সূরা আলে-ইমরান £ ২৭ ৩২৭ করেন। আবার তিনি এ সমস্ত জীবন্ত মানুষ থেকে শুত্রবিন্দুসমূহ তৈরি করেন। অনুরূপভাবে নিজীঁব বীজ থেকে তিনি চারাগাছ জন্মান। আবার জীবন্ত বৃক্ষ হতে নিজীব বীজ পয়দা করেন! অন্যান্য মুফাস্সিরগণ এ আয়াতের ব্যাখ্যায় বলেন, আয়াতের অর্থ, আল্লাহ্ তা'আলা বীজ হতে খেজুর বৃক্ষ এবং খেজুর বৃক্ষ হতে বীজ, শস্যকণা হতে শীষ এবং শীষ হতে শস্যকণা , মুরগীর পেট হতে ডিম এবং ডিম হতে মুরগী সৃষ্টি করেন। যারা এমত পোষণ করেন £ ৬৮১৩. হযরত ইকরামা (র.) থেকে বর্ণিত। তিনি ১৯1০০৮৯1০৯৫ - -এর ব্যাখ্যায় বলেন, তা হল ডিম। জীবন্ত মুরগী হতে তিনি মৃত ডিমের আবির্ভাব ঘটান। তারপর এর থেকে আবার জীবন্ত মুরগীর আবির্তাব ঘটান। ৬৮১৪. হযরত ইকরামা (র.। থেকে বর্ণিত। তিনি ০১৯ ৮১১১ ০:৯|| ১ ০৯া। ০১৪ 1০৭ _এর ব্যাখ্যায় বলেন, আলো আয়াতের অর্থ হলো, বীজ হতে খেজুর বৃক্ষ এবং খেজুর বৃক্ষ হতে বীজ শীষ হতে শীষকণা এবং শস্যকণা হতে তিনি বীজ তৈরি করেন। অন্যান্য তাফসীরকারগণ বলেন, আলোচ্য আয়াতের অর্থ হলো, তিনি কাফির হতে মু'মিন এবং মুমিন হতে কাফিরের আবির্ভাব ঘটান। ধারা এমত পোষণ করেন £ ৬৮১৫, হযরত হাসান (র.) ) থেকে বর্ণিত। তিনি আল্লাহ্ তা“আলার বাণী ৫ ০৯1৯10৯8 ০1১০3০10555 -এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্ তা'আলা কাফির হতে মুমিন এবং মুমিন হতে কাফিরের আবির্ভাব ঘটান। অথচ মুমিনের অন্তর জীবন্ত আর কাফিরের অন্তর মৃত। ৬৮১৬. হ্যরত হাসান (র.) থেকে অন্য এক সৃত্রে বণিত। তিনি আল্লাহ্ পাকের বাণী 8০৯০১ ০১। ১০০০০৯১০1০০ -এর ব্যাখ্যয় বলেন, আল্লাহ্ তা“আলা কাফির থেকে মু'মিন এবং মু”মিন থেকে কাফিরের আবির্ভাব ঘটান। --,৬৮১৯-হ্যরত হাসান (র.) -থেকে অপর এক সূত্রে বর্ণিত। তিনি ০৮১১০১০০০৯।০৯১৪ ১৯। ০০০২০। -এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্ তা'আলা কাফির হতে মু'মিন এবং মুমিন হতে কাফিরের আবির্ভাব ঘটান। ৬৮২০. হযরত সালমান (রা.) অথবা ইব্ন মাসউদ (রা.) থেকে বর্ণিত। বর্ণনাকারী বলেন, আমার প্রবল ধারণা, তিনি হলেন হযরত সালমান (রা.)। তিনি বলেন, আল্লাহ্ তা “আলা মাটির খামীরা থেকে ৪০ রাত-দিনে আদম (আ.)-কে তৈরি করেছেন। এরপর পবিত্র হাত দ্বারা এর দিকে ইশারা করলে পবিত্রাত্মা সকল তাঁর ডান হাতে এবং কলুষ আত্মাগুলো তার বা' হাতে বেরিয়ে এলো। এরপর তিনি এগুলোকে মিশ্রিত করে এর থেকে আদম (আ.)-কে তৈরি করেন। একারণেই বলা যায় যে, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন। এবং মৃতকে জীবিত থেকে বের করেন। অর্থাৎ কাফির থেকে মু'মিন এবং মুমিন থেকে কাফিরকে বের করেন। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৩৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।