Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

' সুরাআলে-ইমরান £ ২ ২৫১ ইব্‌ন ইসহাক (র.) বলেন, মুহাম্মাদ খুন জাফর ইব্‌ন যুবায়র (র.) বলেছেন, তারা রাসূলুল্লাহ্‌ (সা.)-এর দরবারে মদীনায় আগমন করে। তখন তিনি আসরের সালাত আদায় করছিলেন। তাই তারা রাসূলুল্লাহর নিকট মসজিদে প্রবেশ করে। তখন তাদের গায়ে ছিল জীকজমকপূর্ণ পোশাক, জুববা এবং চাদর। তারা ছিল বনী হারিছ ইব্‌ন কা“বের সুন্দর সুপূরুষ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাহাবীদের থেকে খাঁর তাদেরকে দেখেছেন, তাঁদের কেউ কেউ বলেছেন, তাদের আগমনের পর তাদের সমতুল্য কোন প্রতিনিধি দল আমরা আর দেখান। তখন তাদের সালাতের সময়ও নিকটবর্তী হয়েছিল। তাই তারা রাসূলুল্লাহ্‌ (সা.)-এর মসজিদেই নামাযে দাঁড়িয়ে গেল। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ্‌ (সা.) বললেন, তাদেরকে ছেড়ে দাও। অতএব, তারা পূর্বদিকে ফিরে সালাত আদায় করল। এরপর বর্ণনাকারী বলেন, তাদের যে চৌদ্দ জনের উপর সমস্ত কাজের দায়িত্ব ন্যস্ত ছিল, তাদের নাম হচ্ছে আল আকিব "আবদুল মসীহ, আস্-সায়্যিদ আল্‌-আয়হাম, আবু বকর ইবৃন ওয়ায়িলের ভাই আবু হারিছা ইব্‌ন আলকামা, আও, হারিছ, যায়দ, কায়স, ইয়াধীদ নুবায়হ, খুওয়ায়লিদ, আমর খালিদ আবদুল্লাহ্‌ ও ইউহান্নাস। তীঁরা সকলেই এঁ ষাটজন অশ্বারোহী প্রতিনিধি দলের অন্ততূক্ত ছিলেন। তাদের থেকে আবূ হারিছা ইব্‌ন আলকামা, আকিব আবদুল মসীহ এবং আস্-সায়্যিদ আয়হাম মোট এ তিন ব্যক্তিই কেবল রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে আলোচনা করেন। তারা খৃষ্টধর্মে তথা বাদশাহর দীনে অটল ছিল। অবশ্য তাদের দায়িত্ব ছিল ভিন্ন ভিন্ন। তারা বলত, হযরত ঈসা (আ.) স্বয়ং আল্লাহ। আবার বলত, তিনি আল্লাহ্‌র পুত্র। আবার কখনো বলত তিনি তিনের তৃতীয়। খৃষ্টান সম্প্রদায়ের কথা অনুরূপই। হযরত ঈসা (আ.) যে স্বয়ং আল্লাহ্‌, এ দাবীর যৌক্তিকতা পেশ করে তারা বলত, তিনি মৃতকে জীবন দান করেন, শ্বেত কুষ্ঠ, জন্মান্তা এবং অন্যান্য রোগ নিরাময় করেন এবং অদৃশ্যের খবর দেন। তিনি মাটির দ্বারা পাখির আকৃতি তৈরী করে এতে ফুঁক দেন আর অমনি তা পাখি হয়ে উড়ে যায়। অথচ এসব তিনি করতেন আল্লাহ্‌র নির্দেশে। আল্লাহ্‌ তাঁকে বিশ্ব মানবের সম্মুখে একটি নিদর্শন রূপে দীঁড় করানোর জন্যই এরূপ করিয়েছেন। তারা তাঁকে আল্লাহ্‌র পুত্র বলে দাবী করল এবং যৌক্তিকতা এভাবে পেশ করল যে, তাঁর কোন পিতা নেই। তদুপরি তিনি মাতৃক্রোড়ে থেকেই থা বলতে পারতেন। অথচ ইতিপূর্বে কোন মানব সন্তানই এরূপ করেনি। তিনি যে তিনের তৃতীয় ছিলেন- এ দাবীর যৌক্তিকতা পেশ করে তারা বলল, আল্লাহ্‌ তা'আলা 14*৪-৮১১।-৪/৯ এবং ২৯৪ ইত্যাদি বহুবচনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ্‌ যদি এক ও লা-শরীক হতেন তবে নিশ্য়ই তিনি ০৪-০১-০৪৯১ ও ০৬০০৪ অর্থাৎ একবচন প্রকাশক শব্দ ব্যবহার করতেন। তাই তারা তিনজন। তিনি, ঈসা (আ.) ও তাঁর মাতা মারইয়াম (আ.)| আল্লাহ্‌ তা'আলা এ জালিমদের দাবী হতে পবিত্র এবং এ আলোকেই কুরআন নাযিল হলো। এতে আল্লাহ্‌ রাববুল আলামীন তাঁর নবীকে লক্ষ্য করে তাদের কথাগুলো উল্লেখ করেছেন। তারপর পা্রীদ্ধয় রাসূলুল্লাহ্‌ (সা.)-এর সাথে কথা শেষ করার পর তিনি তাদেরকে বললেন, তোমরা ইসলাম গ্রহণ কর। তারা উভয়ই বলল, আমরা ইসলাম গ্রহণ করেছি। তিনি বললেন, তোমর৷ ইসলাম গ্রহণ করনি। অতএব, ইসলাম গ্রহণ কর। তারা বলল, হ্যা, আমরা আপনার পূর্বেই ইসলাম হণ করেছি। নবী (সা.) বললেন, তোমরা মিথ্যা কথা বলছ। তোমাদের দাবী ঃ আল্লাহর সন্তান আছে, তোমাদের ত্রিশূল পূজা এবং শুকরের গোশত ভোজন করা ইত্যাদি তোমাদেরকে ইসলাম গ্রহণ থেকে বিরত রাখছে। তখন তারা ॥1॥11.011100117.001

— পৃষ্ঠা ২৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।