সূরা বাকারা ৪ ২৫১ ১৩ যুদ্ধক্ষেত্রে জালৃতের দস্তোক্তি প্রসংগে ইবৃন যায়দ (র.) বলেন, হাতে তীর-ধনুক নিয়ে মিশ্র রঙের এক অনারব ঘোড়ায় সওয়ার হয়ে জালুত বেরিয়ে এল যুদ্ধাক্ষেত্রে। চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সে বলল, “কে এগিয়ে আসবে আমার সাথে যুদ্ধ করতে? তোমাদের সেনাপতিকে পাঠিয়ে দাও।” ভয় পেয়ে গেলেন তালুত। তাঁর সৈনিকদেরকে ডেকে বললেন, আমার পক্ষে জালৃতকে শায়ে্তা করার কে আছে? 'আমি, আমি, দাউদ (আ.) উত্তর দিলেন! "তবে এগিয়ে এসো” তালুত বললেন। আপন বর্ম খুলে তিনি দাউদ (আ.)-কে পরিয়ে দিলেন। আল্লাহ্ তা “আলা আপন শক্তি ফুঁকে দিলেন দাউদ (আ.)-এর মধ্যে। জালুত একটি তীর ছুঁড়ুল হযরত দাউদ (আ.)-এর প্রতি। হযরত দাউদ (আ.)-এর বর্মে এসে লাগল তীরটি। তাঁর সামান্য ক্ষতিও হয়নি তাতে। তীরটি হাতে নিয়ে ভেঙ্গে ফেললেন তিনি। তিনি বললেন, এবার আমার আক্রমণ গ্রহণ কর। দাউদ (আ.) তাঁর পাথর তিনটিকে ইবরাহীম, ইসহাক ও ইয়াকৃব নামে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ্ তা “আলার দরবারে প্রার্থনা করে পাথরগুলোকে একটি পাথরে পরিণত করে দিতে বললেন। আল্লাহ্ তা'আলা সেগুলোকে একত্রিত করলেন। সেগুলো একটি পাথরে পরিণত হলো। পাথর নিক্ষেপণ-যন্ত্রে তিনি পাথরটি বসিয়ে তা ঘুরাতে লাগলেন নিক্ষেপ করার জন্যে। জালৃত বলল, এ কি! নেকড়ে ও পশু শিকারের ন্যায় তুমি কি আমার দিকে পাথর নিক্ষেপ করবে? আমার সাথে যুদ্ধ করতে হলে তীর-ধনুক নিয়ে প্রস্তুত হও। «এটিই আমি তোমার দিকে ছুঁড়ব এবং এটি দিয়েই আমি তোমাকে হত্যা করব” দাউদ (আ.) বললেন। আপন উক্তি পুনরাবৃত্তি করল জালৃত। হ্যা, হ্ঠা তৃমি আমার নিকট নেকড়ের চেয়েও অধম-হীন _তুচ্ছ” বললেন দাউদ (আ.)! তিনি তাঁর যন্ত্র ঘুরাতে লাগলেন। তাতে ছিল মহান আল্লাহ্র দেওয়া শক্তি ও ক্ষমতা। আল্লাহ্ তা'আলার নির্দেশের ভিত্তিতে তিনি তা নিক্ষেপ করলেন। এক খন্ড মেঘ এসে পাথরটি দ্বারা আঘাত করল জালৃতের দু-চক্ষুর মাঝে। দু্চক্ষুর মাঝ দিয়ে প্রবেশ করে ঘাড়ের পেছন দিকে বেরিয়ে তার পশ্চাতে অবস্থানরত অনেক সৈন্যকে হত্যা করল। এভাবে আল্লাহ্ তা'আলা তাদেরকে পরাজিত করলেন, করলেন পর্যুদস্ত। . ৫৭৪৭. ইব্ন জুরাইজ (র.) হতে বর্ণিত, তিনি বলেন ,১/৫৫45:4141 (আল্লাহ্ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন) আয়াতে উল্লিখিত নদীটি তারা যখন অতিক্রম করে, অপরদিকে জালুত আবিভভত হয়ে যখন তালুতকে যুদ্ধে অংশ গ্রহণের চ্যালেঞ্জ দেয়, তখন যুদ্ধে অংশগ্রহণ তালৃতের জন্যে দু্কর-হয়ে-পড়ল। তাঁর লোকজনের মধ্যে তিনি ঘোষণা দিলেন, যে ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, তীর রাজ্যের অধাঁংশ এবং তাঁর মালিকানাধীন সবকিছুর অধাঁংশ তিনি তাকে দিয়ে দিবেন। আল্লাহ্ তা'আলা দাউদ (আ.)-কে প্রেরণ করলেন। তিনি তখন পাহাড়ে বকরী চরাতেন। সৌন্দর্যে, আকৃতিতে এবং দৈহিক কাঠামোতে তাঁর চেয়ে উৎকৃষ্ট এবং তালুতের নিকট অধিক পরিচিত তাঁর অপর নয় ভাই তাঁকে বকরীর দায়িত্বে রেখে নিজেরা যুদ্ধে গিয়েছিল। আল্লাহ্ তা'আলা দাউদ (আ)-এর অন্তরে মহান ভাব সৃষ্টি করলেন। আমার বকরীর পাল আল্লাহ্ তা'আলার হিফাষতে রেখে আমি লোকজনের নিকট যাব এবং জালৃত-হত্যাকারীর জন্যে ঘোষিত পুরঙ্কারের কি হয় তা৷ দেখব। দাউদ (আ.) মনস্থির করলেন। তিনি এসে পৌ'ছলেন। বকরীর পাল ছেড়ে আসায় ভাইয়েরা তাঁকে বকাবকি করল। তাঁর আগমনের কারণ জিজ্ঞেস করল। তিনি উত্তর দিলেন। “জালুতকে হত্যা করতে এসেছি”। আমার হাতে জালৃতের মৃত্যু ঘটাতে আল্লাহ্ৃতা “আলা সক্ষম। তারা সবাই বিদুপের হাসি হাসল। ॥1॥11.0111100117.00
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।