Bangla Tafsire Tabari Sharif Pdf (IFB) — tafsir tabari vol5
/ ৪৩১
📝 লেখা 📖 পিডিএফ

“সুরা বাকারা ? ২৫১ ১১ ... একদিনের কথা। ঘোড়ায় চড়ে ভ্রমণ করছিলেন তালুত। উপত্যকায় দেখতে পেলেন দাউদ (আ.)-কে। পায়ে হেঁটে চলছেন। তালুত বললেন, এ-ই মোক্ষম সুযোগ, আজ আমি তাকে খুন করবই। বিপদের আতাস পেলে দাউদ (আ.)-কে আর খুঁজে পাওয়া যেত না। তালুত গিছু নিলেন হযরত দাউদ (আ.)-এর। 'তালুতের দুরভিসন্ধি টের পেয়ে দাউদ (আ.) পলকে ঢুকে পড়লেন এক গুহায়। ইতিমধ্যে আল্লাহ্‌ তা'আলা একটি মাকড়সাকে নির্দেশ দিলেন গুহার মুখে জাল তৈরি করে দিতে। মাকড়সা অনতিবিলম্বে তাই করল। গুহার মুখে মাকড়সার জাল দেখে তালুত ভাবলেন, সে গর্তে ঢুকে থাকলে তো এ জাল অবশ্যই ছিঁড়ে যেত। সাত-পাঁচ ভেবে তালুত সে স্থান ত্যাগ করলেন। ৫৭৪৫. রবী" (র.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে, দাউদ (আ.) তাঁর ভাইদের নিকট আগমনের সময় থলেতে ভরে তিনটি পাথর নিয়ে এসেছিলেন। দাম্ভিক জালুত উন্মুক্ত ময়দানে দীড়িয়ে বলল, একজন বীরের বিরুদ্ধে লড়াই করার জন্যে কি কোন বীর আছে? তালুত তার অধীনস্থ লোকদেরকে জিজ্ঞেস করলেন, জালুতের বিরুদ্ধে লড়াই করার জন্যে তাদের মধ্যে কেউ আছে কিনা, নতুবা তালুত নিজেই বেরুবেন। দাউদ (আ.) বেরিয়ে এলেন, তিনি বললেন "আমি আছি” । তালুত তাঁকে যুদ্ধবর্ম পরিয়ে দিলেন, তাঁকে চমৎকার মানিয়েছিল। তালৃত ভীষণ খুশী। তালুত তাঁর ব্যক্তিগত সব অন্ত্রশ্ত্র তাঁকে পরিয়ে দিলেন। এদিকে দাউদ (আ.) আগমনের সময় তিনটি পাথর নিয়ে এসেছিলেন। দাউদ (আ.) তাঁর শক্রপক্ষকে লক্ষ্য করে একটি পাথর নিক্ষেপ করলেন। তা গিয়ে পড়ে লোকজনের মধ্যে। তারপর নিক্ষেপ করলেন দ্বিতীয়টি। তা-ও গিয়ে পড়ল জালৃতের সেনাবাহিনীর মধ্যে। তৃতীয় পাথরে নিহত হয় অহংকারী জালুত। এরপর আল্লাহ্‌ তা“আলা দাউদ (আ.)-কে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাঁর ইচ্ছা মুতাবিক জ্ঞান শিক্ষা দিলেন। অবশেষে দাউদ (আ.) তাদের নেতৃত্ব লাভ করলেন। তারা সবাই তাঁর প্রতি আনুগত্য প্রদর্শন করল। ৫৭৪৬. ইব্‌ন যায়দ (রা.) থেকে বর্ণিত, আল্লাহ্‌ তা'আলার বাণী ঃ ৪ ০ এ 2314 5০ (86 ও ০০৩০ ১৫ 2০095 ও ৫ ০ পা 41307 28 4৬ ঠা এ 25185105৬ 91 00 5 লি 1135 ৩536 ||| 42৯০ অর্থ ঃ তুমি কি মুসার পরবর্তী বনী ইসরাঈল প্রধানদেরকে দেখনি? তারা যখন তাদের নবীকে বলেছিল, আমাদের জন্যে এক রাজা নিযুক্ত কর, যাতে আমরা আল্লাহ্র পথে সংগ্রাম করতে পারি। সে বলল, এ তো হবে না যে, তোমাদের প্রতি সংগ্রামের বিধান দেওয়া হলে তখন আর তোমরা সংগ্রাম করবে না? তারা বলল, আমরা যখন স্ব-স্ব আবাসভূমি ও স্বীয় সন্তান-সন্ততি হতে বহিকৃত হয়েছি, তখন আল্লাহ্র পথে কেন সংগ্রাম করব না? তারপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো, তখন তারা স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল এবং আল্লাহ্‌ জালিমদের সম্পর্কে সবিশেষ অবহিত”। (২ £ ২৪৬) ইমাম আবূ জাফর তাবারী (র.)-এর ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা তাঁর নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে, অমুক ব্যক্তির সন্তানদের মধ্যে একজন সাহসী ছেলে আছে, তাকে দিয়ে আল্লাহ্‌ তা“আলা জালুতকে হত্যা করবেন। ছেলেটি খুঁজে বের করার উপায় হলো এ শিংটি তার মাথায় রাখলে পরে তা থেকে পানি ঝরতে থাকবে। নবী এলেন উল্লিখিত লোকটির নিকট। ॥1॥11.0111100117.001

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।