Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সুরা আলে-ইমরান ঃ ৩৫ ৩৪৩ তুমি আমার নিকট হতে গ্রহণ কর।” অত্র আয়াতে উল্লিখিত "31" শব্দটি পূর্বতন আয়াতে উল্লিখিত "৮১৯৮৮ -এর 4 হয়েছে। ইমরানের স্ত্রী হচ্ছেন মারইয়াম -এর মাতা। আর মারইয়ামের হচ্ছেন ইমরানের কন্যা ও "ঈসা (আ.)-এর মাতা। এ প্রসঙ্গে কয়েকটি হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য £ ৬৮৫৬. ইব্‌ন ইসহাক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, "ইমরান (র.)-এর স্ত্রীর নাম ছিল হান্নাহ্‌ বিনত ফাকুদ ইব্‌ন কাবীল।” মুহাম্মদ ইব্‌ন হুমাদ (র.) ব্যতীত অন্য বর্ণনাকারী বলেন, "ইমরান (র.)-এর স্ত্রীর নাম ছিল হান্নাহ বিনত ফাকুদ ইবন কাবীল। তীর স্বামী ছিলেন ইমরান (র.)। তিনি ইমরান (র.) ইব্‌ন ইয়াশহাম ইব্‌ন ইব্‌ন আহ্যীহু ইব্‌ন ইয়ায়িম ইব্‌ন আবইয়া ইব্‌ন ইয়াহফাশাত ইব্‌ন আসাবির ইব্‌ন রাহবা“আম ইব্‌ন সুলায়মান(আ.) ইব্‌ন দাউদ (আ.) ইব্‌ন ঈশা। ৬৮৫৭. অন্যসূত্রে ইব্‌ন ইসহাক (র.) থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। মহান আল্লাহর বাণী £ 1১১, ০::৪১০১১$০ ০ -এর অর্থ "হে আমার প্রতিপালক! আমার গর্ভে যা কিছু রয়েছে, তা আপনার ইবাদতের জন্য উৎসগগ করলাম অর্থাৎ আপনার ইবাদত বায়তুল মুকান্দাসের থিদমতের জন্যে ইবাদতখানার মধ্যে তাকে উৎসগ করে দিলাম! আপনি ব্যতীত অন্য কিছুর খিদমত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে শুধু আপনার জন্যে উৎসর্গ করলাম। (১১১ শব্দটিতে 431 -এর অর্থেব্যবহৃত * শব্দটি থেকে 4 হবার কারণে ৪ বা ৫১ দেয়া হয়েছে।” মহান আল্লাহ্‌র বাণী £ ০৫:৪৪ -এর অর্থ হে আমার প্রতিপালক আপনার জন্যে আমি যা উৎসর্গ করলাম, তা আপনি কবুল করুন। কেননা, আপনি 31১ অর্থাৎ যা আমি বলছি ও দু'আ করছি তা আপনি সর্বশ্রোতা এবং যা আমি অন্তরে নিয়ত করছি ও ইচ্ছা পোষণ করছি তার প্রকাশ্য ও গোপন কোনটাই আপনার কাছে অবিদিত নয়। ফাকৃয়ের কন্যা ও ইমরান (র.)-এর স্ত্রী হান্নাহর মানতের কারণ বর্ণনার্থে একটি বিবরণ রয়েছে যে £ ৬৮৫৮. মৃহাম্মাদ ইব্‌ন ইসহাক (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত যাকারিয়া (আ.) ও ইমরান (র.) দুই বোনকে বিয়ে করেন। হযরত ইয়াহুয়া (আ.)-এর মাতা ছিলেন হযরত যাকারিয়া (আ.)-এর স্ত্রী। আর হযরত মারয়াম (র.)-এর মাতা ছিলেন ইমরান (র.)-এর স্ত্রী। ইমরান (র). যখন মারা যান মারইয়াম (র.) তখন মায়ের সঙ্গে ছিলেন। বর্ণনাকারী বলেন, "তারা মনে করত হান্নাহ বৃদ্ধা হয়ে গেছেন, তাই তাঁর আর সন্তান হবার সম্ভাবনা নেই। অথচ তারা ছিল আল্লাহ্‌ওয়ালা পরিবারভূক্ত। একদিন তিনি একটি গাছের ছায়ায় অবস্থান করছিলেন। এমন সময় তিনি একটি পাখীর দিকে তাকালেন। সে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। অমনি তাঁর মধ্যে মাতৃত্ববোধ মাথা চাড়া দিয়ে উঠল | তখন তিনি আল্লাহ তা'আলার কাছে দু'আ করেন যেন আল্লাহ্‌ তা“আলা তাঁকে একটি ছেলে সন্তান দান করেন। তারপর তিনি গর্ভবতী হন। মারইয়াম (আ.) তখন তীর গর্ভে আসেন এমতাবস্থায় ইমরান (র.) মৃত্যুমুখে পতিত হন। যখন তিনি জানতে পারলেন যে তীর গর্তে সন্তান এসেছে, তখন তিনি তা আল্লাহ্‌ তা“আলার ॥1॥11.0111100117.00

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।