২৫৮ তাফসীরে তাবারী শরীফ চান? কাতাদা (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, ০১0১১/-এর অর্থ হলো, তিনিই মুহাম্মাদ ২11৮1 এর দ্বারা হক ও বাতিলের মাঝে পার্থক্য বিধান করেছেন, দি এবং এতে তিনি শরীআতের বিধান ও শরীআতের সীমারেখা বর্ণনা করেছেন। এতে তিনি লোকদেরকে তার আনুগত্য করার নির্দেশ দিয়েছেন এবং নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি তাঁর নাফরমানী হতে। ৬৫৬৩. রবী" (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, উপরোক্ত আয়াতে ১1১%। বলে কুরআনকে বুঝান হয়েছে। কারণ এর দ্বারাই তিনি হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করেছেন। ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন, আয়াতাংশের ব্যাখ্যার ব্যাপারে কাতাদা এবং রবী“(র.)-এর ৮৮৬৬ যুক্তিযুক্ত। আর ১৪11 -এর ব্যাখ্যায় তিনিই অকাট্য ও বলিষ্ট প্রমাণাদির মাধ্যমে ঈসা (আ.) ও অন্যান্য ব্যাপারে রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে বিতভডাকারী খৃষ্টান ও কাফির এবং মুহাম্মাদ (সা. -এর মাঝে পার্থক্য করে দিয়েছেন এ কথা বলাই অধিক শ্রেয়। কেননা, তাওরাত ও ইন্জীল নাধিল করা সম্পর্কে সংবাদ দানের পূর্বে কুরআন নাধিল করা সম্পর্কে সংবাদ দানের বিষয়টি পূর্বেই আল্লাহ্ পাক 4:310০16--456414455 -এর মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আর এ আয়াতে কিতাব বলে কুরআনকেই বুঝান হয়েছে। সুতরাং এ কথাটি পুনরায় উল্লেখ করার কৌন প্রয়োজন নেই। কেননা, এতে কোন ফায়দা নেই এবং এতে নতুন কোন সংবাদও 'নেই। আল্লাহ্র ইরশাদঃ 7005555 40655 561 414 (৪ 02৫০ | ( যারা আল্লাহ্র নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ্ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। ) অর্থাৎ যারা আল্লাহ্র নিদর্শন, তাঁর একত্ববাদ ও উলুহিয়্যাতের প্রমাণসমূহ এবং হযরত ঈসা (আ.)-কে আল্লাহ্র বান্দা হওয়ার বিষয়টিকে অস্বীকার করে, সর্বোপরি যারা হযরত ঈসা (আ.)-কে ইলাহ্ ও রব বলে দাবী করে এবং আল্লাহ্র জন্য সন্তান নির্ধারণ করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর যারা কাফির, তারাই আল্লাহ্র আয়াতকে অস্বীকার করে। আয়াতের অর্থ, আল্লাহ্র নিদর্শন ও তাঁর দলীল প্রমাণাদি ইত্যাদি। এ আয়াতের দ্বারা বুঝা যাচ্ছে যে, ০8১%11380 - -এর,মানে হচ্ছে, কুরআন হকের পক্ষে বাতিলের বিপক্ষে পার্থক্যকারী প্রামাণ্য গ্রন্থ । কেননা 0$১1 050 -এর পরপরই ৬৪৫ ১2৬ 0। ৬০১০০৫1০) আয়াতখানি উল্লেখ করা হয়েছে। এ হিসাবে আয়াতাংশের ব্যাখ্যা দাঁড়ায়ঃ যারা এ পার্থক্য বিধানকারী গ্রন্থকে অস্বীকার করে, যে গ্রন্থকে আল্লাহ্ তা'আলা হক ও বাতিলের মাঝে পার্থক্য নিরূপণকারী হিসাবে নাধিল করেছেন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রয়েছে আল্লাহ্র পক্ষ হতে কড়া সতর্কবাণী এ সমস্ত লোকদের জন্য, যারা হক প্রকাশিত হবার পরও তা চরমভাবে প্রত্যাখ্যান করেছে এবং যারা হকের দলীল প্রত্যক্ষ করা সত্যেও সঠিক ও সরল পথের বিরুদ্ধাচরণ করে। তারপর আল্লাহ্ তা'আলা এ আয়াতে লোকদেরকে এ মর্মে সংবাদ দিয়েছেন যে, তিনি তাঁর রাজত্বে মহাপরাক্রমশালী। তিনি তাদের কাউকে শাস্তি দিতে ইচ্ছা করলে কেউ তাকে বাঁধা দিতে পারবে না এবং কেউ কোন প্রকার অন্তরায়ও সৃষ্টি করতে পারবে না। পারবে না তাঁর সাথে শত্রুতা পোষণ করে টিকে ॥1॥11.011100117.001
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।