Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আলে-ইমরান ঃ ২৪ ৩১৯ (আ.) ও তাঁর দীন সম্পর্কে আর এমনও হতে পারে, তাদের এ বিবাদ ছিল, ইসলামকে মেনে নেয়া সম্পর্কে । এও হতে পারে তাদের এ বিবাদ ছিল দন্ডবিধান সম্পর্কে। কেননা, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে এসব বিষয়েই তাদের বিবাদ ছিল। তারপর তাদেরকে তাওরাতের বিধান মেনে নেয়ার জন্য আহবান করা হলে তারা এ আহ্বানে সাড়া দিতে অস্বীকার করে। ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, অবাধ্যকে এবং কোন্‌ বিষয়ে তারা অবাধ্যতা প্রকাশ করেছে, এ ব্যাপারে আয়াতে সুস্পষ্ট কোন বিবরণ নেই। তাই বলা যায়, তারা অমুক লোক, অমুক নয়। এ কারণে এ বিষয়টি জানার আমাদের কোন প্রয়োজন নেই। কেননা, আয়াতের অর্থ যে বিষয়ের দিকে তাদেরকে আহবান করা হয়েছে, সে বিষয়ের প্রতি সাড়া দেয়া তাদের জন্য অপরিহার্য ছিল। কিন্তু তারা সে ডাকে সাড়া দেয়নি। তাই আল্লাহ্‌ তা“আলা তাদের কিতাবে বর্ণিত যেসব বিষয়ের উপর আমল করার ব্যাপারে তাদের থেকে অঙ্গীকার নিয়েছেন এগুলোর প্রতি তাদের অস্বীকৃতির কথা বর্ণনা করে এ কথাই ঘোষণা করেছেন যে, হযরত মৃসা (আ.)-এর সময়কালের লোকেরা মুসা (আ.) ও তাঁর প্রতি অবতীর্ণ বিধানকে যেমনিভাবে উপেক্ষা করেছে, অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সমসাময়িক লোকেরাও যেন হযরত মুহাম্মাদ (সা.) ও তাঁর প্রতি অবতীর্ণ সত্যের দাওয়াতকে উপেক্ষা করে পিছনে ফেলে না দেয়। অথচ হযরত মুসা (আ.)-এর সমসাময়িক লোকেরা এ কিতাব পাঠ করত। দে 15ঠপ৯৮দল 25 মহান আল্লাহ্র বাণী £ 2০045 $5০2% -এর মানে, যে কিতাবের বিধান অনুসরণ করার জন্য তাদেরকে আহবান করা হতো, এর সত্যতা সম্পর্কে জানা সত্তেও তারা তা উপেক্ষা করত। কিতাব বলে তাওরাতকে বুঝান হয়েছে। এ কথা বলার কারণ হলো, তারা কুরআন মজীদকে অস্বীকার করত এবং তাদের ধারণা অনুসারে তারা তাওরাতের প্রতি স্থীকৃতি প্রদান করত। তাই তারা যাকে স্বীকৃতি দিত, তা আবার অস্বীকার করা তাদের স্বতিরোধিতারই নামান্তর এবং এ ভূমিকাই তাদের নিজেদের বিপক্ষে প্রমাণ হতে পারে। যে কুরআন মজীদকে তাওরাতের মাধ্যমে স্বীকার করা হয়েছে, তা পরবর্তীতে মিথ্যা জ্ঞান করা, তাদের বিরুদ্ধে জোরদার প্রমাণ। তাদের অভিযোগ চরমভাবে উপেক্ষিত হয়েছে। (৫14958১ 3১৮5০১৪৩৪ খ্রিঃ 616 ৬15৬ ০৪5১ (5) ৮ 2ছে 2 0 95৮8215 ২৪. তা একারণে যে, তারা বলে থাকে, নির্ধারিত কয়েকটি দিন ব্যতীত আমাদেরকে অগ্নি স্পর্শ করবে না। বস্তুত ধময়ি ব্যাপারে তাদেরকে এসব মনগড়া কথা প্রবঞ্চিত করেছে। অর্থাৎ রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে বিতর্কিত বিষয়ে সঠিক মীমাংসা করার জন্য যাদেরকে আল্লাহ্‌র ৮৮ তা তারা তাওরাতের সঠিক বিধানের প্রতি সাড়া দিতে অস্বীকৃতি প্রকাশ করে, তাদের এহেন আচরণের মূল কারণ হলোঃ তারা বলে, দিনকতক ব্যতীত আমাদেরকে অগ্নি স্পর্শ করবে না। তা হলো ৪০দিন। যে দিনগুলোতে তারা গো-বাছুর পূজা করেছিল। তারা নিজেদের দীন সব্বন্ধে মিথ্যা উদ্ভাবন করার কারণে তারা প্রবঞ্চিত হয়ে বলে তারপর আমাদের প্রতিপালক আমাদেরকে জাহান্নাম থেকে নিফুতি দান করবেন। দীনের ব্যাপারে তাদের মিথ্যা উদ্ভাবন হলো তাদের ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।