২২ তাফসীরে তাবারী শরীফ হযরত ইব্ন জুরাইজ (র.) থেকে বর্ণিত, তিনি এ আয়াত 7৫032১05105819-402 695 -এর ব্যাখ্যায় বলেন, সা হে মুমিনগণ! তোমাদের আমি যা দান করেছি, তা থেকে তোমরা ফরয যাকাত ও নফল সাদকা হিসাবে দান-খয়রাত করো। এমন দিন আসার পূর্বে, যেদিন কোন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব কিংবা সুপারিশের অবকাশ থাকবে না। আল্লাহ্ তা'আলা ইরশদ্দ করেছেন, এ পৃথিবীতে তোমাদের সম্পদ থেকে মহান আল্লাহ্র পথে ব্যয় করে, গরীব-মিসকীনকে দান-খয়রাত করে এবং মহান আল্লাহ্র নির্ধারিত ফরয যাকাত আদায় করে মহান আল্লাহ্র কাছে নিজেদের জন্যে সম্পদ সঞ্চয় করো। যতদিন পর্যন্ত এরূপ লাভজনক ক্রয়-বিক্রয়ের সুযোগ থাকে, আল্লাহ্র প্রিয়তম বান্দাদের জন্যে সুরক্ষিত মান-মর্যাদাকে পার্থিব সম্পদ দ্বারা নিজেদের জন্যে খরিদ করে নাও। সম্পদ থেকে এরূপ ব্যয় করতে আমিই তোমাদের নির্দেশ দিয়েছি ও এ কাজের জন্য আমিই তোমাদেরকে আহবান করেছি। এরূপ কাজটি এরূপ দিন আসার পূর্বেই সম্পাদন করে নাও, যেদিন তোমরা এখন পৃথিবীতে আল্লাহ্র নির্দেশ ও আহবানের পরিপ্রেক্ষিতে যা কিছু সম্পদ ব্যয় করার সামর্থ রাখ, সেরূপ সমর্থ হবে না। কেননা, এ দিনটি হবে পুরক্কার ও ছওয়াব কিংবা শাস্তি পাবার দিন। অন্যদিকে সেই দিনটি কোন কিছু অর্জন, কাজ, ইবাদত বা পাপের কাজ সম্পন্ন করার দিন নয়। কাজেই তারা এ দিন সম্পদ ব্যয়ের মাধ্যমে কিংবা আল্লাহ্ তা'আলার ইবাদত করার উদ্দেশ্যে কোন কাজ সম্পাদন করার মাধ্যমে মর্যাদাবান ওলীগণের মর্যাদা লাত করতে সমর্থ হবে না। তারপর আল্লাহ্ তাআলা তাদেরকে পুনরায় স্বরণ করিয়ে দিয়ে বলেন, "এ দিনটিতে সম্পদ ব্যয় করে আল্লাহ্ তা “আলার সন্তুষ্ট অর্জন এবং মর্যাদা লাভের কোন সুযোগ থাকবে না। কেননা, সেদিন কোন সম্পদই কারোর অধিকারে থাকবে না। সেদিন দুনিয়ার ন্যায় কোন প্রকার লাভজনক বন্ধৃত্বও থাকবে না। দুনিয়ায় কেউ বিপদে পড়লে অথবা শক্র দ্বারা আক্রান্ত হলে তখন বন্ধু-বান্ধব এসে তাকে সাহায্য করতে পারত বা বিপদমুক্ত করতে পারত। কিন্তু সেই দিন তার জন্য এরূপ কোন সুযোগই থাকবে না। এ ধরনের সুযোগ থেকে আল্লাহ্ তা“আলা তাদের নিরাশ করে দেবেন। কেননা, কিয়ামতের দিবসে একে অন্যকে আল্লাহ্র আদেশ ও অনুমতি ব্যতীত সাহায্য করতে পারবে না। বরং পারস্পরিক বন্ধুরা একে অন্যের দুশমন হয়ে যাবে। তবে মুস্তাকিগণ আল্লাহ্র অনুমতি সাপেক্ষে একে অন্যের সাহায্য করতে পারবে। যেমন আল্লাহ্ তা“আলা কুরআনুল করীমের অন্যত্র ইরশাদ করেছেন। এরূপে তাদেরকে আরো সংবাদ দিয়েছেন যে, দুনিয়াতে যেরূপ তাদের সম্পদ ব্যয় করে, বন্ধু-বান্ধবদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে একে অন্যের প্রতি দয়া-দাক্ষিণ্য দেখাতে পারত এরূপ সুযোগ আর আজকের দিনে নেই। দুনিয়াতে যেরূপ তাদের সুপারিশকারী ছিল, আজ তাদের জন্যে সেরূপ কোন সুপারিশকারী নেই। দুনিয়াতে তারা একজন অন্যজনকে পড়শী, আত্মীয়তা, বন্ধুত্ব কিংবা অন্য কিছুর খাতিরে সাহায্য-সহায়তা ও সুপারিশ করত, আজ এসব সুযোগ বিনষ্ট হয়ে গেছে। যেমন আল্লাহ্ তা“আলা কুরআনুল করীমের অন্যএ যথা (২৬ ঃ ১০১ ও ১০২) সংবাদ দিয়েছেন, ০১০০০১০০০০০ (অর্থাৎ যখন আল্লাহ্র দুশমনগণ আখিরাতে দোযখবাসী হবে, তখন তারা আফসোস করে বলবে, "পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই এবং কোন সহদয় বন্ধুও নেই।”) ইমাম আবু জা“ফর মুহাম্মদ ইবৃন জারীর তাবারী (র.) বলেন, প্উল্লেখিত আয়াতটি সুপারিশ সম্বন্ধে বর্ণনাকালে সাধারণভাবে নেয়া হয়ে থাকে; কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং এ আয়াতের ভাবার্থ ॥1॥11.0111100117.001
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।