সূরা আলে-ইমরান £ ১৩ ২৯১ বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুশরিকদের সংখ্যা এতিহাসিকগণের মতে য! বর্ণিত, এ বর্ণনা তার বিপরীত। কারণ দুই কারণে এতিহাসিকগণ তাদের সংখ্যা নিয়ে একাধিক মত প্রকাশ করেছেন। কেউ বলেন এক হাযার আর কেউ বলেন, তাদের সংখ্যা নয়শত হতে এক হাযারের মত ছিল। যারা এক হাযারের কথ৷ বলেন, তারা প্রমাণ স্বরূপ নিশ্রোক্ত বর্ণনা পেশ করেন ঃ ৬৬৮৩. হযরত আলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা.) বদর প্রান্তরের দিকে চললেন। ফলে মুশরিকদেরকে অতিক্রম করে আমরা বদর প্রান্তরে পৌঁছে গেলাম, তথায় আমরা দুই ব্যক্তিকে পেলাম। একজন কুরায়শী আর অপরজন হলো, উকবা ইব্ন আবূ মুঈতের আযাদ করা গোলাম। আমাদেরকে দেখে একজন পালিয়ে গেল। তবে উকবার আযাদকৃত গোলামকে আমরা ধরে ফেললাম। তারপর আমরা তাকে জিজ্ঞেস করলাম, কুরায়শদের সংখ্যা কত? সে বলল, আল্লাহ্র কসম! তারা অনেক। তারা খুব শক্তিশালী। সে এ কথা বলার সময় মুসলমানগণ তাকে প্রহার করল। অবশেষে তাঁরা তাকে রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট নিয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, "তাদের সংখ্যা কত?” সে বলল, অনেক এবং তারা খুব শক্তিশালী। তারপর রাসূলুল্লাহ্ (সা.) তার থেকে তাদের সঠিক সংখ্যা জানার জন্য খুবই চেষ্টা করেছেন কিন্তু সে তা' প্রকাশ করতে অস্বীকার করেছে। তারপর রাসূলুল্লাহ্ (সা.) তাকে জিজ্ঞেস করলেন, তারা দৈনিক কতটা উট যবাহ করে? সে বলল, প্রত্যহ দশটি। এ কথা শুনে রাসূলুল্লাহ্ (সা.) বললেন, তা হলে তাদের সংখ্যা হবে এক হাযার। ৬৬৮৪. আবদুল্লাহ্ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের দিন আমরা তাদের অর্থাৎ মুশরিকদের এক ব্যক্তিকে বন্দী করে তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের সংখ্যা কত? সে বলল, এক হাযার। যারা বলেন, তাদের সংখ্যা ছিল নয়শত থেকে এক হাযারের মত, তারা নিম্নের বর্ণনাসমূহ প্রমাণ স্বরূপ পেশ করেন £ ৬৬৮৫. উরওয়। ইব্ন যুবায়র (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ্ (সা.) টি 04585 ৮7857 -কুরায়শের- কয়েকজন পানি সরবরাহকারীকে পেলেন। তাদের মধ্যে ছিল হাজ্জাজ গোত্রের গোলাম আসলাম, এবং বনী আসের গোলাম আবু ইয়াসার। তারা তাদেরকে রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট নিয়ে এলেন। রাসূলুল্লাহ্ (সা.) তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের সৈন্য সংখ্যা কত? সে বলল, অনেক। পুনরায় তিনি বললেন, তাদের সংখ্যা কত? তারা বলল, আমরা জানি না। তিনি বললেন, দৈনিক তোমরা কতটি উট যবাহ কর? তারা ৰলল, কোন দিন নয়টি আবার কোন দিন দশটি। তখন হযরত রাসূলুল্লাহ্ (সা.) বললেন, তাহলে এদের সংখ্যা হবে নয় শত থেকে এক হাজার। ৬৬৮৬. কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি মহান আল্লাহ্র বাণী $ 01103 ০০০814584 20978438824 45041434885 -এর ব্যাখ্যায় বলেন, বদর যুদ্ধের রি মুশরিকদের সংখ্যা এক হাযার বা এর কাছাকাছি ছিল। আর রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীদের সংখ্যা তিনশত তের। ॥1॥11.011100117.001
— পৃষ্ঠা ৩০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।