৩৪০ তাফসীরে তাবারী শরীফ আর তোমরা তার সম্বন্ধে যা বলছ, তোমরা তোমাদের প্রতিপালকের ভালবাসার জন্যেই তা বলছ তাহলে তোমাদের কথাকে তোমাদের কাজের মাধ্যমে প্রমাণ কর শুধু আমার অনুসরণের মাধ্যমে। কেননা, তোমরা ভালভাবেই জান যে, আমি আল্লাহ্ তা'আলার তরফ থেকে তোমাদের কাছে প্রেরিত, যেমন হযরত ঈসা (আ.) ছিলেন এ ব্যক্তিদের কাছে প্রেরিত যাদের কাছে তাকে প্রেরণ করা হয়েছিল। সুতরাং যদি তোমরা আমার অনুকরণ ও অনুসরণ কর এবং আমি আল্লাহ্ তাআলার তরফ থেকে যা তোমাদের কাছে নিয়ে এসেছি, তা সর্বান্তকরণে বিশ্বাস কর, তাহলে আল্লাহ্ তাআলা তোমাদের পূর্বের অপরাধ ক্ষমা করে দেবেন এবং এ পাপের জন্য তোমাদেরকে শাস্তি দেবেন না। কেননা, তিন তাঁর বান্দাদের পাপরাশির জন্যে ক্ষমাশীল এবং তাদের ও মাখলুকাতের অন্যদের প্রতিও পরম দয়ালু। ০ 55১8 ৬৫৯ 2 6128 0650559520154905 (৭) ৩২. হে নবী ! আপনি বলুন, আল্লাহ্. ও রাসূলের অনুগত হও। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রেখো, আল্লাহ কাফিরদের পসন্দ করেন না। ইমাম আবু জা“ফর মুহাম্মদ ইব্ন জারীর তাবারী (র.) বলেন, আয়াতে আল্লাহ্ তা “আলা ইরশাদ করেছেনঃ হে মুহাম্মদ (সা.) ! নাজরানবাসী খৃষ্টানদের প্রতিনিধিদলকে বলুন, তোমরা আল্লাহ্ তা “আলা এবং আল্লাহ্ তা“আনার রাসূল মুহাম্মাদ (সা.)-এর অনুগত হও। কেননা, তোমরা নিশ্চয় জান যে, তিনি আমার ( আল্লাহ্র ) মাখনুকাতের কাছে আমার প্রেরিত রাসূল। তাঁকে আমি সত্য সহকারে প্রেরণ করেছি। তাঁর নাম তোমরা তোমাদের কাছে রক্ষিত ইনজীল কিতাবে পাবে। তারপর যদি তোমরা তোমাদেরকে যেদিকে আহ্বান করছি, তা থেকে মুখ ফিরিয়ে নাও এবং তা অগ্রাহ্য কর, তাহলে জেনে রেখ, আল্লাহ্ তা'আলা তাদেরকে ভালবাসেন না, যারা সত্যকে চিনবার পরও তা অস্বীকার করে কুফরীর আশ্রয় নেয় এবং তাঁ সঠিক ভাবে জানার পরও অস্বীকার করে। আর প্রতিনিদিধলকে বলে দাও যে, তোমরা নবুয়াতকে অস্বীকার করার দরুন কাফিরদের অন্ততৃক্ত হবে তুমি যে সত্যের উপর আছ তা তারা অস্বীকার করছে এবং তোমার নবুওয়াতের সত্যতা প্রকাশ পাবার ও তোমার সম্বন্ধে তাদের সঠিক জ্ঞান অর্জনের পরও তারা কুফরীর আশ্রয় নিচ্ছে। যারা এমত পোষণ করেন ঃ ৬৮৫০. মুহাম্মাদ ইব্ন জা“ফর ইব্ন যুবায়র (র.) ) থেকে বর্ণিত। তিনি এ আয়াতাতশ 4/:51)8 4৮ _এর ব্যাখ্যায় বলেন, হে নাজরানবাসী খৃষ্টানদের প্রতিনিধিদল ! তোমরা আল্লাহ্ তা“আলা ও আল্লাহ্ তা“আলার রাসূল (সা.)-এর অনুগত হও। কেননা, তোমরা তাঁকে চিন এবং তাঁর নাম তোমাদের কিতাব ইনজীল পাচ্ছ। কাজেই যদি তোমরা মুখ ফিরিয়ে নাও এবং তোমাদের কুফরীর উপর অটল থাক, তাহলে জেনে রেখ, আল্লাহ্ তা“আলা কাফিরদের পসন্দ করেন না। ০৫৯৯৮৮৫5015 01 54৯5,01$ (০2 252984৮1201 81 (গা) ৩৩. নিশ্চয় আল্লাহ্ তা"আলা আদমকে, নৃহকে ও ইব্রাহীমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতের মধ্যে মনোনীত করেছেন। ॥1॥11.0111100117.00
— পৃষ্ঠা ৩৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।