জন্য ও তার বংশধরদের জন্যে তোমার শরণ নিতেছি। শরণের প্রকৃত উৎস এবং আশ্রয়স্থল ও নিরাপত্তার স্থান হলো আল্লাহ্‌ তা“আলা। আল্লাহ্‌ তাআলা তীর প্রার্থনার প্রতি-উত্তর দিলেন এবং তাঁকে ও তাঁর বংশধরকে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় ও নিরাপত্তা দান করলেন। এজন্য মারয়াম (র.)-এর উপর তার কোন প্রভাব পরিলক্ষিত হয়নি। এ প্রসঙ্গে বহু সংখ্যক হাদীস বর্ণিত রয়েছে। তন্ুধ্যে কয়েকটি এখানে পেশ করা হলো ঃ ৬৮৮৪. হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করেছেন, যখনই কোন আদম সন্তান ভূমিষ্ঠ হয়, তখনই শয়তান তাকে স্পর্শ করতে সমর্থ হয়। তাতে নবজাতক চীৎকার দিয়ে উঠে। তবে ইমরান (র.)-এর কন্যা মারইয়াম (র.)-এর ব্যাপারটি তিন্নরূপ। কেননা, যখন হান্নাহ (র.) তাঁর মানত অর্থাৎ মারইয়াম (র.)-কে প্রসব করেন, তখন বলতে লাগলেন, হে আমার প্রতিপালক ! আমি কন্যা সন্তান প্রসব করেছি, আমি অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার শরণ নিতেছি। তখন একটি পর্দা দ্বারা তাকে আড়াল করা হলো এবং শয়তান সেই পর্দাকে স্পর্শ করল। ৬৮৮৫. অন্য এক সনদে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.) ইরশাদ করেছেন, আদম (আ.)-এর সন্তানদের যে কোন নবজাতক জন্ম নিলেই শয়তান তাকে স্পর্শ করতে ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।