সুরা আলে-ইমরান £ ৩১ ৩৩৯ অন্যান্য তাফসীরকারগণ বলেন, এটা আল্লাহ্ তাআলার তরফ থেকে তীর প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রতি একটি নির্দেশ। নাজরানবাসী থৃষ্টানদের একটি প্রতিনিধিদল যখন রাসূলুল্লাহ্ (সা.)-এর দরবারে আগমন করে হযরত ঈস! (আ.) সম্বন্ধে মহান বাণী উচ্চারণ করছিল, তখন তাদেরকে প্রতি-উত্তর দেবার জন্যে রাসূলুল্লাহ্ (সা.) আদিষ্ট হন। যদি তারা হযরত ঈস! (আ.) সম্বন্ধে যা কিছু বলছে তা আল্লাহ্ তা“আলার প্রতি সম্মান প্রদর্শন ও ভালবাসার নিদর্শন হয়ে থাকে তাহলে তাদেরকে আদেশ প্রদান করুন। কাজেই তোমরা হযরত মুহাম্মাদ (সা.)-এর অনুসরণ কর। ধারা এমত পোষণ করেন ঃ ৬৮৪৯, মুহাাদ ইবুন জা'ফর ইব্ন যুবায়র (র.) থেকে বর্ণিত। তিনি এ আয়াতাংশ 1350146 ১১:০৫ ০৯০$ -এর তাফসীর প্রসঙ্গে বলেন, 41,474 914 -এর অর্থ হলো, যদি তোমরা আল্লাহ্ তা'আলাকে ভালবেসে থাক এবং হযরত ঈস! (আ.)- কে আল্লাহ্ তা“আলারমুহববতে ও সম্মানে ভালবেসে থাক, তাহলে (35১141584১4 1১০2 5১558 অর্থাৎ তোমরা আমার অনুসরণ কর, ফলে আল্লাহ্ পাক তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের যাবতীয় গুনাহ্ তিনি ক্ষমা করে দিবেন। আর আল্লাহ্ পাক অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। ইমাম আবূ জা“ফর মুহাম্মাদ ইব্ন জারীর তাবারী (র.) বলেন, উপরোক্ত আয়াতের তাফসীরে উল্লিখিত দু'টি অভিমতের মধ্যে মুহাম্মাদ ইবুন জাফর ইব্ন যুবায়র (র.)-এর অভিমত অধিক গ্রহণযোগ্য। কেননা, এ সূরার অন্য কোন জায়গায় কিংবা এ আয়াতের পূর্বেও এ সূরার কোন জায়গায় নাজরানবাসীদের প্রতিনিধি ব্যতীত অন্য কোন সম্প্রদায়ের উল্লেখ নেই, যারা এরূপ দাবী করেছে যে, তারা আল্লাহ্ তা“আলাকে ভালবাসে এবং আল্লাহ্ তা “আলার প্রতি সম্মান প্রদর্শন করে। যদি এরূপ কোন দলের কথা উল্লেখ থাকত, তাহলে হাসান (র.)-এর দাবী অনুযায়ী এ আয়াত উক্ত দলের কথার উত্তরে পেশ করা হয়েছে বলে বুঝা যেত। তবে এ আয়াত সম্পর্কে হাসান (র.) যা বলেছেন এবং আমি উপরে যা বিস্তারিত বর্ণনা করেছি এ সম্পর্কে আমাদের কাছে কোন সঠিক বর্ণনা নেই। কাজেই, এটা বলা সঙ্গত যে, তিনি যা বলেছেন তার সঠিক বর্ণনা তিনিই ভাল জানেন। তবে এ সূরায় তাঁর বর্ণনার সমর্থনে কোন আকার-ইঙ্গিত পাওয়া যায়নি। হ্যা, এ কথা বলা যেতে পারে যে, হাসান (র.) যে সম্প্রদায়ের কথা নাম উল্লেখ ব্যতীত বর্ণনা করেছেন, তারাও নাজরানবাসী খৃষ্টানদের প্রতিনিধি দল হতে পারে। তাহলে তাঁর বর্ণনাও আমাদের বর্ণনার অনুরূপ হবে। তবে আমাদের এ বক্তব্যেরও কোন সঠিক উৎস নেই এবং আয়াতের মধ্যেও হাসান (র.)-এর অভিমতের পক্ষে কোন নিদর্শন নেই। তাহলে আমাদের পক্ষে শ্রেয় হচ্ছে আয়াতের এ বিশ্লেষণটিকে অথাধিকার দেয়া, যার নিদর্শন আয়াতে পূর্বে ও পরে রয়েছে। এ আয়াতের পূর্বে ও পরে নাজরানবাসী খৃষ্টানদের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং হযরত ঈস৷ (আ.) সহন্বেও এ সূরায় বিস্তারিত বর্ণনা রয়েছে। কাজেই এ আয়াত দ্বারাও তাদের কথা উদ্দেশ্য করা হয়েছে। আমাদের উপরোক্ত বক্তব্যের আলোকে আয়াতের ব্যাখ্যা হবে নিশ্রূপঃ হে মুহাম্মাদ (সা.) ! নাজরানবাসী খৃষ্টানদের প্রতিনিধিদলকে বলুন, যদি তোমরা ধারণা কর যে, তোমরা আল্লাহ্ তা“আলাকে ভালবাস এবং তোমরা হযরত ঈসা (আ.)-এর প্রতি সম্মান প্রদর্শন কর, ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।