সুরা আলে-ইমরান £ ২৯ ৩৩৫ ২৯. বল, তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত কর, আল্লাহ. সে সম্বন্ধে অবগত রয়েছেন এবং আসমান ও যমীনে যা কিছু আছে তাও তিনি জানেন। আল্লাহ, তাআলা সব বিষয়ে সর্বশক্তিমান। ইবন জারীর তাবারী (র.) বলেন, আলোচ্য আয়াতের মাধ্যমে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, হে মুহাম্মাদ ৷ তুমি এ ব্যক্তিদের বলে দাও, যাদেরকে তুমি মুমিনদের ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছ, তোমাদের অন্তরে যা রয়েছে যেমন কাফিরদের সাথে বন্ধুত্ব করা, তা যদি তোমরা গোপন কর কিংবা তোমাদের কাজ বা মুখ দ্বারা তা তোমরা প্রকাশ কর, আল্লাহ্ তা“আলা তা জানবেন, তাঁর কাছে তা গোপন থাকবে না। সুতরাং যেন বলা হচ্ছে, তোমরা তাদের সাথে গোপনে কিংবা প্রকাশ্যে বন্ধুত্ব রাখবে না। যদি রাখ, তাহলে তোমাদেরকে তোমাদের প্রতিপালক থেকে এমন কঠিন আযাব স্পর্শ করবে, যার প্রতিরোধ করার মত তোমাদের কোন ক্ষমতা নেই। কেননা, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য সব কিছু জানেন, কোন কিছুই তাঁর কাছে গোপন নয়। তিনি এসবের যথাযথ হিসাব রাখার ব্যবস্থা করেছেন যেন তিনি তোমাদের মধ্যে সৎকর্মীদেরকে সৎকর্মের প্রতিফল এবং ব্রুটি-বিচ্যুতির আশ্রয় গ্রহণকারীদেরকে তাদের কৃত দু্র্মের প্রতিদান প্রদান করতে পারেন। ৬৮৩৯, সুন্দী (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ্ তা“আলা মানব জাতিকে সংবাদ দিয়েছেন যে, তাদের অন্তরে যা রয়েছে তা যদি তারা গোপন করে কিৎবা প্রকাশ করে সব কিছু সম্বন্ধে আল্লাহ্ তা “আলা অবগত রয়েছেন। তিনি ইরশাদ করেন, *$১১17$,১--১১০1১:১| অর্থাৎ তোমাদের অন্তরে যা কিছু রয়েছে, তা যদি তোমরা গোপন কর কিংবা প্রকাশ কর, তা আল্লাহ্ তা“আলা জানেন। আল্লাহ্ পাকের বাণীর /১৯১%1০১০--41০০125 -এর ব্যাখ্যা £ আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, যখন আল্লাহ্ পাকের কাছে কোন কিছুই গোপন নয়, আসমানে হোক, কিংবা যমীনে হোক অথবা অন্য কোন জায়গায় হোক তাহলে যে সব লোক মুমিন ব্যতীত কাফিরদেরকে বন্ধুরূপে ্রহণ করেছে, তারা জেনে রেখো, তোমাদের কাফিরদের প্রতি বন্ধুত্বের হাত প্রসারিত-করা এবং তাদের প্রতি ঝুঁকে পড়ার মনোভাব আল্লাহ্ তা“আলার নিকট কেমন করে গোপন থাকতে পারে? তিনি আরো বলেন, ৯+555/ -এর মাধ্যমে আল্লাহ্ পাক ইরশাদ করেন, "অথবা তোমরা তাদেরকে অর্থাৎ কাফিরদেরকে কাজে-কর্মে বা মুখের বচনে প্রকাশ্যতাবে সাহায্য কর, তাও আল্লাহ্ তা “আলা জানেন।” আল্লাহ্ পাকের বাণীঃ 44815:১:%-410 -এর ব্যাখ্যা £ আল্লাহ্ পাক ঘোষণা করেন যে, আল্লাহ্ তা'আলা তোমাদেরকে কাফিরদের সাথে বন্ধুত্ব রাখা এবং মুসলমানদের বিরুদ্ধে অন্যকে সাহায্য করার ব্যাপারে শাস্তি প্রদানে শক্তি রাখেন এমনকি যা কিছু করতে তিনি ইচ্ছা করেন, তা সবই তিনি করতে পারেন। আর তিনি যা ইচ্ছা করেন, তাতে তার অক্ষমতা নেই এবং তিনি যা করতে চান তা থেকে তাকে বিরত রাখার মতও কারোর শক্তি-সামর্থ নেই। ॥1॥11.0111100117.001
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।