সূরা আলে-ইমরান ঃ ১৭ ৩০৫ রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থীর বর্ণনা ১০০ :৯১৫.০16 এবং রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থী) -এর ব্যাখ্যা ঃ কারা উপরোক্ত গুণে গুণান্িত এ সম্পর্কে তাফসীরকারগণের মধ্যে একাধিক মত রয়েছে। কোন কোন তাফসীরকার বলেন, তারা হলো, রাতের শেষ প্রহরে সালাত আদায়কারী ব্যক্তি। ধারা এমত পোষণ করেন £ ৬৭৫৩- কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি ১১০৪১১২০০৭৪ -এর ব্যাখ্যায় বলেন,তারা হলো রাতের শেষ প্রহরে সালাত আদায়কারী। ৬৭৫৪. কাতাদা (র.) থেকে অন্য সৃত্রে বর্ণিত। তিনি ১৯১ ১১৯৭৫-.16 _এর ব্যাখ্যায় বলেন, তারা হলো এঁসমস্ত লোক, যারা রাতের শেষ প্রহরে সালাত আদায় করে। অন্যান্য তাফসীরকারের মতে তারা হলো, ক্ষমা প্রার্থনাকারী। ধারা এমত পোষণ করেন ঃ ৬৭৫৫. হাতিব (র.) তাঁর পিতা থেকে বর্ণনা করেন, একদিন শেষ রাতে মসজিদের কোণে কোন এক ব্যক্তিকে বলতে শুনলাম যে, হে আমার প্রতিপালক ! তুমি যা নির্দেশ দিয়েছ, তা অকাতরে পালন করেছি। এ তো রাতের শেষ প্রহর। সুতরাং আমাকে ক্ষমা কর। তারপর তাকিয়ে দেবি যে, তিনি ইব্ন মাসউদ (রা.)| ৬৭৫৬. নাফি (র.) থেকে বর্ণিত। তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, ইব্ন উমর (রা.) রাত জেগে সালাত আদায় করতেন। তারপর নাফি' (র.)-কে জিজ্ঞেস করতেন, হে নাফি! আমরা রাতের শেষ প্রহরে পৌছেছি কি? যদি নাফি নেতিবাচক জবাব দিতেন, তবে তিনি পুনরায় সালাতে মশগুল হয়ে যেতেন। আর যদি ইতিবাচক জবাব দিতেন, তবে তিনি বসে দু'আ ও ইন্তিগফারে লিপ্ত হতেন। আর এমনিভাবেই তার সকাল হতো। ৬৭৫৭. আনাস ইব্ন মালিক (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) আমাদেরকে রাতের শেষ প্রহরে সত্তরবার ইপ্তিগফার করতে নির্দেশ দিয়েছেন। ৬৭৫৮, জা“ফর ইব্ন মুহাম্মাদ ( (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে রাতের শেষাংশে সত্তরবার ইস্তিগফার করবে, তার নাম ১০০০১১১০০। -রাতের শেষ প্রহরে প্রার্থনাকারীদের তালিকায় লিপিবদ্ধ করা হবে। অন্যান্য তাফসীরকারের মতে ১-.১০১:১৪১:--০/ হচ্ছে এ সমস্ত লোক, যারা ফজরের জামাআতে হাযির হয়। খারা এমত পোষণ করেন £ ৬৭৫৯. ইয়াকুব ইবৃন আবদুর রহমান (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি যায়দ ইব্ন আসলামকে জিজ্ঞেস করলাম, রাতের শেষ প্রহরে প্রার্থনাকারী কারা? উত্তরে তিনি বললেন, যারা ফজরের জামাআতে হাযির হয়। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ৩১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।