২৫০ তাফসীরে তাবারী শরীফ ইমাম আবু জাফর তাবারী (র.) বলেন যে, তাফসীরকারগণ বর্ণনা করেছেন, এই সুরার প্রারস্তে আল্লাহ্ পাক ঘোষণা করেছেন যে, তিনি ব্যতীত আর কারো মা“বৃদ হওয়ার অধিকার নেই। শুরুতে আল্লাহ্ পাক নিজের গুণাবলী বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট আগত নাজরানের ৃষ্টান সম্প্রদায়ের কাছে তার একত্ববাদের প্রমাণ উল্লেখ করেছেন। তারা এসে ঈসা (আ.) সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে বিতর্ক আরম্ত করে এবং আল্লাহ্ পাকের শানে উদ্ভট মন্তব্য করতে থাকে! এ প্রসঙ্গেই আল্লাহ্ তা'আলা এ সুরার প্রথম হতে প্রায় আশিটি আয়াত অবতীর্ণ করেন। এসব আয়াতে তাদের বিরুদ্ধে এবং যারাই রাসূলুল্লাহ্ (সা.)-এর সাথে তাদের ন্যায় কথা বলবে, সকলের বিরুদ্ধে প্রমাণাদি পেশ করেছেন। তারপর তারা এ সমস্ত প্রমাণাদি উপক্ষো করে নিজেদের গোমরাহী এবং কুফরীর উপর অবিচল থাকে। এরপর তিনি তাদেরকে মুবাহালার জন্য আহ্বান জানান। তারা তা অস্বীকার করে এবং তাদের থেকে জিযিয়া কর গ্রহণের ব্যাপারে রাসূলুল্লাহর নিকট অনুয়োধ জানায়। রাসূলুল্লাহ্ (সা.) জিযিয়া গ্রহণের বিষয়টি কবুল করলেন। অবশেষে তারা নিজ দেশে ফিরে গেল। ইমাম আবু জা“ফর তাবারী (র.) বলেন, আয়াতগুলো যদিও তাদের সম্পর্কে নাধিল হয়েছে, কিন্তু এর অর্থ অত্যন্ত ব্যাপক। কেননা, আল্লাহ্কে অস্বীকার করা এবং আল্লাহ্ ছাড়া অন্য কাউকে রব ও ইলাহ্ বানানোর ব্যাপারে যাদের মধ্যে এ প্রবণতা পাওয়া যাবে তারাও তাদের অনুরূপ হবে। আল্লাহ্ পাকের বর্ণিত এ প্রমাণাদির মধ্যে তারাও শামিল হবে। আর কুরআনের যে সমস্ত আয়াত খৃষ্টান ও রাসূলুল্লাহ্ (সা.)-এর মাঝে পার্থক্য করে তাদের ক্ষেত্রে তা অনুরূপভাবে প্রযোজা হবে। তা তাদের বরখেলাফ দলীল হিসাবেও গৃহীত হবে। নাজরানের খৃষ্টান সম্প্রদায়ের সম্পর্কে এ আয়াত নাযিল হয়েছে বলে যারা অভিমত ব্যক্ত করেছেন তাঁরা হলেন £ ৬৫৪৩. মুহাম্মাদ ইবৃন জা'ফর (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, নাজরানের খৃষ্টানদের মধ্য হতে ৬০ জন অশ্বারোহী রাসূলুল্লাহ্ (সা.)-এর নিকট হাযির হলো। এ দলে ১৪ জন বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ছিলো। তাদের মধ্যে তিনজন ছিল যে কোন ব্যাপারে সিদ্ধান্ত দেয়ার মালিক। এ তিনজনের একজনকে বলা হতো আকিব (০৪41) | তিনি ছিলেন কওমের আমীর, বৃদ্ধিদাতা এবং তাদের উপদেষ্টা। তারা তার পরামর্শ ব্যতীত এক কদমও নড়াচড়া করত না। তার নাম ছিল 'আবদুল মসীহ'। দ্বিতীয় জনকে বলা হতো আস-সায়্যিদ। তিনি ছিলেন তাদের মাঝে সর্বাধিক বিজ্ঞ ব্যক্তি। তিনি ভ্রমণ ও বাসস্থানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তাঁর নাম হলো, আয়হাম। আর তৃতীয়জন হলেন আবু হারিছ ইবৃন আলকামা। তিনি মূলত আরবের বনু'রক্র ইবৃন ওয়ায়ল-এর লোক। তবে তিনি ছিলেন তাঁদের বিশপ ও শিক্ষক এবং তাদের ইমাম ও তাদের মধ্যে সর্বাধিক বড় আলিম ব্যক্তি। বন্তুত আবূ হারিছা তাদের মাঝে বেশ সম্মানিত ব্যক্তি ছিলেন এবং খৃষ্টান ধর্মীয় পুস্তকাদি শিক্ষা দিবার ফলে ধর্মীয় জ্ঞান ব্যাপক ও বিস্তৃত হয়। ফলে, রোম সম্রাট ও সেখানকার রাজ-রাজাড়গণ তার প্রতি খুব শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার পরিচর্যা করেন এবং তাঁকে মর্যাদাপূর্ণ আসনে আসীন করেন। এমনকি তারা তার জন্য বহু গীর্যা নির্মাণ করেন এবং তার ইল্ম ও উদ্ভাবন শক্তির কারণে বিভিন্নভাবে তার প্রতি সম্মান প্রদর্শন করা হয়। ॥1॥11.011100117.00
— পৃষ্ঠা ২৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।